শুরু হতে চলেছে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ
নিজস্ব প্রতিনিধি, নতুন পয়গামঃ শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের এবারের আসরের কোয়ার্টার ফাইনাল পর্বের ম্যাচ। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের এবারের আসরে কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল, জামশেদপুর এফসি, শিলং লাজং, নর্থইস্ট ইউনাইটেড, ইন্ডিয়ান নেভি, বোডোল্যান্ড এফসি ও ডায়মন্ড হারবার এফসি। এই আটটি দল এবার খেলবে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। শনিবার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে শিলং লাজং এর বিপক্ষে মাঠে নামতে চলেছে ইন্ডিয়ান নেভি। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় বিকাল চারটেয়। এছাড়া একই দিনে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে বোডোল্যান্ড এফসির বিপক্ষে মাঠে নামতে চলেছে নর্থইস্ট ইউনাইটেড। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাতটায়। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের এবারের কোয়ার্টার ফাইনাল পর্বের ম্যাচে দুটি চমক। চতুর্থ তথা শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে বাংলার ফুটবল প্রেমী মানুষ দেখতে চলেছে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের মধ্যকার ডার্বি ম্যাচ। অন্যদিকে দ্বিতীয় চমকটি হলো তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে জামশেদপুর এফসির বিপক্ষে মাঠে নামতে চলেছে টুর্নামেন্টে প্রথমবার খেলতে নামা ডায়মন্ড হারবার এফসি। সব মিলিয়ে ডুরান্ড কাপের এবারের আসরের কোয়ার্টার ফাইনাল পর্বের ম্যাচগুলি যে বেশ হাড্ডাহাড্ডি রুদ্ধশ্বাস পূর্ণ হতে চলেছে তা বলাই বাহুল্য।








