সুরজে জয়ের স্বপ্ন উজ্বল হচ্ছে বাংলার,অলরাউন্ড পারফরম্যান্স শাহবাজের
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম
ত্রিপুরার বিরুদ্ধে অপ্রত্যাশিত হারের শামিল ড্র,তারপরে একাধিক নামকরা খেলোয়াড় দলের বাইরে,তারপরেও দাপট দেখালো বাংলা।
রেলওয়েজের বিরুদ্ধে রঞ্জিতে চালকের আসনে বাংলা। সুরাতে রবিবার আগাগোড়া ব্যাটে-বলে দাপট দেখাল বঙ্গব্রিগেড। ধীরে শুরু করার পরও প্রথম ইনিংসে বাংলা তুলল ৪৭৪ রান।
কাল সকালে ২৭৩-৫ নিয়ে শুরু করেছিল বাংলা। শতরানকারী অনুষ্টুপ মজুমদার বেশিক্ষণ স্থায়ী থাকেননি। ১৩৫ রানে থামেন তিনি। ১৮২ বলের ইনিংসে অনুষ্টুপ মারেন ১৯টি চার। অপর অপরাজিত ব্যাটসম্যান সুমন্ত গুপ্তই এদিন টানলেন দলকে। ৩৯ নিয়ে শুরু করে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম শতরান পূর্ণ করেন ৩৪ বছর বয়সি। ১৫৩ বলে তাঁর ১২০ রানের ইনিংস সাজানো ১৫টি চার ও দুটো ছক্কায়।
পাশাপাশি দুরন্ত ক্যামিও শাহবাজ আহমেদের (৮৬)।
জবাবে ৫ উইকেটে ৯৭ রান তুলেছে রেলওয়েজ। তারমধ্যে চারটি উইকেটই নেন সুরজ সিন্ধু জয়সওয়াল। রেলের পঞ্চম উইকেট নেন শাহবাজ আহমেদ।এখন দেখার তাড়াতাড়ি রেলকে অলআউট করে আবার ফলোঅন করাতে পারে কিনা বাংলা।








