৭ মাস পর মাঠে ফিরেই নায়ক শাদাব খান, প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে হারাল পাকিস্তান
নতুন পয়গাম: পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। ফলে তাদের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না।এবার ঘরের মাঠে পাকিস্তানের সাথে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ল্যাজেগোবরে অবস্থা হল স্বাগতিকদের। ঘরের মাঠে চোট কাটিয়ে ফেরা শাদাব খানের এক ওভারেই মূলত শ্রীলঙ্কার হার নিশ্চিত হয়ে যায়।৭ মাস পর পাকিস্তান দলে ফিরলেন শাদাব।কাল ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে। ৭ মাসের বেশি সময় পর দলে ফেরা অলরাউন্ডার বল হাতে ৪ ওভারে ২৫ রানে নিয়েছেন ২ উইকেট। পরে ব্যাট হাতে ১২ বলে ১৮ রান করে অপরাজিত। শাদাবের এমন অলরাউন্ড পারফরম্যান্সের দিনে শ্রীলঙ্কাকে ১২৮ রানে অলআউট করে পরে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।হাফ সেঞ্চুরি করেন সাহিবজাদা ফারহান।
আরও পড়ুন








