অস্ট্রেলিয়া কে হারিয়ে দ্বিতীয় একদিনের ম্যাচে জয় পেল ভারত
আব্দুল রাহাজ, নতুন পয়গামঃ তিন ম্যাচের আনঅফিসিয়াল আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া মহিলা এ ক্রিকেট দলের কাছে বিদেশের মাটিতে চূড়ান্ত পরাজয় ঘটে ভারতীয় মহিলা এ ক্রিকেট দলের। সেসব যেন আজ অতীত। তিন ম্যাচের আনঅফিসিয়াল একদিনের সিরিজে ঘুরে দাঁড়ালো ভারতীয় মহিলা এ ক্রিকেট দল। সিরিজের প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়া মহিলা এ ক্রিকেট দল কে হারিয়ে দুর্দান্ত জয় পায় ভারতীয় মহিলা এ ক্রিকেট দল। এই জয়ের ফলে সিরিজে এগিয়ে ছিল ভারতীয় মহিলা এ ক্রিকেট দল। আজ একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া মহিলা এ ক্রিকেট দল কে হারিয়ে দুর্দান্ত জয় পাওয়ার পাশাপাশি পরপর দুটি ম্যাচ জিতে বিদেশের মাটিতে সিরিজের ট্রফি জয় নিশ্চিত করল ভারতীয় মহিলা এ ক্রিকেট দল। সিরিজের এখনো একটি ম্যাচে বাকি। এই দ্বিতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়া মহিলা এ ক্রিকেট দল টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া মহিলা এ ক্রিকেট দল নির্ধারিত ৫০ ওভারের শেষে নয় উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় মহিলা এ ক্রিকেট দল ৪৯.৫ বল খেলে ৮ উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করার পাশাপাশি ম্যাচটি ২ উইকেটে জিতে নেয়। এই ম্যাচে ভারতীয় মহিলা এ ক্রিকেট দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করে রাধা যাদব,তনুজা ও ইয়াস্তিকা ভাটিয়া। বল হাতে মিন্নু মানি তিনটি উইকেট নেয়। অন্যদিকে অস্ট্রেলিয়া মহিলা এ ক্রিকেট দলের হয়ে এলিসা হ্যালি ৮৭ বল খেলে ৯১ রান করেছে। তিন ম্যাচের একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচের শেষে সিরিজের ফলাফল ভারতীয় মহিলা এ ক্রিকেট দল ২-০ অস্ট্রেলিয়া মহিলা এ ক্রিকেট দল।








