চেন্নাইয়ের দুর্গ ভেঙে জয়ের হাসি লখনৌ শিবিরে
নিজস্ব প্রতিনিধি, নতুন পয়গাম: জমে উঠল আইপিএলের এবারের আসর। আইপিএলের এবারের আসরে প্রতিটি ম্যাচের শেষে পয়েন্ট টেবিলে যেভাবে পট পরিবর্তন হচ্ছে। তা যেন অন্যান্য আসরের তুলনায় একেবারে যেন আরও আকর্ষণীয় করে তুলছে বিশ্বের ক্রীড়া প্রেমী মানুষকে। এদিন গুরুত্বপূর্ণ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে মাঠে নামে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে খেলতে নামার আগে চেন্নাই সুপার কিংস পর পর তিনটি ম্যাচ জিতে জয়ের ধারা অব্যাহত রাখে। এই ম্যাচ হেরে প্লে অফে যাওয়ার রাস্তা কিছুটা হলেও কঠিন হয়ে গেল চেন্নাই সুপার কিংসের কাছে। অন্যদিকে লখনৌ সুপার জায়ান্ট বেশ দুর্দান্ত লড়াই করে জয়ের সরণীতে ফিরলো। লখনৌ সুপার জায়ান্ট এই ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস কার্তিক শর্মা ও শিবম দুবের দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত কুড়ি ওভারের শেষে পাঁচ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে।
জবাবে ব্যাট করতে নেমে লখনৌ সুপার জায়ান্ট মিচেল মার্শের দুর্ধর্ষ ব্যাটিং এ ১৬.৪ বল খেলে মাত্র তিন উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করার পাশাপাশি ম্যাচটি জিতে নেয়। ম্যাচটিতে লখনৌ সুপার জায়ান্টের হয়ে দুর্ধর্ষ ব্যাটিং করে মিচেল মার্শ (৯০) ও বল হাতে আকাশ সিং নিয়েছে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট। এদিনের ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত ব্যাটিং করে কার্তিক শর্মা (৭১) ও শিবম দুবে (৩২)। এদিন চেন্নাই সুপার কিংসের হয়ে বল হাতে একটি করে উইকেট নেয় মুকেশ চৌধুরী ও স্পেন্সার জনসন। ম্যাচের সেরা মিচেল মার্শ। এই ম্যাচ জিতলেও পয়েন্ট টেবিলের একেবারে শেষে ১২ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে অবস্থান করছে লখনৌ সুপার জায়ান্ট। অন্যদিকে চেন্নাই সুপার কিংস এই ম্যাচে পরাজয়ের মুখ দেখে ১২ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে অবস্থান করছে। সব মিলিয়ে আইপিএলের এবারের আসর যে বেশ জমে উঠেছে তার বলাই বাহুল্য।








