আনোয়ার আলি ইস্যুতে ফিফার আশ্বাস মোহনবাগানকে
স্টাফ রিপোর্টার, নতুন পয়গাম
দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে একদা মোহন ফুটবলার ফুটবলার আনোয়ার আলিকে ঘিরে।তবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বিষয়টি দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে।রবিবারই একথা তারা জানায়।
ফেডারেশনের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে ফিফা মোহনবাগানকে জানিয়েছে।
উল্লেখ্য-
মোহন বাগানের সঙ্গে লোন চুক্তি ভেঙে ইস্টবেঙ্গলে সই করেছিলেন আনোয়ার। যা নিয়ে ফেডারেশনের কাছে সবুজ-মেরুন কর্তারা অভিযোগ জানান। পরে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি আনোয়ারকে চার মাসের নির্বাসন এবং দিল্লি এফসি ও ইস্টবেঙ্গলকে দু’টি উইন্ডোর জন্য ট্রান্সফার ব্যান করে। এরপর কোর্টে যান আনোয়ার। আদালতের নির্দেশে ফের শুনানি শুরু করে ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। ফলে স্থগিত থাকে শাস্তি। তারপর দীর্ঘদিন কেটে গেলেও চূড়ান্ত রায় ঘোষিত হয়নি। বিরক্ত মোহনবাগান ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত দ্বারস্থ হয় ফিফার।সেখান থেকেই এবার সুবিচারের আশায় মোহনবাগান।








