BREAKING:
জোড়াসাঁকোয় সাহিত্য-সংস্কৃতির মহোৎসবে কলম শিল্পী গ্র্যান্ড ফেস্টিভ্যাল ২০২৬ খোশবাগ বাসস্ট্যান্ডের কাছে পথ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন দন্ত চিকিৎসক বসিরহাট দরবার শরিফে হুমায়ুন কবীর, পেলেন উষ্ণ অভ্যর্থনা লাল বালির চড়া দাম, গ্রামবাসীদের ভরসা পাথরের গুড়ো   রমজানে অসহায়দের পাশে আল হোসাইনী হেল্প ফাউন্ডেশন সুন্দরবনের লবণাক্ত মাটিতে সূর্যমুখী চাষে সাফল্য, লাভের মুখ দেখছেন কৃষকরা হুগলি জেলায় এসআইআর এর প্রথম পর্যায়ের খসড়া ভোটার তালিকা প্রকাশ করলেন জেলা শাসক খুরশিদ আলি কাদরি  বন্যপ্রাণীর উপদ্রব রুখতে তৎপর বনদপ্তর উত্তাপহীন ডার্বিতে মহামেডানকে ৫ গোলে উড়িয়ে দিল মোহনবাগান মরণবাঁচন ম্যাচে আজ সামনে ওয়েস্ট ইন্ডিজ, জিততেই হবে ভারতকে রাজনগরে চাঞ্চল্য: গাংমুড়ি গ্রামে বাড়ির ভিতর ঝুলন্ত দেহ উদ্ধার মোবাইল গেম খেলতে খেলতেই নিভে গেল ২১ বছরের তরতাজা প্রাণ  মুর্শিদাবাদের মুকুটে নতুন দুই পালক, বিশ্ববিদ্যালয় ও কাটরা মসজিদের তোরণ প্রকল্পের শিলান্যাস করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম! রাজ্যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, আগামী বিধানসভা নির্বাচনে ত্রিশটি আসনে লড়বে পুকুর খনন করার সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার হল পান্ডুয়ায় ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা। রানে ফিরলেন অভিষেক, জয়ে ফিরলো ভারত; বেঁচে রইলো সেমির স্বপ্ন এসআইআর  ইস্যুতে আতঙ্ক নয়, আইনি পথে আপিলের আহ্বান মিল্লি ঐক্য মঞ্চের কালিয়াচক আবাসিক মিশনে বিজ্ঞান বিভাগের প্রবেশিকা পরীক্ষা সম্পন্ন, উৎসাহ চোখে পড়ার মতো পরীক্ষার দিন আচমকা মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্রের, শোকস্তব্ধ সোনারপুর নাবালিকাকে বিবাহের অভিযোগে জয়নগরে গ্রেপ্তার যুবক জয়নগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, আহত তিন শ্রমিক নেতা মহম্মদ ওয়েস এর নেতৃত্বে বড়জোড়ায় বিরাট মিছিল কুলতলির বিধায়কের উপস্থিতিতে ঢালাই রাস্তার কাজের সূচনা হলো নলগোড়ায় ঘুটিয়ারীশরিফে পুলিশের তৎপরতায় ৫৪ গ্রাম হেরোইন উদ্ধার গঙ্গাকে দূষণমুক্ত করতে উদ্যোগ সুন্দরবনে বাঘের হামলায় ফের মৃত্যু, সরকারি ক্ষতিপূরণের দাবি এসআইও নিয়ে মিথ্যা মন্তব্যের প্রতিবাদে কলকাতায় সাংবাদিক সম্মেলন জামাআতে ইসলামী হিন্দের ইফতার সামগ্রী বিতরণ বই হোক সই, বইয়ের জন্য করিমপুরে পথে হাঁটল শত শত মানুষ রমজান মাসে ৩০০ দুস্থ পরিবারের পাশে সমাজসেবী হাফেজ নজরুল ইসলাম অবশেষে ধুলিয়ান গঙ্গা স্টেশনে বাংলা স্থান পেল  মুর্শিদাবাদে দুই মেগা প্রকল্পের শিলান্যাস ২৮ ফেব্রুয়ারি ভাঙড়ে ২৮ টি তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার দুই জন্মদিনে অবহেলিত ভূদেব মুখোপাধ্যায়, তালাবন্ধ গ্রীলে মালা ঝুলিয়ে জন্মদিন পালন করল বিজেপি বালিভর্তি ট্রাক চলাচল ঘিরে উত্তেজনা, সোনামুখীতে গ্রামবাসীর রাতভর বিক্ষোভ বসিরহাটে দলবদল ঘিরে রাজনৈতিক উত্তাপ, তৃণমূলের সভায় বহু নেতার যোগদান ভোটের আগে বিরোধী শিবিরে বড় ভাঙন কুলতলীতে কালিয়াচকের বাহাদুরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড চুঁচুড়ায় সোমবার সাতসকালে পথ দুর্ঘটনা, জখম যুবকের অবস্থা আশঙ্কাজনক নিহত সেনা জওয়ানের মরদেহ পৌঁছাল শেখপাড়ার বাড়িতে ব্লক প্রাণিসম্পদ বিকাশ দিবস পালিত জয়নগরে অনলাইন বাণিজ্যের প্রসারে ক্ষুদ্র ব্যবসা চাপে: মত বড়জোড়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ফের পরিযায়ী শ্রমিকের উপর হামলা উত্তরলক্ষীপুরের গর্ব: প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ হতে চলেছেন ডা: মোবারাক হোসেন পুনরাবৃত্তি চায় ভারত, দক্ষিন আফ্রিকা চায় প্রত্যাবর্তন; সুপার এইটে আজ হাড্ডাহাড্ডি লড়াই টানা দুই ম্যাচে জয় ইস্টবেঙ্গলের, দুই ম্যাচেই জোড়া গোল ইউসুফের বৃষ্টিতে ধুয়ে গেল পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ আজ শুরু সুপার এইটের লড়াই, প্রথম ম্যাচে মুখোমুখি পাক বনাম নিউজিল্যান্ড আজ ইস্টবেঙ্গলের সামনে স্পোর্টিং দিল্লি, ভরসার নাম ইউসুফ আজ্জেরি প্রত্যাশিত হার, ঘরের মাঠে মহামেডান বধ এফসি গোয়ার ১৫ বছরেও শেষ হয়নি বক্সীপুর ব্রিজ নির্মাণ কাজ, জনস্বার্থ মামলা গড়াল কলকাতা হাই কোর্টে করিমপুর এলাকাবাসীকে বহরমপুর যেতে আর পেরুতে হবেনা বিপদ সংকুল রাস্তা এসআইআর এর চাপ, শ্রীরামপুরে মাঝ গঙ্গায় ঝাঁপ বিএলও’র ছেলেধরা সন্দেহে পুড়িয়ে খুনের চেষ্টার ঘটনায় বলাগড়ে ২৫ জন দোষীকে সাজা শোনালো চুঁচুড়ার ফার্স্ট ট্রাক কোর্ট বেআইনি মাটির গাড়ির ধাক্কায় ২ যুবকের মর্মান্তিক মৃত্যু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে জি-প্লটের আদিবাসী শিশুরা  জল্পনার অবসান, তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বাম যুব নেতা প্রতীক উর রহমান কনকচূড় ধানের চাল পেল জাতিসংঘের ঐতিহ্য স্বীকৃতি, খুশির হাওয়া জয়নগর জুড়ে বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন-এনজিওর যৌথ উদ্যোগে সচেতনতা শিবির ঘোড়ামারা দ্বীপ রক্ষায় জরুরি পদক্ষেপের নির্দেশ ট্রাইব্যুনালের, গঠিত হচ্ছে উচ্চ পর্যায়ের কমিটি শেষ সময় ঘনাতেই যুব সাথী প্রকল্পের ফর্ম জমায় দীর্ঘ হচ্ছে লাইন পখন্না রামকৃষ্ণ আশ্রমে শ্রীরামকৃষ্ণের ১৯১তম জন্মতিথি উদ্‌যাপন বড়জোড়া কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সায়েম চৌধুরী ওরফে বাবু: সংগঠন, সংগ্রাম ও সেবার রাজনীতি সোনার প্রতিমার প্রলোভনে ১১ লক্ষ টাকার প্রতারণা ঘুঁটিয়ারীশরিফে পুলিশের সাফল্য: ২৪ চুরি যাওয়া মোবাইল উদ্ধার হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে খাদ্য সুরক্ষা মেলা’য় সুষম খাদ্য খাওয়ার পরামর্শ  উলুবেড়িয়ায় ১৫ টিয়া উদ্ধার, আন্তরাজ্য পাখি পাচারচক্রের সদস্য গ্রেফতার সরকারি জমি দখল ও নয়নজুলি ভরাটের অভিযোগে চাঞ্চল্য ধূপগুড়িতে কাবিলপুর হাই স্কুলের ৪৭তম প্রতিষ্ঠা দিবস ঘটা করে উদযাপন পবিত্র রমজান মাস শুরুর ঠিক আগে ইফতার সামগ্রী বিতরণ জয়নগরে ২০২৬ নির্বাচন ঘিরে ফারাক্কায় জোর চর্চায় রেহেনা ইয়াসমিন  পিতা-মাতার স্মৃতিতে আট দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন পুলিশকর্মী ছেলের উদ্যোগে সুন্দরবনের মৎস্যজীবীদের মৃত্যু মিছিল থামছেই না, সরকারি ক্ষতিপূরনের দাবি মাটি, মানুষ ও সংগঠন: রাবিউল ইসলামের রাজনৈতিক দর্শন দুবে ঝড়ে উড়ে গেল নেদারল্যান্ডস, বোলিংয়ে নায়ক বরুণ হঠাতই ব্যাটিং বিপর্যয়, রঞ্জি থেকে বিদায় বাংলার ফারহানের দুরন্ত সেঞ্চুরি, সুপার এইটে পাকিস্তানও ‘ডু অর ডাই’ ম্যাচে আজ নামিবিয়ার মুখোমুখি পাকিস্তান সামির ৮ উইকেটেও, ব্যাটিং বিপর্যয়ে হারের মুখে বাংলা চুঁচুড়ায় প্রার্থী ঘোষণার আগেই দেওয়াল লিখনে জোর তৃণমূল, পাল্টা কটাক্ষ বিজেপির কুলতলিতে আয়ুষ মেলা: বিকল্প চিকিৎসা সম্পর্কে সচেতনতা বাড়াতে উদ্যোগ রানীনগরে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা ও জাকির হোসেনের উপস্থিতিতে উপচে পড়া ভিড়  কৃষকদের সমস্যা সমাধানে চালু ‘ভারত বিস্তার’ এআই টুল গোবর্ধনডাঙ্গায় তৃণমূল ট্রেড ইউনিয়নের কর্মী সভা কাবিলপুরে মানব সেবা ফাউন্ডেশনের পথচলা শুরু মালদা জেলায় হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষা নির্বিঘ্নেই সম্পন্ন পা দিয়ে লিখেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানকুন্ডুতে সারা বাংলা একদিনের দাবা প্রতিযোগিতা মেরা যুব ভারতের উদ্যোগে মগরাহাটে জেলা ক্রীড়া প্রতিযোগিতা অপসংস্কৃতির স্রোতের বিপরীতে নাট্যচর্চার বার্তা – বাগনানে তিনদিনের নাট্য উৎসবে নজর কাড়ল বাঙালপুর বয়েজ ক্লাব দ্বীপাঞ্চলবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ: আমতায় নির্মীয়মাণ কংক্রিটের সেতুতে বাড়ছে আশার আলো মানসম্মত শিক্ষা ও দক্ষ ব্যবস্থাপনার লক্ষ্যে কলকাতায় স্কুল ম্যানেজমেন্ট কর্মশালা জীবনে কিছু জায়গা থেকে চুপচাপ সরে আসতে হয় ১৪ই ফেব্রুয়ারি: ভালবাসার দিন হিসেবে কেন পালিত হয়? সুদ, মাদক ও জুয়ার অদৃশ্য জোট: সমাজ ধ্বংসের নীরব চক্রান্ত আদ্রায় ‘বিনা পয়সার বাজারে’ উপচে পড়া ভিড়, হাসি ফিরল অসংখ্য মুখে মেডিকেল ভর্তিতে কাট অফ বিতর্কে তোলপাড় দেশ হবু ডাক্তারদের মান, মেধা ও রোগীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন কেরালার আদালতে নতুন অধ্যায় রচিত দৃষ্টিহীন তরুণী বিচারক গড়লেন নজির

