কান্দিতে শক্তি বাড়িয়ে প্রচারে ঝড় মিম পার্টির
নতুন পয়গাম, এজাজ আহম্মেদ, কান্দি: কান্দি বিধানসভা কেন্দ্রে নতুন রাজনৈতিক সমীকরণের ইতিহাস তৈরী করতে চলেছে আসাউদ্দিন ওয়েসির মিম পার্টি। কান্দির গোকর্ন গাঁতলা নওদাসহ বিভিন্ন এলাকায় বুধবার প্রচারে ঝড় তুলেছেন কান্দি মিম পার্টির প্রার্থী মেজবাহুল ইসলাম খান। কয়েক গাড়ি বাইক ৱ্যালি করেন পাশাপাশি বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে কথা বলেন। প্রচারে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসসহ একাধিক দল থেকে কয়েকশো কর্মী সমর্থক কান্দি মিম পার্টির প্রার্থী মেজবাহুল ইসলাম খান হাত ধরেন মিম পার্টিতে যোগদান করেন।
মনোনয়ন পত্র জমা দিয়েই দলীয় শক্তি প্রদর্শনে নামল মিম ও হুমায়ুনের আম জনতা উন্নয়ন পার্টির জোট শিবির। প্রসঙ্গত উল্লেখ্য কান্দিতে এই প্রথম মিমের প্রার্থী হিসেবে এবং হুমায়ুন কবীর-এর ‘আম জনতা উন্নয়ন পার্টি’-র সমর্থনে জোট প্রার্থী হিসেবে লড়ছেন, কান্দির ভূমিপুত্র বিশিষ্ট সমাজসেবী মেজবাহুল ইসলাম খান। ভরতপুরের প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করার করার পর মিমি পার্টির সঙ্গে জোট করতেই কান্দিতে মিম পার্টিতে বড়ো শক্তি বৃদ্ধি। হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে ঝড় তুলছেন বিশিষ্ট সমাজসেবী মেজবাহুল ইসলাম খান।
মেজবাহুল ইসলাম খান বলেন, ১৫ বছর ধরে তৃণমূল কান্দিতে কোন উন্নয়ন করেনি, কেবল দুর্নীতি করেছে, ভাঁওতা দিয়েছে, আমাদের লড়াই দুর্নীতির বিরুদ্ধে, আমাদের লড়াই মানুষের কাজের দাবিতে। দীর্ঘদিন ধরে কান্দিতে যে দুর্নীতি চলছে, তার বিরুদ্ধে মানুষকে একজোট করাই আমাদের লক্ষ্য।”








