বিশ্বকাপে খেললেও, ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান
নতুন পয়গাম: ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের বাকি নেই আর এক সপ্তাহও। এরমধ্যেই দুঃসংবাদ ক্রিকেটপ্রেমীদের জন্য। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ন ম্যাচ এবার দেখতে পাবে না সমর্থকরা। কারন পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচটি তারা বয়কট করবে। কাল রাতে পাকিস্তান সরকারের অফিসিয়াল ‘এক্স’ হ্যান্ডেল ও ফেসবুকে একই সঙ্গে দেওয়া পোস্টে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পাকিস্তান সরকারের দেওয়া পোস্টে বলা হয়েছে, ‘ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তান সরকার’ পাকিস্তান ক্রিকেট দলকে ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দিচ্ছে। তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।’ কেন এই সিদ্ধান্ত, তার সুনির্দিষ্ট কোনো কারণ অবশ্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি। এখন দেখার আইসিসির কি ভূমিকা হয়।








