ভূলকি নোবেল একাডেমিতে রঙিন সাংস্কৃতিক উৎসব
মোঃ জাকারিয়া, নতুন পয়গাম, রায়গঞ্জ:
ভূলকি নোবেল একাডেমির বুধবারের সকাল জমে উঠেছিল উৎসবের আমেজে। স্কুলজুড়ে সাজসজ্জা, শিক্ষার্থীদের মুখে হাসি আর অভিভাবকদের চোখে আনন্দ—সব মিলিয়ে পরিবেশ ছিল উচ্ছ্বাসে ভরপুর।
কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একে একে মঞ্চে উঠে শিক্ষার্থীরা আবৃত্তি, নৃত্য, বক্তৃতা ও নানা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে। বাংলা, ইংরেজি ও উর্দু—তিন ভাষাতেই শিশুদের সাবলীল বক্তৃতা দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ শরীফুল ইসলাম, মতিউর রহমান, মোহাম্মদ জামিরুদ্দিন মহাশয় এবং চেয়ারম্যান আফসার আলী। তাঁরা শিক্ষার্থীদের পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, এই প্রতিভারাই ভবিষ্যতে সমাজ ও দেশের গর্ব হয়ে উঠবে।
শেষে পুরস্কার বিতরণী পর্বে শিশুদের উচ্ছ্বাস আর অভিভাবকদের গর্বে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। আনন্দ, আশা ও ভবিষ্যতের স্বপ্ন নিয়ে শেষ হয় দিনের এই বর্ণিল আয়োজন।








