হকি এশিয়া কাপ
সুপার ফোর এ কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে ভারত
নতুন পয়গাম, ২ সেপ্টেম্বর:
শেষ হয়েছে এবারের হকি এশিয়া কাপের গ্রুপ পর্বে লড়াই। যেখানে ভারত পুল ‘এ’ এর প্রতিটি ম্যাচে জয় পেয়ে পুল এ তে শীর্ষে থেকে সুপার ফোরে জায়গা করে নিয়েছে। শেষ ম্যাচে কাজাখস্তান কে ১৫-০ গোলে হারিয়ে কোথাও যেন আত্মবিশ্বাসের পরিপূর্ণ ভারতীয় হকি দল। হকি এশিয়া কাপের এবারের আসরের সুপার ফোরের নিজেদের প্রথম ম্যাচে কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে ভারত। অন্যদিকে প্রতিটি ম্যাচ জিতলেও আত্মবিশ্বাসে ভরপুর হলেও গ্রুপ পর্বের ম্যাচে চিন ও জাপানের বিপক্ষে ম্যাচ জিততে ভারতকে কষ্ট করতে হয়েছে। অন্যদিকে গতবারের শিরোপা জয়ী কোরিয়া প্রত্যাশিত ফর্মে নেই। গ্রুপ পর্যায়ে দ্বিতীয় স্থানে থেকে সুপার ফোরে জায়গা করে নিয়েছে। রাজগীরের প্রবল গরম আর্দ্রতায় সমস্যায় পড়েছেন। তবে সুপার ফোরের যুদ্ধ অন্যরকম তাই ভারত প্রতিপক্ষ কে তেমন একটা হালকাভাবে নিচ্ছে না। মানসিকভাবে দৃঢ় ও আত্মবিশ্বাসে ভরপুর হলেও কোরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে তারাও যেন একেবারে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। সুপার ফোর থেকেই আসল এশিয়া কাপ শুরু হচ্ছে। যেখানে ভারত কে লড়তে হবে কোরিয়া চীন ও মালয়েশিয়ার বিরুদ্ধে। যা ভালোভাবেই উপলব্ধি করতে পারছে ভারত। সুপার ফোরে এ প্রতিটি দল সবার সঙ্গে খেলবে। সেরা দুটি দল ফাইনালে খেলবে। চ্যাম্পিয়ন দল আগামী হকি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। ভারতের লক্ষ্য শিরোপা জয় করে বিশ্বকাপের টিকিট সংগ্রহ করা। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।








