অস্ট্রেলিয়ার কাছে হোয়াইট ওয়াশ ভারতের মেয়েরা
স্টাফ রিপোর্টার, নতুন পয়গাম: অ্যালিশা হিলি,বেথ মুনির দুর্ধর্ষ ব্যাটিংয়ে বিধ্বস্ত স্মৃতি মান্ধানারা।
টি-২০ সিরিজে জিতলেও একদিনের সিরিজে হোয়াইটওয়াশ স্মৃতি, হরমনপ্রীত কাউররা। রবিবার সিরিজের তৃতীয় তথা শেষ ওডিআই ম্যাচে ১৮৫ রানে জয়ী অস্ট্রেলিয়া। একইসঙ্গে সিরিজ ৩-০ জিতল অ্যালিশা হিলির দল। বিদায়ী ম্যাচে ৯৮ বলে ১৫৮ করে রাঙিয়ে দিলেন অজি ক্যাপ্টেন। তাঁর দাপটেই তারা ৭ উইকেটে তোলে ৪০৯। শতরান পান বেথ মুনিও (অপরাজিত ১০২)। জবাবে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের সংগ্রহ মাত্র ২২৪। ৪৫.১ ওভারেই দাঁড়ি পড়ে ইনিংসে। ব্যর্থ স্মৃতি মান্ধানা (০), হারলিন দেওল (১৪), রিচা ঘোষ (১৮)। স্নেহ রানা (৪৪), জেমাইমা রডরিগেজ (৪২), দীপ্তি শর্মা (২৯), প্রতীকা রাওয়াল (২৭), হরমনপ্রীতরা (২৫) কেউ বড় রান পাননি। অ্যালানা কিং ৩৩ রানে নেন ৪ উইকেট।দাম পেল না স্নেহ রানার ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স।








