চিনের পর জাপান হকি’তে তরতরিয়ে ছুটছে ভারতের অশ্বমেধের ঘোড়া
নতুন পয়গাম, ১ সেপ্টেম্বর
হকি এশিয়া কাপে এবারের আসরের প্রথম ম্যাচে চীনের বিপক্ষে হাড্ডাহাড্ডি রুদ্ধশ্বাস পূর্ণ লড়াইয়ের শেষে দারুন জয়ের দেখা পায় ভারতীয় পুরুষ হকি দল। সেই জয়ের কারিগর ছিলেন হরমনপ্রীত সিং। প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের ফলে হকি এশিয়া কাপের এবারের আসর জয় দিয়ে শুরু করে স্বাগতিক ভারতীয় পুরুষ হকি দল।এদিন নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নামে ভারত। জাপান এবারের আসরের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়ে তারাও ছিল জয়ের ছন্দে আত্মবিশ্বাসে ভরপুর। দ্বিতীয় ম্যাচে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা আগে থেকেই বোঝা যাচ্ছিল। রবিবার ম্যাচের প্রথম কোয়ার্টার থেকেই প্রতিপক্ষ জাপানের বিরুদ্ধে দাপট দেখায় ভারত। প্রথম কোয়ার্টারের ৪ মিনিটের মাথায় মন্দিপ সিং গোল করে এগিয়ে দেয় ভারতীয় পুরুষ হকি দলকে। এরপর গত ম্যাচের জয়ের নায়ক হরমনপ্রীত সিং ৫ মিনিটের মাথায় ম্যাচের দ্বিতীয় গোল করে জয়ের দিকে আরও একধাপ এগিয়ে দেয়। অন্যদিকে গত ম্যাচে দুর্দান্ত জয় পাওয়া জাপানও ছাড়বার পাত্র ছিল না। তারাও আক্রমণ করতে থাকে। কিন্তু গোলের দরজা খুলতে পারছিল না। দ্বিতীয় যদিও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই জাপান আক্রমণের পর আক্রমণ করতে থাকে। এবং দ্বিতীয়ার্ধেরদ কোসি কাওয়াবে গোল করে ব্যবধান কমায়। এরপর হরমনপ্রীত সিং ম্যাচের তৃতীয় গোল করে ভারতকে এগিয়ে দেয়। ছাড়বার পাত্র ছিল না জাপানও। শেষ পর্যন্ত লড়াই করে আবারও কোসি কাওয়াবে গোল করে ব্যবধান কমালেও, শেষ পর্যন্ত শেষ হাসি হাসে ভারতীয় পুরুষ হকি দল।ম্যাচের ফলাফল দাঁড়ায় ভারত ৩-২ জাপান। ভারতীয় পুরুষ হকি দল এই ম্যাচে জয়ের পাশাপাশি পরপর দুটি ম্যাচ জিতে জয়ের ধারা অব্যাহত রেখে এবারের হকি এশিয়া কাপের আসরে পুল ‘এ’ তে একেবারে শীর্ষে অবস্থান করছে। সোমবার এশিয়া কাপের এবারের আসরের নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে ভারত,যেখানে প্রতিপক্ষ কিরঘিজস্তান।








