আজ মিনি নিলাম, কাদের কিনতে পারে কলকাতার দল কেকেআর!
স্টাফ রিপোর্টার।
আর কয়েকঘন্টা পরে আবু ধাবিতে হাতুড়ির তলায় চলে আসবে তিন শতাধিক ক্রিকেটার।কারো স্বপ্ন পূরন হবে,কারো স্বপ্ন ভঙ্গ।আবার কেউ হবেন রাতারাতি কোটিপতি।
আর সেই নিলামে কে হবে কেকেআরের তুরুপের তাস,তা নিয়ে আগ্রহ তুঙ্গে।
আজ কেকেআর যে ৫ জনকে পেতে ঝাঁপাতে পারে,তার একটা শর্টলিস্ট নিম্নে দেওয়া হল-
ডেভন কনওয়ে
চেন্নাই সুপার কিংসের হয়ে ২০২৫ মরশুমে মাত্র চার ম্যাচ খেলে ৯৪ রান করেন ডেভন কনওয়ে। সুযোগ কম পাওয়া এবং সিএসকের ভারতীয় ওপেনার তৈরির পরিকল্পনার কারণে তাকে রিলিজ করা হয়। ওপেনার হিসেবে কেকেআরের টপ–অর্ডারে কনওয়ে বড় শক্তি হতে পারেন।সিএসকে’তে তাঁর রান কম দেখালেও তাঁর দক্ষতা প্রশ্নাতীত।
মাথিশা পাথিরানা পাথিরানাকে কেন যে চেন্নাই ছাড়লো,তা আজও ধোঁয়াশা। তবে
চোটপ্রবনতার কারণে মাথিশা পাথিরানাকে সম্ভবত রিলিজ করেছে সিএসকে। মালিঙ্গা–অ্যাকশন ও দুর্দান্ত ইয়র্কারের জন্য পরিচিত এই পেসার আইপিএলে ৩২ ম্যাচে ৪৭ উইকেট নিয়েছেন। ডেথ–ওভার বোলিংয়ে সমস্যা ভোগা কেকেআরের জন্য তিনি হতে পারেন আদর্শ বিদেশি পেসার। নর্তজে ও জনসনকে ছেড়ে দেওয়ায় পাথিরানার মতো একজন খেলোয়াড় কেকেআরে স্কোয়াডে ভরসার নাম হতে পারে।
জেমি স্মিথ
ফিল সল্ট দল ছাড়ার পর কেকেআরের অন্যতম সমস্যা কিপিং। এই কারণে এবারের আইপিএল-এর নিলামে ইংল্যান্ডের ব্যাটার জেমি স্মিথকে দলে নেওয়ার চেষ্টা করবে
কেকেআর। এই ব্যাটার ওপেন করার পাশাপাশি মিডল অর্ডারেও ব্যাটিং করতে পারেন। টি-২০ ফর্ম্যাটে তাঁর স্ট্রাইক রেট ১৯০-এর বেশি। এই কারণেই স্মিথকে দলে ভেড়াতে পারে শাহরুখের দল।
সরফরাজ খান
২০২৬ সালের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের অত্যন্ত পছন্দের ক্রিকেটারের তালিকায় সরফরাজ খান। এই ব্যাটার পারফরম্যান্স করেও বারবার বাদ পড়েছেন। তিনি ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। তবে প্রধান কোচের পরামর্শে এবার সরফরাজকে দলে নিতে পারে কেকেআর ম্যানেজমেন্ট।তাতে ব্যাটিংয়ে গভীরতা আসবে।
ক্যামেরন গ্রিন
শুধু কেকেআর নয়।সব দলের মূল টার্গেট তিনি।বিশেষ করে আন্দ্রে রাসেলকে রিলিজ করার পর এক দক্ষ অলরাউন্ডারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি কেকেআরের। অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রীন সেই ঘাটতি পূরণ করতে পারেন। যেহেতু কেকেআর ভেঙ্কটেশ আইয়ার ও আনরিখ নর্তজেকে ছেড়ে দিয়েছে।তাই গ্রীনকে নেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করবে।ব্যাট–বল দুই বিভাগেই কার্যকর গ্রীন আইপিএলে এখন পর্যন্ত ২৯ ম্যাচে ৭০৭ রান ও ১৬ উইকেট নিয়েছেন।তাকে কি কেকেআর দলে ভেড়াতে পারবে?
অপেক্ষা কয়েক ঘন্টার।








