বাঘাযতীনে অগ্নিকাণ্ডে ৮০টা দোকান ভস্মীভূত ক্ষতিগ্রস্তদের পাশে প্রদেশ কংগ্রেস নেতারা
নতুন পয়গাম, কলকাতা:
প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল শুক্রবার ক্ষতিগ্রস্ত দোকানদার ও পরিবারগুলোর সঙ্গে দেখা করেন এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশ অনুসারে তাঁদের সাধ্যমতো সহায়তা প্রদানের অঙ্গীকার করেন।
কংগ্রেসের পক্ষ থেকে দোকান মালিকদের জন্য অবিলম্বে ক্ষতিপূরণ এবং বাজারটি পুনরায় মেরামত করে চালু করার জন্য কর্তৃপক্ষের কাছে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় যে, কোনো অশুভ উদ্দেশ্য নিয়ে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যাতে দোকান মালিক ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্বার্থ ক্ষুণ্ণ হয়।
একই সঙ্গে কংগ্রেসের পক্ষ থেকে কলকাতা পুরসভার কাছে কলকাতার সমস্ত বাজারে সিসিটিভি এবং অগ্নি নির্বাপক যন্ত্র বাধ্যতামূলকভাবে স্থাপনেরও দাবি জানানো হয়।








