চতুর্থ শ্রেণীর ছাত্রী শ্রীতমা যোগাসনে পেল সোনা ও ব্রোঞ্জ
নতুন পয়গাম, নদীয়া: নদীয়ার কৃষ্ণনগরের মুকুটে জুড়ল নতুন পালক। পারিবারিক সূত্রে জানা যায়, কৃষ্ণনগরের চাষা পাড়ার বাসিন্দা সুপর্ণা বিশ্বাসের কন্যা শ্রীতমা বিশ্বাস চতুর্থ শ্রেণীর ছাত্রী। সে কৃষ্ণনগর আস্থা যোগ সেন্টারে যোগাসনের প্রশিক্ষণ নেয়। গত ১৩ই আগস্ট বুধবার কেরলের রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন অফ ন্যাশনাল যোগা প্রতিযোগিতা শুরু হয় এবং শেষ হয় ১৪ই আগস্ট বৃহস্পতিবার। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রীতমা জুনিয়র বিভাগে যোগাসন ও ট্র্যাডিশনাল প্রতিযোগিতায় সোনা ও ব্রোঞ্জ জিতে নিয়ে আসে। তার এই সাফল্যে পরিবার ও প্রতিবেশিরা অত্যন্ত খুশি। পরিবারের কথা মত সে প্রতিদিন সময় করে যোগাসন অনুশীলন করে।
আরও পড়ুন








