BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

অভিষেকের ব্যাটে উড়ে গেল নিউজিল্যান্ড

প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৬, সকাল ৮:৫০ | আপডেট: ২২ জানুয়ারী ২০২৬, সকাল ৮:৫০
শেষ দিকে ঝড় রিঙ্কু সিং'য়েরও

নতুন পয়গাম, এম. রহমান, নাগপুর:
ভারতঃ২৩৮-৭
নিউজিল্যান্ড: ১৯০-৭
(ভারত জয়ী ৪৮ রানে)
গৌতম গম্ভীরকে নিয়ে টেস্ট,ওয়ানডেতে যতই সমালোচনা হোক;টি-টোয়েন্টিতে তিনি অদ্বিতীয়,অপরাজেয় প্রায়।ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে ভারতকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। গতকালও তার ব্যতিক্রম হল না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে একেবারে উড়িয়ে দিল গম্ভীরের ছেলেরা।টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের গুছিয়ে নেওয়ার লক্ষ্যে শুরুটা ভালোই হল ভারতের। নাগপুরে প্রথম টি-২০ ম্যাচে কিউয়িদের ৪৮ রানে হারাল সূর্যকুমার যাদবের দল। টস হেরে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা ও রিঙ্কু সিংয়ের দাপটে ভারত সাত উইকেটে তুলেছিল ২৩৮। জবাবে নিউজিল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ১৯০। গ্লেন ফিলিপস(৭৮) মরিয়া চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। রায়পুরে সিরিজের দ্বিতীয় ম্যাচ শুক্রবার।

আরও পড়ুন:

তবে অভিষেক যেদিন খেলেন সেদিন বিপক্ষ বোলারদের অসহায় হয়ে তাকিয়ে থাকা ছাড়া কিছু করার থাকে না। এই ফরম্যাটে আইসিসি র‌্যাঙ্কিংয়ে বিশ্বের একনম্বর ব্যাটার এই বাঁ হাতি। যুবরাজ সিংয়ের ছাত্র এদিন ফের বোঝালেন কেন তিনি বোলারদের ত্রাস। আটটা ছক্কা ও পাঁচটা চার সহ ৩৫ বলে ৮৪— অভিষেকের ধুমধাড়াক্কায় বিধ্বস্ত দেখাল সফরকারী দলকে। শতরান নিশ্চিত দেখাচ্ছিল। কিন্তু ছয় হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে ফিরতে হল ২৫ বছর বয়সী পাঞ্জাব তনয়কে। দীর্ঘদিন পর ব্যাট হাতে পুরনো ঝলক দেখা গেল ক্যাপ্টেন সূর্যের ব্যাটেও। ২২ বলে এই ৩২ আত্মবিশ্বাস বাড়াবে তাঁর। তৃতীয় উইকেটে অভিষেক-সূর্য ৪৭ বলে জোড়েন ৯৯ রান। সাত নম্বরে নেমে ২০ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু। দেখালেন ফিনিশার হিসেবে কেন তিনি অপরিহার্য। তবে শুভমান গিলকে ছেঁটে ফেলে এই সিরিজে অভিষেকের সঙ্গী ওপেনারের ভূমিকায় ফেরা সঞ্জু স্যামসন (১০) হতাশ করলেন। তিলক ভার্মার অসুস্থতায় প্রথম এগারোয় আসা ঈশান কিষানও (৮) সুযোগ কাজে লাগতে ব্যর্থ। অথচ, দু’জনেই শুরুটা ভালো করেছিলেন। শিবম দুবে (৯), অক্ষর প্যাটেল (৫) দ্রুত ফেরেন। কিন্তু রিঙ্কুর ধুমধাড়াক্কায় দুশোর গণ্ডি পেরিয়ে যায় ভারত। মিচেলের শেষ ওভারেই ওঠে ২১।

আরও পড়ুন:

জবাবে নিউজিল্যান্ড শুরুতেই হোঁচট খায়। স্কোরবোর্ডে ১ রানের মধ্যেই আউট হন ওপেনার ডেভন কনওয়ে (০) ও তিনে নামা রাচীন রবীন্দ্র (১)। আর এক ওপেনার টিম রবিনসনও (২১) বেশিক্ষণ থাকেননি। কিন্তু চারে নামা গ্লেন ফিলিপস ভরসা জোগান নিউজিল্যান্ডকে। চতুর্থ উইকেটে মার্ক চ্যাপম্যানের সঙ্গে ৭৯ রান যোগ করেন তিনি। যশপ্রীত বুমরাহর বলে মাত্র ১৫ রানে চ্যাপম্যানের সহজ ক্যাচ ছাড়েন রিঙ্কু। কিন্তু ১৪তম ওভারে অক্ষরের বলে ফিলিপস (৪০ বলে ৭৯) ফিরতেই কার্যত হার নিশ্চিত হয় কিউয়িদের। তাঁর ইনিংসে ছিল ছয়টি ছক্কা ও চারটি চার। পরের ওভারেই চ্যাপম্যানকে (২৪ বলে ৩৯) আউট করেন বরুণ চক্রবর্তী, যা তাঁর দ্বিতীয় শিকার। বল হাতে নজর কাড়লেন বুমরাহ, অর্শদীপ, হার্দিকও। তবে ব্যাটে হতাশ করলেও বোলিংয়ে কিছুটা পুষিয়ে দিলেন শিবম। তাঁর ঝুলিতে উঠল দুটো উইকেট। জয়ের সৌরভের মধ্যে চিন্তায় রাখল ফিল্ডিংও। বেশ কিছু ক্যাচ পড়ল, রানআউটের সুযোগও নষ্ট হল। ওডিআই সিরিজে পরাজয়ের বদলা নিতে হলে কিন্তু বোলিং-ফিল্ডিংয়ে আরও শান দেওয়া জরুরি।তবে যে গতিতে ভারত শুরু করেছে,তাতে লাগাম টানার ক্ষমতা কি এই নিউজিল্যান্ড দলের আছে?
সময়ই তা বলবে।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder