কালীঘাট মিলন সংঘের বিপক্ষে আজ মাঠে নামছে ইস্টবেঙ্গল
কালীঘাট মিলন সংঘের বিপক্ষে আজ মাঠে নামছে ইস্টবেঙ্গল
নতুন পয়গাম, নৈহাটি:
আজ ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগে এবারের আসরের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে নৈহাটি স্টেডিয়ামে কালীঘাট মিলন সংঘের বিপক্ষে মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল। গত ম্যাচে জর্জ টেলিগ্রাফ কে ৪-০ গোলে হারিয়ে দুরন্ত জয় পেয়ে এ বারের ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সের পথ অনেকটাই সহজ করেছে লাল হলুদ ব্রিগেড। সেজন্য এই ম্যাচ কে হালকাভাবে নিতে নারাজ ইস্টবেঙ্গল কোচ বিনো। শেষ ম্যাচেও পূর্ণ পয়েন্ট তাদের লক্ষ্য। মাত্র দু’দিনের ব্যবধানে ম্যাচ খেলতে হচ্ছে ইস্টবেঙ্গল কে। সেজন্য ফিটনেস ট্রেনিং এর পাশাপাশি পাসিং অনুশীলন করতে দেখা যায় ফুটবলারদের। জর্জ টেলিগ্রাফের বিপক্ষে ম্যাচ জিতলেও প্রথম পর্বে অসংখ্য গোলের সুযোগ নষ্ট করেছিল ডেভিড ও বিষ্ণুরা। সে কথা মাথায় রেখে এদিন আক্রমণ থেকে গোল করার বিষয়ে বিশেষ জোর দিলেন বিনো। আজকের ম্যাচটিতে সিনিয়র দলের সদস্যদের উপর ভরসা রাখছেন তিনি। গ্রুপের শেষ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে ষপূর্ণ পয়েন্ট নিয়ে জয়ের ধারা অব্যাহত রেখে লাল-হলুদ ব্রিগেড নামবে সুপার সিক্স রাউন্ডের ম্যাচে তা যেন বলাই বাহুল্য। আজকের ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় বিকাল ৩ টেয়।








