BREAKING:
রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, উইনার্স হরিপাল, রানার্স নবীন সংঘ ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা কুরবানির রাজনীতি: যখন গরুকেন্দ্রিক হয়ে ওঠে, আর আদর্শ হারিয়ে যায় বিদ্রোহী কবির ১২৭তম জন্মজয়ন্তী: নজরুল সাহিত্যে মৌলিকতা ও ধর্মীয় সাম্যতা কাজী নজরুল ইসলাম: শৃঙ্খলভাঙা মানবাত্মার ঘোষণা ডোমকলে স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে সিপিআইএম বিধায়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সাথে সাক্ষাৎ মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের বেহাল অবস্থা জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালের হকার উচ্ছেদের বিরুদ্ধে মগরাহাট স্টেশনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন ঈদুল আজহার দিনে পরীক্ষা, তারিখ পরিবর্তনের আহ্বান এসআইও’ র আল্লাহপ্রদত্ত ইলম (জ্ঞান) মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি আইনস্টাইন ও গ্যোডেল জুটি: গণিতের সংজ্ঞা বদলে গেল রাতারাতি হজ ২০২৬: সাফা ও মারওয়া পাহাড়ের ইতিহাস ও মর্যাদা ঋতু পরিবর্তন: আল্লাহর এক মহান নিয়ামত আমি ইলম (জ্ঞান) বলছি কুলতলীতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে অগ্নিসংযোগ সুন্দরবনের তুলো চাষ পরিদর্শন করেছেন কেন্দ্র ও রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা চাকবেড়িয়ায় বুদ্ধিজীবী সেমিনার: প্রান্তিক ও সংখ্যালঘুদের নানা সমস্যা নিয়ে আলোচনা আল্লাহর স্মরণেই হৃদয়ের স্থায়ী প্রশান্তি আকাশের রঙ কি নীল-ই থাকবে, নাকি বদলে যাবে? ফলতার পুনর্নির্বাচনে বেপাত্তা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নরেন্দ্রপুরে নাবালিকাকে যৌন হেনস্থায় অবশেষে ৬২ বছরের অভিযুক্ত গ্রেফতার জঙ্গলে মধু সংগ্রহকারী মৌলে বাঘের আক্রমণে যখম সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় উচ্চ মাধ্যমিক তো হল, এবার কোন পথে এগোবেন? একমেরু বিশ্বের অধ্যায় শেষ; শুরু বহুমেরু বিশ্বব্যবস্থা বিশ্বজয়ী মেধা ও সংকীর্ণ রাজনীতি: ‘সোনার বাংলা’-র আড়ালে কি হারিয়ে যাচ্ছে ‘সোনার ভারত’-এর স্বপ্ন? ইসরাইল-বান্ধব না হতে আরব আমিরাতকে সতর্ক করল ইরান ১৯ মে: ভাষা-সংস্কৃতি নিয়েও গণসংগ্রাম সম্ভব গোরু বিতর্ক: বহুত্ববাদী বাস্তবতাকে মানলেই সংঘাত কমবে সিএবি পরিচালিত জেলা ইন্টার স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন ধূপগুড়ি হাই স্কুল দিনরাত মানুষের সেবায় বনকর্মীরা, ক্ষুধা মেটাতে মুড়ি-চানা খেয়েই কর্তব্য পালন বিন্নাগুড়ির বনকর্মীদের.!” “ঈদকে সামনে রেখে বানারহাট থানায় গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত ইমাম ও ইসলামিক সম্প্রদায়ের মানুষজন..! বিজয়গঞ্জ বাজারে মহিলা সংগঠনের প্রতিবাদ মিছিল সরকারি ও বেসরকারি বাসে ছাত্র কনসেশনের দাবিতে মালদায় স্মারকলিপি হুগলিতে পেট্রোলের দর ১১০ টাকা ডিজেল ৯৬ টাকা, সমস্যায় ক্রেতারা হুগলি জেলায় আটদিনব্যাপী জনজাতীয় গরিমা উৎসবের সূচনা সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় হোমিয়োপ্যাথিক ওষুধ নাক্স ভোমিকা এবার হতে পারে দুরন্ত জৈব কীটনাশক এলিয়েনদের গোপন তথ্য কি ট্রাম্পের হাতে আছে? জল্পনা ইসরাইলী কারাগারে ফিলিস্তিনী নারীদের নগ্ন তল্লাশি, নীরব গণহত্যা বিধানসভা নির্বাচন ২০২৬: অহংকারের পতন, ঔদ্ধত্যের পরাজয় প্যারেন্টিং পয়গাম: বাচ্চা খুব বেশি খেলে বা খেতে না চাইলে করণীয় গোলমরিচের কারণেই পরাধীন হয়েছিল ভারত! বৃষ্টির জলে ভেজার উপকারিতা অনেক সবথেকে ধনী ভারতীয় চিকিৎসক কেরলের শামশির ভায়ালিল নিট-ইউজি বাতিল: মেধার নিলামে যখন নটে গাছটি মুড়োল ফের চীন সফরে ট্রাম্প, নেপথ্যে কোন উদ্দেশ্য? উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৬৪ জন, পাশের হার ৯১.২৩ শতাংশ, সেরা আদৃত পাল, মেয়েদের মধ্যে প্রথম হুগলীর মেঘা মজুমদার কুরবানী: মনের পশুকে বিসর্জন দেওয়ার উৎসব নির্বাচন কমিশনার বাছাই কমিটিতে প্রধান বিচারপতি না থাকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের, গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বুলডোজার অভিযান: তপসিয়ায় মিল্লী ইত্তেহাদ পরিষদের প্রতিনিধি দল ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পুষ্পা জাহাঙ্গির খান, কটাক্ষ বিজেপি, আইএসএফের স্বরশ্রুতি কালচারাল একাডেমির রবীন্দ্র নজরুল সন্ধ্যা নির্যাতিতার পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন অনুমোদন রাজ্যে অবৈধ মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি, কড়া মন্তব্য মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি চিতা বাঘ! চম্পাহাটি এলাকায় বড়সড়ো গ্যাসের কালোবাজারি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অসামান্য কৃতিত্বের জন্যই “বিদ্যাসাগর” উপাধি নবনির্বাচিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে সংবর্ধনা দিল হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্স বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর মুর্শিদাবাদ জেলা শাখার সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা যাত্রীরা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কৃষ্ণনগরের প্রভাবশালী তৃণমূল নেতা সরজিৎ আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার গাংনাপুর পুলিশের হাতে গড়িয়ায় বিজেপি কর্মীকে কাটারির কোপ, ধৃত এক তৃণমূল কর্মী জয়নগরে জুয়ার ঠেক চালানোর অভিযোগে গ্রেফতার ৪

জয়-এর দুরন্ত শতরানে জয়ের মুখে বাংলাদেশ

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫, সকাল ১০:১৪ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৫, সকাল ১০:১৪

নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম:

আরও পড়ুন:

মাহমুদুল হাসান জয়!বাংলাদেশ ক্রিকেটের নতুন সেনসেশন।তাঁর চওড়া ব্যাটে আয়ারল্যান্ডের সাথে প্রথম টেস্ট জয়ের মুখে টাইগাররা।
ড্রেসিংরুম থেকে যখন যে ব্যাটসম্যান বের হয়েছেন, প্রায় সব ক্রিকেটারের নাম ধরেই স্লোগান উঠল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি থেকে। কখনো ‘লিটন’, ‘লিটন’ কখনো ‘শান্ত’, ‘শান্ত’। ব্যাটসম্যান উইকেটে পৌঁছাতেই গ্যালারিতে নেমে আসে নীরবতা।
সে নীরবতায় স্পষ্ট হয়ে ওঠে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটে বল লাগার শব্দ, সেই শট বলকে বাউন্ডারি পর্যন্ত পাঠালে আবারও উচ্ছ্বাস গ্যালারিতে। ব্যাটসম্যানদের পর কাল তৃতীয় দিন শেষ বিকেলে সিলেটের দর্শকদের আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন বাংলাদেশের বোলাররাও।
ঘরের মাঠে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান করে বাংলাদেশ প্রথম ইনিংসে লিড নিয়েছে ৩০১ রানের। শেষ বিকেলে ব্যাট করতে নেমে ৮৬ রান করতেই ৫ উইকেট হারিয়ে ফেলে আয়ারল্যান্ড। ২১৫ রানে পিছিয়ে থাকা সফরকারীদের ইনিংস হার এড়াতে এখনো পাড়ি দিতে হবে লম্বা পথ। বাংলাদেশ তৃতীয় দিন তাই শেষ করেছে জয়ের সুবাস নিয়ে।
সকালটা বাংলাদেশের শুরু হয়েছিল মাইলফলক হাতছাড়া করার হতাশাকে সঙ্গী করে। মাহমুদুল হাসানের সামনেই ছিল বড় মাইলফলক। দ্বিতীয় দিনে দুর্দান্ত ব্যাটিং করা এই ওপেনার ১৬৯ রান নিয়ে দিন শুরু করেছিলেন, দাঁড়িয়ে ছিলেন ডাবল সেঞ্চুরির সামনে।
কিন্তু সকালে আর মাত্র ২ রান যোগ করেই তিনি উইকেটকিপারের হাতে ক্যাচ তুলে দেন বেরি ম্যাকার্থির বলে। দিনের শুরুতে মুমিনুলকেও হাতছানি দিচ্ছিল সেঞ্চুরি সম্ভাবনা, কিন্তু তিনিও আজ যোগ করতে পারেন মাত্র দুই রানই!
থিতু হয়ে যাওয়া দুই ব্যাটসম্যানের বিদায়েও অবশ্য বাংলাদেশের ইনিংস থমকে যায়নি। সেটি টেনে নেওয়ার দায়িত্বটা কাঁধে তুলে নেন অধিনায়ক নাজমুল হোসেন। তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ৭৯ রান যোগ করেন। কিন্তু তৃতীয় দিনে রান তোলার গতিটা জোর পায় ২৩ রান করে মুশফিক আউট হয়ে যাওয়ার পর, নাজমুলের সঙ্গী তখন লিটন দাস।
দুজন মিলে ওভারপ্রতি সাড়ে পাঁচের বেশি গতিতে রান তোলেন ৭৯ রানের জুটিতে। উল্টো দিকে ঝাঁপিয়ে হ্যারি টেক্টরের নেওয়া দুর্দান্ত ক্যাচে লিটন ৬০ রানে আউট হয়ে গেলে তাঁদের জুটি ভেঙে যায়। তাঁর বিদায়ের পরও আরেক প্রান্তে থিতু হওয়া নাজমুল এগিয়ে নিতে থাকেন দলকে।
নাজমুল সব শটই খেলেছেন আত্মবিশ্বাসের সঙ্গে। ১৪ চারের ইনিংসে ১১৩ বলে অষ্টম সেঞ্চুরি পেয়েছেন তিনি। অধিনায়ক হিসেবে তাঁর সেঞ্চুরির সংখ্যা এখন ৪টি, গড় ৪০–এর বেশি।
অধিনায়ক হিসেবে চার সেঞ্চুরি আছে মুশফিকুর রহিমেরও। তবে তিনি তা খেলেছেন ৬১ ইনিংস, নাজমুল ২৭টি। শ্রীলঙ্কা সিরিজের পর অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেও এই সিরিজের আগেই দুই বছরের জন্য টেস্টের নেতৃত্ব পেয়েছেন নাজমুল। তাঁর সামনে তাই মুশফিককে ছাড়িয়ে যাওয়ার সব সম্ভাবনাই আছে।
সেঞ্চুরিটাকে অবশ্য বড় করতে পারেননি নাজমুল। আউট হয়ে গেছেন এক শ রানে থাকতেই। বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যানই এই প্রথম ফিফটি করলেন, যার সৌজন্যে ৮ উইকেট হারিয়ে ৫৮৭ রান করে ইনিংস ঘোষণা। এখানেও বাংলাদেশ আজ রেকর্ড গড়েছে। ২০২০ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে করা ৫৬০ রান ছাড়িয়ে এটিই এখন ঘরের মাঠে তাদের সর্বোচ্চ রানের রেকর্ড।
বাংলাদেশকে আবার ব্যাটিংয়ে নামাতে হলে দ্বিতীয় ইনিংসে অন্তত ৩০১ রান করতে হবে আয়ারল্যান্ডকে। আজই ৫ উইকেট হারিয়ে ফেলায় কাজটা বেশ কঠিনই হবে আইরিশদের জন্য। নাহিদ রানার বলে কেইড কারমাইকালের বোল্ড হয়ে যাওয়া দিয়েই সেই আভাস পাচ্ছিল বাংলাদেশ।
তবে দ্বিতীয় উইকেটে পল স্টার্লিং আর হ্যারি টেক্টরের ৪৭ রানের জুটিতে কিছুটা স্বস্তিতে ছিল আয়ারল্যান্ড। কিন্তু পল স্টার্লিংকে নাজমুলের করা দুর্দান্ত রান আউটের পর ভেঙে পড়তে শুরু করে আয়ারল্যান্ডের ব্যাটিং।কাল আউট হওয়া পাঁচ ব্যাটসম্যানের তিনজনই ফিরেছেন এক অঙ্কের ঘরে থাকতে। দুটি উইকেট নিয়েছেন হাসান মুরাদ, একটি তাইজুল ইসলাম। হ্যারি টেক্টরেকে এলবিডব্লিউ করে তাইজুল পেয়েছেন তাঁর ৫০০তম প্রথম শ্রেণির উইকেটও।
অ্যান্ডি ম্যাকব্রাইনকে নিয়ে কাল দিন শুরু করবেন আয়ারল্যান্ডের অধিনায়ক বালবার্নি। ম্যাচ জয়ের স্বপ্ন তাঁদের জন্য বেশ দূরের এখন। আপাতত ইনিংস হার এড়ানোটাই হবে বড় প্রাপ্তি।অর্থাৎ বাংলাদেশের জয় এখন সময়ের অপেক্ষা মাত্র।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder