BREAKING:
রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, উইনার্স হরিপাল, রানার্স নবীন সংঘ ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা কুরবানির রাজনীতি: যখন গরুকেন্দ্রিক হয়ে ওঠে, আর আদর্শ হারিয়ে যায় বিদ্রোহী কবির ১২৭তম জন্মজয়ন্তী: নজরুল সাহিত্যে মৌলিকতা ও ধর্মীয় সাম্যতা কাজী নজরুল ইসলাম: শৃঙ্খলভাঙা মানবাত্মার ঘোষণা ডোমকলে স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে সিপিআইএম বিধায়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সাথে সাক্ষাৎ মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের বেহাল অবস্থা জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালের হকার উচ্ছেদের বিরুদ্ধে মগরাহাট স্টেশনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন ঈদুল আজহার দিনে পরীক্ষা, তারিখ পরিবর্তনের আহ্বান এসআইও’ র আল্লাহপ্রদত্ত ইলম (জ্ঞান) মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি আইনস্টাইন ও গ্যোডেল জুটি: গণিতের সংজ্ঞা বদলে গেল রাতারাতি হজ ২০২৬: সাফা ও মারওয়া পাহাড়ের ইতিহাস ও মর্যাদা ঋতু পরিবর্তন: আল্লাহর এক মহান নিয়ামত আমি ইলম (জ্ঞান) বলছি কুলতলীতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে অগ্নিসংযোগ সুন্দরবনের তুলো চাষ পরিদর্শন করেছেন কেন্দ্র ও রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা চাকবেড়িয়ায় বুদ্ধিজীবী সেমিনার: প্রান্তিক ও সংখ্যালঘুদের নানা সমস্যা নিয়ে আলোচনা আল্লাহর স্মরণেই হৃদয়ের স্থায়ী প্রশান্তি আকাশের রঙ কি নীল-ই থাকবে, নাকি বদলে যাবে? ফলতার পুনর্নির্বাচনে বেপাত্তা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নরেন্দ্রপুরে নাবালিকাকে যৌন হেনস্থায় অবশেষে ৬২ বছরের অভিযুক্ত গ্রেফতার জঙ্গলে মধু সংগ্রহকারী মৌলে বাঘের আক্রমণে যখম সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় উচ্চ মাধ্যমিক তো হল, এবার কোন পথে এগোবেন? একমেরু বিশ্বের অধ্যায় শেষ; শুরু বহুমেরু বিশ্বব্যবস্থা বিশ্বজয়ী মেধা ও সংকীর্ণ রাজনীতি: ‘সোনার বাংলা’-র আড়ালে কি হারিয়ে যাচ্ছে ‘সোনার ভারত’-এর স্বপ্ন? ইসরাইল-বান্ধব না হতে আরব আমিরাতকে সতর্ক করল ইরান ১৯ মে: ভাষা-সংস্কৃতি নিয়েও গণসংগ্রাম সম্ভব গোরু বিতর্ক: বহুত্ববাদী বাস্তবতাকে মানলেই সংঘাত কমবে সিএবি পরিচালিত জেলা ইন্টার স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন ধূপগুড়ি হাই স্কুল দিনরাত মানুষের সেবায় বনকর্মীরা, ক্ষুধা মেটাতে মুড়ি-চানা খেয়েই কর্তব্য পালন বিন্নাগুড়ির বনকর্মীদের.!” “ঈদকে সামনে রেখে বানারহাট থানায় গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত ইমাম ও ইসলামিক সম্প্রদায়ের মানুষজন..! বিজয়গঞ্জ বাজারে মহিলা সংগঠনের প্রতিবাদ মিছিল সরকারি ও বেসরকারি বাসে ছাত্র কনসেশনের দাবিতে মালদায় স্মারকলিপি হুগলিতে পেট্রোলের দর ১১০ টাকা ডিজেল ৯৬ টাকা, সমস্যায় ক্রেতারা হুগলি জেলায় আটদিনব্যাপী জনজাতীয় গরিমা উৎসবের সূচনা সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় হোমিয়োপ্যাথিক ওষুধ নাক্স ভোমিকা এবার হতে পারে দুরন্ত জৈব কীটনাশক এলিয়েনদের গোপন তথ্য কি ট্রাম্পের হাতে আছে? জল্পনা ইসরাইলী কারাগারে ফিলিস্তিনী নারীদের নগ্ন তল্লাশি, নীরব গণহত্যা বিধানসভা নির্বাচন ২০২৬: অহংকারের পতন, ঔদ্ধত্যের পরাজয় প্যারেন্টিং পয়গাম: বাচ্চা খুব বেশি খেলে বা খেতে না চাইলে করণীয় গোলমরিচের কারণেই পরাধীন হয়েছিল ভারত! বৃষ্টির জলে ভেজার উপকারিতা অনেক সবথেকে ধনী ভারতীয় চিকিৎসক কেরলের শামশির ভায়ালিল নিট-ইউজি বাতিল: মেধার নিলামে যখন নটে গাছটি মুড়োল ফের চীন সফরে ট্রাম্প, নেপথ্যে কোন উদ্দেশ্য? উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৬৪ জন, পাশের হার ৯১.২৩ শতাংশ, সেরা আদৃত পাল, মেয়েদের মধ্যে প্রথম হুগলীর মেঘা মজুমদার কুরবানী: মনের পশুকে বিসর্জন দেওয়ার উৎসব নির্বাচন কমিশনার বাছাই কমিটিতে প্রধান বিচারপতি না থাকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের, গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বুলডোজার অভিযান: তপসিয়ায় মিল্লী ইত্তেহাদ পরিষদের প্রতিনিধি দল ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পুষ্পা জাহাঙ্গির খান, কটাক্ষ বিজেপি, আইএসএফের স্বরশ্রুতি কালচারাল একাডেমির রবীন্দ্র নজরুল সন্ধ্যা নির্যাতিতার পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন অনুমোদন রাজ্যে অবৈধ মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি, কড়া মন্তব্য মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি চিতা বাঘ! চম্পাহাটি এলাকায় বড়সড়ো গ্যাসের কালোবাজারি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অসামান্য কৃতিত্বের জন্যই “বিদ্যাসাগর” উপাধি নবনির্বাচিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে সংবর্ধনা দিল হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্স বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর মুর্শিদাবাদ জেলা শাখার সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা যাত্রীরা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কৃষ্ণনগরের প্রভাবশালী তৃণমূল নেতা সরজিৎ আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার গাংনাপুর পুলিশের হাতে গড়িয়ায় বিজেপি কর্মীকে কাটারির কোপ, ধৃত এক তৃণমূল কর্মী জয়নগরে জুয়ার ঠেক চালানোর অভিযোগে গ্রেফতার ৪

অনন্য কথাকার সৈয়দ রেজাউল করিম প্রাক্তন গোয়েন্দাকর্তা লিখেছেন ৭০টি বই

প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, সন্ধ্যা ৬:২৮ | আপডেট: ২৪ জানুয়ারী ২০২৬, সন্ধ্যা ৬:২৮
সাহিত্যিক সৈয়দ রেজাউল করিমের নাম শুধুমাত্র পশ্চিমবাংলা নয়; আসাম, ত্রিপুরা, বাংলাদেশের সাহিত্যাকাশে উজ্জ্বল নক্ষত্রের মতো জাজ্জ্বল্যমান এবং অগণিত পাঠক-হৃদয়ে মূল্যবান অলঙ্কারাদির মতো বিরাজমান, কেবলমাত্র তার রচনার গুণ-মানে ও বিষয় বৈচিত্রের কারণে।

নতুন পয়গাম: সাহিত্যিক সৈয়দ রেজাউল করিমের নাম শুধুমাত্র পশ্চিমবাংলা নয়; আসাম, ত্রিপুরা, বাংলাদেশের সাহিত্যাকাশে উজ্জ্বল নক্ষত্রের মতো জাজ্জ্বল্যমান এবং অগণিত পাঠক-হৃদয়ে মূল্যবান অলঙ্কারাদির মতো বিরাজমান, কেবলমাত্র তার রচনার গুণ-মানে ও বিষয় বৈচিত্রের কারণে।

আরও পড়ুন:

সৈয়দ রেজাউল করিমের জন্ম ১৯৫৭ সালের ২২ জুন, দক্ষিণ ২৪পরগনার ডায়মন্ডহারবার থানার (এখন রামনগর থানা) অন্তর্গত খোর্দ অঞ্চলের সিমলা গ্রামে। পিতা সৈয়দ রওশন আলী ছিলেন সিমলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মাতা সৈয়দা গোলাপজান বিবি।

আরও পড়ুন:

১৯৮৭ সালে বসিরহাট মহকুমার দেগঙ্গা থানার অন্তর্গত ভাসলিয়া গ্রামের সেখ আমজাদ হোসেন (সিইও: ডিভিসি)-এর কন্যা ফরিদা খাতুনের সঙ্গে তাঁর বিবাহ হয়। তাঁদের দুই সন্তান, সৈয়দা রেহানা সুলতানা এবং সৈয়দ নিয়াজ মুর্শিদ (ডিফেন্স অডিটর)।

আরও পড়ুন:

সৈয়দ রেজাউল করিমের পড়াশোনা গ্রামের সিমলা প্রাথমিক বিদ্যালয়ে। উচ্চ মাধ্যমিক পাস করেন মাথুর জুটিরাম মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল থেকে। স্নাতক হন ডায়মন্ড হারবার ফকির চাঁদ কলেজ থেকে। পরিবারে বাবা, দাদা, বৌদি প্রমুখ শিক্ষকতায় নিযুক্ত থাকার কারণে ছেলেবেলা থেকেই নীতিকথা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, ধর্মনিরপেক্ষতা ও মানবতার পাঠ পেয়েছিলেন।

আরও পড়ুন:

