বালিয়া ছাত্র কল্যাণ একাডেমিতে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান
রহমতুল্লাহ, নতুন পয়গাম, সাগরদিঘী:
রবিবার ঘটা করে অনুষ্ঠিত হলো সাগরদিঘীর বালিয়া ছাত্র কল্যাণ একাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। নানা আয়োজনের মধ্য দিয়ে রঙিন হয়ে উঠেছিল বিদ্যালয়ের চত্বর। ছাত্র-ছাত্রীদের উদ্যোগে কবিতা আবৃত্তি, নৃত্য, সংগীত, ছবি অঙ্কন, চারা গাছ বিতরণসহ একাধিক সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সৌমদীপের উদ্বোধনী সংগীত এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সূচনা হয় দিনের কর্মসূচির। সভাপতির আসন অলংকৃত করেন বিদ্যালয়ের কর্ণধার মঙ্গল চন্দ্র দাস।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক মুজিবুর রহমান, রবিন দত্ত, স্বদেশ রঞ্জন দাস, ওবাইদুর রহমান, শচীন পাল, সালাউদ্দিন শেখ ও সঞ্জীব দাস, সন্দীপন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। তাঁদের উপস্থিতিতে আরও উৎসাহিত হয় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা।
স্কুলের প্রধান শিক্ষক জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের উদ্দেশ্যেই প্রতিবছর এই অনুষ্ঠান আয়োজন করা হয়, যাতে তারা মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পায়।
সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন বর্ষা দাস। তাঁকে সহযোগিতা করেন সৌমশ্রী দাস ও ছন্দা দাস।
এদিনের অনুষ্ঠানে মুকাভিনয়ের মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা ও বৃক্ষ ছেদনের না করার বার্তা দেন
সাংস্কৃতিক মাধুর্যে ভরপুর এই অনুষ্ঠান বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মধ্যে আনন্দের সঞ্চার করে।







