সুরুচি সংঘের বিপক্ষে ড্র মোহনবাগানের
নতুন পয়গাম, নৈহাটি: ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগে এদিনের বৃষ্টিমুখর ম্যাচে সুরুচি সংঘের বিপক্ষে পিছিয়ে পড়ে দুর্দান্ত লড়াই করে শেষ পর্যন্ত ম্যাচটি ড্র করল মোহনবাগান। নৈহাটি স্টেডিয়ামে কাল বৃষ্টির মধ্য দিয়ে শুরু হয় সুরুচি সংঘ বনাম মোহনবাগানের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ। যেখানে নির্ধারিত সময়ের শেষে ম্যাচের ফলাফল দাঁড়ায় মোহনবাগান ১-১ সুরুচি সংঘ। ফলে মোহনবাগান যে শেষ ম্যাচে হারের পর পরের ম্যাচ তারা মাঠে নামেনি এই ম্যাচ ড্র পয়েন্ট টেবিলে বিশেষ উন্নতি হলো না সবুজ মেরুনের। অন্যদিকে সুরুচি সংঘ তারাও এই ম্যাচ থেকে একটি পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো। এই ম্যাচে খেলতে নামার আগে তারাও শেষ ম্যাচটিও ড্র করেছিল। ফলে পুরনো পয়েন্ট অর্জন করতে না পেরে কোথাও যেন তারাও পয়েন্ট টেবিলে তেমন কিছু পরিবর্তন করতে পারলো না। তবে বৃষ্টির মধ্য দিয়ে এদিনের ম্যাচ গড়ায়। এই ম্যাচে প্রথমে মোহনবাগান কে পিছনে ফেলে এগিয়ে যায় সুরুচি সংঘ। তারপর মোহনবাগান দ্বিতীয় পর্বে কর্নার থেকে গোল করে ম্যাচ সমতায় ফিরিয়ে আনে। তারপর দুটি দল গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে কিন্তু শত চেষ্টা করার পরেও গোল করতে পারেনি শেষ পর্যন্ত খেলার যবনিকা নেমে আসে। ফলে দুটি দল এই ম্যাচ থেকে একটি করে পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকলো। এই ম্যাচে মোহনবাগানের হয়ে গোল করে তুষার বিশ্বকর্মা। অন্যদিকে সুরুচি সংঘের হয়ে গোল করে সিওসেফ হাউকিপ। দুটি দলের কাছে এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ ছিল কিন্তু ম্যাচটি ড্র হওয়ার ফলে কোথাও যেন পরবর্তী রাউন্ডে যাওয়ার পথ একটু হলেও কঠিন হয়ে পড়ল দুটি দলের জন্য।








