বিএসএলে বড় জয় উত্তর ২৪ পরগনার,আজ নামছে ব্যারেটোর দল
এম.রহমান, নতুন পয়গাম, নৈহাটিঃ
প্রথম ম্যাচেই বড় জয় পেল উত্তর ২৪ পরগনা। সোমবার নৈহাটিতে বেঙ্গল সুপার লিগের ম্যাচে কোপা টাইগার্স বীরভূমকে ৪-০ গোলে উড়িয়ে দিল লালকমল ভৌমিক, গৌতম ঘোষের প্রশিক্ষণাধীন দল। ম্যাচের সেরা কলকাতার বড় ক্লাবে খেলা,পরিচিত মুখ তন্ময় ঘোষ। ১৬ মিনিটে তাঁর লক্ষ্যভেদেই লিড নেয় উত্তর ২৪ পরগনা। এরপর স্কোরশিটে নাম তোলেন মৃন্ময় মহাপাত্র, জোমুয়ানসাঙ্গা ও কুন্তল পাখিরা।
অপরদিকে আজ বেঙ্গল সুপার লিগে মাঠে নামছে হাওড়া-হুগলি ওয়ারিয়র্স। হোসে রামিরেজ ব্যারেটোর দলকে নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে। তাদের প্রতিপক্ষ মেদিনীপুর ফ্র্যাঞ্চাইজি। তাদের কোচ প্রাক্তন ফুটবলার জয়ন্ত সেন।তবে সবুজ তোতার দলকে ঘিরে মানুষের আগ্রহ তুঙ্গে।
হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু দুপুর ১টায়।
আরও পড়ুন








