হাউসনগর প্রতিবন্ধী উন্নয়ন সমিতির উদ্যোগে রক্তদান শিবির ও মানবিক সেবামূলক কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম, সামশেরগঞ্জ:
সামশেরগঞ্জের হাউসনগর প্রতিবন্ধী উন্নয়ন সমিতির উদ্যোগে মঙ্গলবার কাকুড়িয়ায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবিরসহ বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি। সকাল থেকেই শিবির প্রাঙ্গণে উপচে পড়া ভিড়ে স্পষ্ট ছিল মানুষের উৎসাহ ও অংশগ্রহণ।
দিনভর চলা শিবিরে বহু স্বেচ্ছাসেবক রক্তদান করেন। পাশাপাশি এক হাজারেরও বেশি অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। স্বনির্ভরতার লক্ষ্যে ১৫ জন মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয় এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের চলাচলের সুবিধার জন্য বিতরণ করা হয় ট্রাই সাইকেল।
উদ্যোক্তাদের দাবি, প্রতিবছরই তারা সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন এবং ভবিষ্যতেও এই মানবিক উদ্যোগ চলবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার এসপি অমিত কুমার সাউ, অ্যাডিশনাল এসপি সৌম্যজিৎ বড়ু য়া, ফারাক্কার এসডিপিও সেখ শামসুদ্দিনসহ প্রশাসনিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়া এই আয়োজন নিঃসন্দেহে সমাজের কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত।







