নেপালের মাটিতে উড়লো তেরঙ্গা, সৌজন্যে লাল হলুদের মেয়েরা
ইস্টবেঙ্গল-(ফাজিলা ইকওয়াপুট, সুলঞ্জনা রাউল, রেস্টি নানজিরি)
ইপিএফ ক্লাব-০
এম.রহমান, নেপাল, নতুন পয়গাম:
নেপালের মাটিতে উড্ডীন ভারতীয় পতাকা।আর যাদেন জন্য বিদেশের মাটিতে ভারতের মুখ উজ্বল হল-তারা হলেন ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড।
ইস্টবেঙ্গল মহিলা দল প্রথমবারের মতো সাফ উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ (২০২৫) চ্যাম্পিয়ন জল।তারা টুর্নামেন্টে অপরাজিত থেকে এবং একটাও গোল না হজম করে ফাইনালে ৩-০ গোলে জয়লাভ করে নেপালের ইপিএফ ক্লাবকে হারিয়ে।ইস্টবেঙ্গল ভারতীয় মহিলা লিগ চ্যাম্পিয়ন হিসেবে ভারতকে রিপ্রেজেন্ট করে এবং চ্যাম্পিয়ন হয়।
ফাজিলা ইকওয়াপুট, সুলঞ্জনা রাউল এবং রেস্টি নানজিরির অসাধারণ পারফরম্যান্সে ইস্টবেঙ্গল এই জয় অর্জন করে। তারা ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড, পাকিস্তানের করাচি সিটি এবং বাংলাদেশের নাসরিন স্পোর্টিং ক্লাবকেও পরাজিত করে।
আরও পড়ুন








