বাহারিনের বিপক্ষে মাঠে নামছে ভারত
নতুন পয়গাম:
শুরু হতে চলেছে সৌদি আরবের মাটিতে এএফসি অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের লড়াই। যেখানে অংশগ্রহণ করবে ভারতীয় অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দল। টুর্নামেন্টে ভারতীয় অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দল এইচ গ্রুপ অবস্থান করছে। বুধবার বাহারিন অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দলের বিপক্ষে মাঠে নামবে ভারতীয় অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দল। বয়স ভিত্তিক এইসব টুর্নামেন্ট গুলিতে কিংবা যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারতীয় মেয়েরা যেন এক ধাপ এগিয়ে। তাদের জয়ের পতাকা যেন এগিয়ে চলেছে বিদেশের মাটিতে চলমান গতিতে। মেয়েরা আগামী বছরের মহিলা এশিয়ান কাপের মূল পর্বে অন্যদিকে বয়স ভিত্তিক অনূর্ধ্ব কুড়ি এশিয়ান কাপের মূল পর্বে ভারতীয় অনূর্ধ্ব কুড়ি মহিলা ফুটবল দল। সম্প্রতি ঘটে যাওয়া থাইল্যান্ডের মাটিতে সাফ অনূর্ধ্ব সতেরো মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচে পরাজয়ের মুখ দেখলেও ভারতীয় অনূর্ধ্ব সতেরো মহিলা ফুটবল দল তারা কিন্তু পরপর পাঁচটি ম্যাচ জিতে শিরোপা জয়ের স্বাদ পেয়েছে। এবার সৌদি আরবের মাটিতে ভারতীয় অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দলের পালা। তারা কি পারবে মূল পর্বে জায়গা করে নিতে সেই দিকেই তাকিয়ে ফুটবলপ্রেমী মানুষ। এইচ গ্রুপে ভারতীয় অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দলের প্রতিপক্ষ হিসেবে থাকছে কাতার অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দল ও ব্রুনেই অনূর্ধ্ব তেইশ পুরুষ ফুটবল দল। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে।