তাছাড়া দৈনিক সংবাদপত্র-সহ শুকতারা, চয়নিকা, তেপান্তর, কিশোর ভারতী ইত্যাদি নানা পত্র-পত্রিকা আসত বাড়িতে। সেগুলো নেড়েচেড়ে দেখা ও পড়ার সুযোগ হয় তাঁর। এবং বড়দের অনুপ্রেরণায় লেখালিখি শুরু করেন। স্কুল ও কলেজ ম্যাগাজিনে তাঁর লেখা গল্প, নিবন্ধ প্রকাশিত হয়েছে। তাতে তাঁর মনে সাহিত্যিক হবার বাসনা জাগে। সেসময় কাফেলা, বুলবুল, ঝংকার-সহ বিভিন্ন ছোট-বড় পত্রিকায় তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হত। ‘দীপ’ এবং ‘বৈশাখী মেঘ’ নামে দুটি পত্রিকা সম্পাদনা করতেন তিনি।

আরও পড়ুন:

রহস্য রোমাঞ্চের প্রতি তাঁর আগ্রহ ছিল তীব্র। স্কুল ও কলেজ জীবনেই তিনি চিনে ফেলেন ব্যোমকেশ, কর্নেল, পরাশর কিরীটি, প্রতুল লাহিড়ী, বরদাচরণ, সত্যপ্রিয়, দীপক, মোহন, পাণ্ডব গোয়েন্দার মতো অসংখ্য গোয়েন্দা চরিত্রকে। আর এমনই কপাল তাঁর, চাকরিটাও জুটে গেল গোয়েন্দা পুলিশের। ক্রমে কর্মজীবনে তিনি হয়ে উঠলেন একজন দুঁদে রহস্য উন্মোচনকারী অফিসার। তাঁর সেই বর্ণময় পুলিশের
কর্মজীবনে নানা চরিত্রের মানুষের সঙ্গে ওঠা-বসায় এক নতুন দিগন্ত খুলে গেল তাঁর সাহিত্যের জীবন-পাতায়। পাঠকেরাও ভাবিত হল তার রচনার আঙ্গিকে।

আরও পড়ুন:

স্বভাবতই একটা প্রশ্ন মনে জাগে, তাঁর লিখিত রচনা পাঠ করার জন্য পাঠক মনে এত আগ্রহ, এত আসক্তি কেন? এত উৎসাহই বা কোথা থেকে আসে? আসলে তাঁর রচনার মধ্যে ছড়িয়ে আছে অযুত ঐশ্বর্য। আছে এক অদ্ভুত মাদকতা। এক দুর্বার আকর্ষণ, যা আষ্টেপিষ্টে বেঁধে ফেলে পাঠকের মননকে। যার শব্দগঠন, বাক্যবিন্যাস, ভাষার বন্ধন ও কারুকার্য সাধারণ থেকে অসাধারণত্বে পৌঁছে দেয় অনায়াসে।

আরও পড়ুন:

তাঁর রচনার বিশেষ গুণ হল, তাঁর গল্পের শুরু ও শেষের মধ্যে থাকে অদ্ভুত পারম্পর্য, যা অনায়াসে টেনে নিয়ে যায় পাঠককে। বিশেষ করে ছোটদের লেখায় আমরা লক্ষ্য করি, তাঁর মননের চমৎকারিত্ব। চরিত্রচিত্র অনবদ্য। রহস্যের অলিন্দে কাটিয়ে আসা মানুষটার এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা সত্তরের উপর। তাঁর লেখা শতাধিক দেশের লোককথা, রংবেরঙের শতাধিক গল্প, গোয়েন্দা রহস্য ১৩,১৪,১৫,১৬,১৭, দশ রসিকের গল্প, থানা দুয়ারে ভালোবাসা, থানা প্রাঙ্গণে ভালোবাসা, থানাঙ্গনে ভালোবাসা ইত্যাদি বই পাঠক সমাজে খুব সমাদৃত।

আরও পড়ুন:

তাঁর রচনায় আপ্লুত হয়ে আলিয়া সংস্কৃতি সংসদ, উদ্ভাস সাহিত্য সংস্কৃতি, অনন্য বনফুল, ফুটপাথ, অজগর, ইদানিং নাট্যগোষ্ঠী-সহ ৩০টিরও বেশি সংস্থা তাঁকে সম্মানিত ও সংবর্ধিত করেছেন বিভিন্ন পুরস্কার দিয়ে।

আরও পড়ুন:

সৈয়দ রেজাউল করিম এ পর্যন্ত প্রবন্ধ, নিবন্ধ, গল্প, উপন্যাস, কবিতা প্রচুর লিখেছেন। সম্পাদনা করেছেন বহু গ্রন্থ। অনন্য এই কথাকার, সাহিত্যিক এখনো সমানতালে লিখে চলেছেন বিভিন্ন পত্র-পত্রিকায় ও দৈনিক কাগজে। দৈনিক ‘নতুন পয়গাম’ সংবাদপত্রও তাঁর কৃপা থেকে ব্রাত্য নয়।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder