আইপিএল নিলাম ঘিরে বাড়ছে উত্তেজনা,বঘোষনা হল নিলামের সম্ভাব্য তারিখ
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম
বিশ্বের সবথেকে চমকপ্রদ লিগ আইপিএলের দলবদল ঘিরে সোশ্যালমিডিয়ায় চর্চা তুঙ্গে।বিভিন্ন খেলোয়াড়কে নিয়ে চলছে দড়ি টানাটানি।
তারইমধ্যে বিসিসিআই ঘোষনা দিয়েছে ১৫ নভেম্বরের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলিকে জানিয়ে দিতে হবে পরের আইপিএলের জন্য তারা কোন কোন ক্রিকেটারকে রাখছে বা ছাড়ছে। এর ভিত্তিতেই হবে কোটিপতি লিগের মিনি নিলাম। গত দু’বার ক্রিকেটার কেনাবেচার আসর বসেছিল দুবাই ও জেদ্দায়। এবার দিল্লিতে নিলাম হতে পারে!তবে বিসিসিআই এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। যদিও ২৭ নভেম্বর রাজধানীতে ডব্লুপিএলের মেগা নিলাম হবে বলে জানা গিয়েছে।
নিলামের আগেই অবশ্য ক্রিকেটারদের দলবদল নিয়ে জোর চর্চা চলছে। ক্রিকেটীয় ভাষায় যাকে বলা হচ্ছে ‘ট্রেড ডিল’। অর্থাৎ সমমান ও সমমূল্যের ক্রিকেটারদের দলবদল। একটা সময় শোনা গিয়েছিল, লোকেশ রাহুলকে নিতে আগ্রহী কেকেআর। কিন্তু তাঁর বদলে দিল্লি ক্যাপিটালস দাবি করে সুনীল নারিনকে। আর বিকল্প প্রস্তাব, রাহুলের বিনিময়ে অঙ্গকৃশ রঘুবংশী ছাড়াও রিঙ্কু সিং কিংবা হর্ষিত রানার মধ্যে কোনও একজনকে দিতে হবে। কিন্তু সব প্রস্তাবই কার্যত নাকচ করে দেয় কেকেআর কর্তৃপক্ষ। আবার রোহিতকে নিয়েও জল্পনা তৈরি হয়েছিল, যা এখন স্তিমিত।কেননা মুম্বাই অলরেডি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে রোহিত কোত্থাও যাচ্ছে না।
তবে কেকেআর বেশ কিছু ক্রিকেটারকে রিলিজ করে দিতে পারে। তার মধ্যে বেঙ্কটেশ আইয়ারের নাম নিয়ে বেশি জল্পনা। রোভম্যান পাওয়ালের উপরও আস্থা কমেছে শাহরুখের দলের। গতবার ভালো পারফর্ম করতে পারেনি নাইট রাইডার্স। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে অভিষেক নায়ারকে। নতুন কোচের দিক নির্দেশেনাতেই দল ঢেলে সাজাতে চাইছে কেকেআর।
সম্প্রতি চেন্নাই সুপার কিংস জাদেজাকে ছেড়ে সঞ্জু স্যামসনকে নিতে আগ্রহী বলেও দাবি করা হচ্ছে বিভিন্ন মহলে। আসলে জাড্ডু ও সঞ্জু দু’জনেই পান ১৮ কোটি। তাই ট্রেড ডিলে তাঁদের দল পরিবর্তন অনেক সহজেই সম্ভব। কিন্তু চেন্নাই সুপার কিংস তাতে রাজি হয় কিনা সেটাই দেখার। তাছাড়া ধোনি আরও একটা আইপিএলে খেলতে প্রস্তুত বলে আগেই জানিয়েছেন। পুরোনো বন্ধু জাদেজাকে অন্য দলের হাতে তিনি তুলে দিতে রাজি হবেন না বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।
কিন্তু ক্রিকেটের মহাযজ্ঞ কবে?
অর্থাৎ নিলাম কবে সেটা নিয়েই এখন আলোচনা তুঙ্গে।শোনা যাচ্ছে আগামী মাসের ১৫ তারিখ,তথা ডিসেম্বরের ১৫ তারিখ নিলাম অনুষ্ঠিত হতে পারে।