ইসমাইল দরবেশ: জীবন ও সাহিত্য

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৫, দুপুর ১২:০৭ | আপডেট: ২৩ আগস্ট ২০২৫, দুপুর ১২:০৭

ইসমাইল দরবেশ: জীবন ও সাহিত্য

নতুন পয়গাম, ২০ আগস্ট: ইসমাইল দরবেশ-এর জন্ম হাওড়া জেলার ডোমজুড় থানার অন্তর্গত শলপ পঞ্চায়েতের ডাঁশপাড়া গ্রামে। নরসিংহ দত্ত কলেজ থেকে বাংলায় সাম্মানিক স্নাতক। কলকাতা বিশ্ববিদ্যালয়ে এম.এ পাঠরত অবস্থায় হঠাৎই সাংবাদিকতা করার ইচ্ছে জাগে। নিয়েছিলেন সাধারণ প্রশিক্ষণ। তবে সংবাদপত্রে চাকরি করার বাসনা ছিল না; মুসলমান সমাজে সাংবাদিকতার অপ্রতুল উপস্থিতি লক্ষ্য করেই লেখালেখির প্রতি তার গভীর আকর্ষণ জন্মায়। ২০০৭ সালে ‘জাগ্রত জনতা’ নামে এক মাসিক পত্রিকা প্রকাশ করেন। কয়েকটি সংখ্যা প্রকাশের পর নানা কারণে সেটি বন্ধ হয়ে যায়। ইসমাইল দরবেশ বামপন্থী সংগঠনের সঙ্গে বেশ কিছুকাল যুক্ত ছিলেন, পরে ধীরে ধীরে গ্রামীণ রাজনীতিতেও জড়িয়ে পড়েন। সময়ের সঙ্গে তিনি উপলব্ধি করেন রাজনীতির কৌশল ও কাঠামো তার আত্ম অনুসন্ধানী মননের জন্য উপযুক্ত নয়। ফলে স্বেচ্ছায় ওই পরিসর থেকে সরে আসেন।
‘মাইনোরিটি অ্যাওয়ারনেস অ্যাসোসিয়েশন’ নামে স্বেচ্ছাসেবী এক সংগঠন গড়ে তুলে সমাজসেবার কাজে মনোনিবেশ করেন। পাশাপশি নিজ গ্রামের তরুণ-যুবকদের সংগঠিত করে ‘তরুণবৃন্দ’ নামে এক সংগঠনের মাধ্যমে গ্রামোন্নয়নের প্রচেষ্টা শুরু করেন অনেক আগেই। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেখানেও ঢুকে পড়ে রাজনীতির স্রোত। বর্তমানে তিনি সংগঠনটির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত না থাকলেও এখনও স্থানীয় তরুণ-যুবকরা সংগঠনটিকে টিকিয়ে রেখেছে।
নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান ইসমাইল দরবেশ সমাজের নানান স্তরের মানুষজনকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। কিন্তু তার অভিজ্ঞতার মূল সুর ধরা পড়ছিল না; তাই কোথাও তাঁর মন টেকেনি। না একাডেমিক পড়াশোনা, না সংবাদিকতায় — কোনও জায়গাতেই যেন আত্মপ্রকাশের ভাষা খুঁজে পাচ্ছিলেন না।
লেখালিখিতে অদম্য আগ্রহের পাশাপাশি নানা বিষয়ে বইপত্র পড়া তার নেশা হয়ে ওঠে। বাড়িতে বই-পুস্তকের বিপুল সম্ভার। কৈশোর থেকেই তিনি পারিবারিক ক্ষুদ্র ব্যবসা বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত। এটাই তাঁর প্রধান জীবিকা। ব্যবসার পাশাপাশি জ্ঞানচর্চাকে অব্যাহত রাখা তাঁর জন্য এক বিস্ময়কর সাধনা। ভিন্ন পরিবেশ, ভিন্ন মানসিকতার বাইরে গিয়ে তিনি যে কার্যত সমাজচিন্তক হয়ে উঠেছেন, যার স্পষ্ট প্রতিফলন তার লেখনীতে দেখা যায়।
পড়াশোনা ও লেখালিখির অভ্যাস কিশোর বয়স থেকে হলেও পত্র-পত্রিকায় লেখালিখি করেছেন খুব কম। তবে কিছু আঞ্চলিক লিটিল ম্যাগে তাঁর লেখা প্রকাশ হত। কলকাতার ‘নতুন গতি’ পত্রিকায় তাঁর প্রথম গল্প প্রকাশিত হয়। সে সময় সাপ্তাহিক কলম এবং পরে দৈনিক কলম পত্রিকায় তার কয়েকটি লেখা প্রকাশিত হয়। তখন অবশ্য নাম হিসেবে ব্যবহার করতেন মহম্মদ ইসমাইল, কখনও-বা ইসমাইল জমাদার। ‘দরবেশ’ নাম বা পদবী ছোটবেলায় এক হাফেজ সাহেবের দেওয়া, যা পরবর্তীকালে সাহিত্য জগতে আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। ওই নামে তিনি বিভিন্ন সময় লিখে গেছেন।
দীর্ঘ প্রায় দশ বছর সাহিত্য-সংস্কৃতি থেকে দূরে সরে যান। কারও সঙ্গেই তার যোগাযোগ ছিল না। এই দশটি বছর তাঁর জন্য যেন সাহিত্যের প্রস্তুতিকাল ও আত্মচর্চার নিবিড় অধ্যায়। হাতে আসে স্মার্ট ফোন, যা যোগাযোগের পরিসর বৃদ্ধি করে। ২০১৬ সাল নাগাদ ফেসবুকে শুরু করেন লেখালিখি। ফলে তাঁর লেখার দিগন্ত আরও উন্মোচিত হয়। ফেসবুকে তাঁর লেখা প্রচুর জনপ্রিয় ও সমাদৃত হয়। রম্যরচনা, ছড়া ও নিবন্ধের মাধ্যমে দেশ, জাতি, সমাজ, ধর্ম বিষয়ক নানান মত ব্যক্ত করেন। তাঁর ঝরঝরে রম্যগদ্যের ভক্ত হয়ে ওঠেন অনেকেই।
ইসমাইল দরবেশ সাধারণভাবে ধর্মানুরাগী মানুষ। ২০১৭ সালে তিনি পবিত্র হজ্ব সম্পন্ন করেন। সেখানে সহযাত্রী বন্ধু মারুফ হোসেনের সঙ্গে বাঙালি মুসলমান সমাজের নানা বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। বন্ধু মারুফ’কে কথা দেন, ফিরে এসে এসব নিয়ে লিখবেন। দেশে ফিরে এসে ফেসবুকে ধারাবাহিক লিখতে থাকেন। বিশেষত মসজিদকে কেন্দ্র করে তাঁর লেখা প্রচুর পাঠকপ্রিয়তা অর্জন করে। সেখান থেকেই ইসমাইল দরবেশের নিজস্ব পাঠকগোষ্ঠী গড়ে ওঠে।
মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম হিসেবে কথা-সাহিত্যকে অবলম্বন করেন। ফেসবুকেই শুরু করেন ধারাবাহিক উপন্যাস ‘তালাশনামা’। ২০২১ সালে সেটি অভিযান পাবলিশার্স থেকে প্রকাশিত হয়। অবশ্য লেখকের প্রথম বই ‘কংসবধের নেপথ্যে’ গল্পগ্রন্থ প্রকাশিত হয় ২০২০ সালে। এই গ্রন্থে বেশ কয়েকটি মননশীল গল্প বোদ্ধা পাঠক মহলে সাড়া ফেলে।
‘তালাশনামা’ উপন্যাস প্রকাশিত হওয়ার সাথে সাথেই বাংলা সাহিত্যে এক অনন্য ইতিহাস তৈরি রচিত হয়। কয়েকশত পাঠকের সাবলীল পাঠ-প্রতিক্রিয়া প্রকাশিত হয় বিভিন্ন মাধ্যমে। আনন্দবাজার, আজকাল, এই সময়, দিন দর্পন-সহ প্রথম সারির দৈনিক পত্রিকাগুলিতেও আলোচিত হয়। অনেকগুলো ম্যাগাজিন তাঁকে নিয়ে লেখালিখি করে।
