মালদায় নব নিযুক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) মৃন্ময় রায়
উমার ফারুক,নতুন পয়গাম, মালদা:
সোমবার মালদা জেলা বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) হিসেবে দায়িত্বভার নেন মৃন্ময় রায়। জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, মালদা জেলা বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) হিসেবে যোগদানের পূর্বে
তিনি হাওড়া জেলার প্রাথমিক শিক্ষা সংসদের এডিআই পদে কর্মরত ছিলেন। এদিন দায়িত্বভার গ্রহণ করেই তিনি জেলার শিক্ষার সার্বিক উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এদিন নব নিযুক্ত মালদা জেলা বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) মৃন্ময় রায় কে জেলা শিক্ষা দপ্তরে সংবর্ধনা প্রদান করে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি।এদিন সমিতির রাজ্য সম্পাদক বিপ্লব গুপ্তের নেতৃত্বে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক শিক্ষিকাগণ অতুল মার্কেটে জেলা শিক্ষা দপ্তরে এসে ভিড় জমান। নব নিযুক্ত শিক্ষা আধিকারিকের হাতে পুষ্পস্তবক অর্পণ করে শুভেচ্ছা জানান হয়। সেইসঙ্গে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে শিক্ষক সমিতির পক্ষে।
নব নিযুক্ত মালদা জেলা বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) মৃন্ময় রায় বলেন, জেলার শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য। জেলায় উপস্থিত হয়ে সকলের আন্তরিকতায় তিনি মুগ্ধ হন।
এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য সম্পাদক বিপ্লব গুপ্ত বলেন, সংগঠনের পক্ষে এদিন নব নিযুক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) মৃন্ময় রায়ের সঙ্গে আমরা সৌজন্য সাক্ষাৎ করি। প্রথম সাক্ষাতে উনার আন্তরিক ব্যবহারে আমরা অভিভূত। তিনি মালদা জেলার শিক্ষার মানোন্নয়নের জন্য কাজ করবেন বলে জানিয়েছেন। জেলার শিক্ষার সার্বিক উন্নয়নে আমরা শিক্ষক শিক্ষিকাগণ তাঁর পাশে থাকব।