ইংরেজী দৈনিক টেলিগ্রাফ পত্রিকায় লেখক ইসমাইল দরবেশকে নিয়ে বড় একটি আর্টিকেল প্রকাশিত হয়। জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলে-র বাংলা বিভাগ তাঁর ভিডিও সাক্ষাৎকার প্রকাশ করে। দৈনিক কলম-সহ নানা পত্র-পত্রিকায় তাঁর সাক্ষাতকার প্রকাশিত হয়। আলিয়া সংস্কৃতি সংসদ তালাশনামা উপন্যাস নিয়ে একক অনলাইন আলোচনা করে। তালাশনামা-র রিভিউ প্রকাশিত হয় বিভিন্ন পত্র-পত্রিকায়। বাংলাদেশ থেকেও আসতে থাকে পাঠ-প্রতিক্রিয়া। আলিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এম.এ ক্লাসে এই উপন্যাস ঐচ্ছিক পাঠ্যপুস্তক হিসেবে সাদরে গৃহীত হয়েছে।
প্রখ্যাত অনুবাদক ভি. রামাস্বামী ‘তালাশনামা’ উপন্যাসের ইংরেজী অনুবার করেন। যার নাম ‘Talashnama: The Quest’ এই নামে ‘Harper Collins India’ থেকে প্রকাশিত হয় ২০২৪ সালে। ইংরেজী অনুবাদটিও ব্যাপক জনপ্রিয়তা পায়। মাত্র এক বছরে সারা দেশে পাঁচ হাজারেরও বেশি কপি বিক্রি হয়ে যায়।
ভারতের সর্বোচ্চ বেসরকারি সাহিত্য পুরস্কার, যার অর্থিক মূল্য ২৫ লক্ষ টাকা, ‘জেসিবি সাহিত্য পুরস্কার’-এর মনোনয়নে লং লিস্টে আসে ‘তালাশনামা: দ্য কোয়েস্ট’। ‘Atta galatta’ সাহিত্য পুরস্কার-এর শর্ট লিস্টেও স্থান পায়। যদিও শেষ পর্যন্ত পুরস্কার অধরা থেকে যায়। তবু এই লিস্টে স্থান পাওয়া বেশ গৌরবের বিষয়।
স্বাধীনোত্তর পশ্চিমবঙ্গের মুসলিম জনজীবন নিয়ে রচিত তালাশনামা-র মতো উপন্যাস বাংলা সাহিত্যে বিরল। চিরায়ত ভাবনা ও স্বরে তালাশনামা আমাদের পৌঁছে দেয় প্রতিবেশীর দরজায়। ‘know your neighbor’ বা ‘প্রতিবেশীকে চিনুন’ — নামক সংগঠনটি কলকাতায় ‘তালাশনামা’ উপন্যাসকে নিয়ে এক বড় মাপের অনুষ্ঠান করে। নোবেলজয়ী অমর্ত্য সেন সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এছাড়াও ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান।
ইসমাইল দরবেশ তাঁর ব্যতিক্রমী সাহিত্যকর্মের জন্য বিভিন্ন সংগঠন, পত্রিকা ও সংস্থা থেকে পেয়েছেন সম্মাননা ও পুরস্কার। মুর্শিদাবাদের ভগবানগোলায় প্রদর্শিকা সাহিত্য সম্মাননা-২০২২, সম্প্রীতি আকাদেমি সম্মাননা-২০২২, কলকাতার রবীন্দ্র সদনে বিদ্বেষের রাজনীতি বিরোধী জনমঞ্চ কর্তৃক ‘বাইশে শ্রাবণ সাহিত্য সম্মাননা-২০২২’, ২০২৩ সালে ‘নতুন গতি’ পত্রিকা তাঁকে ‘ভাষা শহীদ স্মারক সম্মাননা’ প্রদান করে।
কলকাতা বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয় লেখকের আর এক নতুন উপন্যাস ‘রাঁড়িদিঘির বৃত্তান্ত’। ঊনিশ শতকের নবজাগরণ ও ফরাজী আন্দোলনের প্রেক্ষাপটে ইতিহাসভিত্তিক এই উপন্যাসটিও বেশ জনপ্রিয়তা পেয়েছে। বহু পাঠকের মতামত হল, তালাশনামা-কেও ছাপিয়ে গেছে ‘রাঁড়িদিঘির বৃত্তান্ত’। আলিয়া সংস্কৃতি সংসদ এই উপন্যাস নিয়ে অনলাইন সেমিনার করে, যেখানে বাংলার বহু বিদগ্ধ মানুষ উপন্যাসটির প্রশংসা করেন। ইসমাইল দরবেশের জীবন ও সাহিত্য সাধনা, তাঁর ব্যতিক্রমী পর্যবেক্ষণ ক্ষমতা এবং সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder