BREAKING:
রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, উইনার্স হরিপাল, রানার্স নবীন সংঘ ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা কুরবানির রাজনীতি: যখন গরুকেন্দ্রিক হয়ে ওঠে, আর আদর্শ হারিয়ে যায় বিদ্রোহী কবির ১২৭তম জন্মজয়ন্তী: নজরুল সাহিত্যে মৌলিকতা ও ধর্মীয় সাম্যতা কাজী নজরুল ইসলাম: শৃঙ্খলভাঙা মানবাত্মার ঘোষণা ডোমকলে স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে সিপিআইএম বিধায়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সাথে সাক্ষাৎ মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের বেহাল অবস্থা জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালের হকার উচ্ছেদের বিরুদ্ধে মগরাহাট স্টেশনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন ঈদুল আজহার দিনে পরীক্ষা, তারিখ পরিবর্তনের আহ্বান এসআইও’ র আল্লাহপ্রদত্ত ইলম (জ্ঞান) মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি আইনস্টাইন ও গ্যোডেল জুটি: গণিতের সংজ্ঞা বদলে গেল রাতারাতি হজ ২০২৬: সাফা ও মারওয়া পাহাড়ের ইতিহাস ও মর্যাদা ঋতু পরিবর্তন: আল্লাহর এক মহান নিয়ামত আমি ইলম (জ্ঞান) বলছি কুলতলীতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে অগ্নিসংযোগ সুন্দরবনের তুলো চাষ পরিদর্শন করেছেন কেন্দ্র ও রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা চাকবেড়িয়ায় বুদ্ধিজীবী সেমিনার: প্রান্তিক ও সংখ্যালঘুদের নানা সমস্যা নিয়ে আলোচনা আল্লাহর স্মরণেই হৃদয়ের স্থায়ী প্রশান্তি আকাশের রঙ কি নীল-ই থাকবে, নাকি বদলে যাবে? ফলতার পুনর্নির্বাচনে বেপাত্তা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নরেন্দ্রপুরে নাবালিকাকে যৌন হেনস্থায় অবশেষে ৬২ বছরের অভিযুক্ত গ্রেফতার জঙ্গলে মধু সংগ্রহকারী মৌলে বাঘের আক্রমণে যখম সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় উচ্চ মাধ্যমিক তো হল, এবার কোন পথে এগোবেন? একমেরু বিশ্বের অধ্যায় শেষ; শুরু বহুমেরু বিশ্বব্যবস্থা বিশ্বজয়ী মেধা ও সংকীর্ণ রাজনীতি: ‘সোনার বাংলা’-র আড়ালে কি হারিয়ে যাচ্ছে ‘সোনার ভারত’-এর স্বপ্ন? ইসরাইল-বান্ধব না হতে আরব আমিরাতকে সতর্ক করল ইরান ১৯ মে: ভাষা-সংস্কৃতি নিয়েও গণসংগ্রাম সম্ভব গোরু বিতর্ক: বহুত্ববাদী বাস্তবতাকে মানলেই সংঘাত কমবে সিএবি পরিচালিত জেলা ইন্টার স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন ধূপগুড়ি হাই স্কুল দিনরাত মানুষের সেবায় বনকর্মীরা, ক্ষুধা মেটাতে মুড়ি-চানা খেয়েই কর্তব্য পালন বিন্নাগুড়ির বনকর্মীদের.!” “ঈদকে সামনে রেখে বানারহাট থানায় গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত ইমাম ও ইসলামিক সম্প্রদায়ের মানুষজন..! বিজয়গঞ্জ বাজারে মহিলা সংগঠনের প্রতিবাদ মিছিল সরকারি ও বেসরকারি বাসে ছাত্র কনসেশনের দাবিতে মালদায় স্মারকলিপি হুগলিতে পেট্রোলের দর ১১০ টাকা ডিজেল ৯৬ টাকা, সমস্যায় ক্রেতারা হুগলি জেলায় আটদিনব্যাপী জনজাতীয় গরিমা উৎসবের সূচনা সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় হোমিয়োপ্যাথিক ওষুধ নাক্স ভোমিকা এবার হতে পারে দুরন্ত জৈব কীটনাশক এলিয়েনদের গোপন তথ্য কি ট্রাম্পের হাতে আছে? জল্পনা ইসরাইলী কারাগারে ফিলিস্তিনী নারীদের নগ্ন তল্লাশি, নীরব গণহত্যা বিধানসভা নির্বাচন ২০২৬: অহংকারের পতন, ঔদ্ধত্যের পরাজয় প্যারেন্টিং পয়গাম: বাচ্চা খুব বেশি খেলে বা খেতে না চাইলে করণীয় গোলমরিচের কারণেই পরাধীন হয়েছিল ভারত! বৃষ্টির জলে ভেজার উপকারিতা অনেক সবথেকে ধনী ভারতীয় চিকিৎসক কেরলের শামশির ভায়ালিল নিট-ইউজি বাতিল: মেধার নিলামে যখন নটে গাছটি মুড়োল ফের চীন সফরে ট্রাম্প, নেপথ্যে কোন উদ্দেশ্য? উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৬৪ জন, পাশের হার ৯১.২৩ শতাংশ, সেরা আদৃত পাল, মেয়েদের মধ্যে প্রথম হুগলীর মেঘা মজুমদার কুরবানী: মনের পশুকে বিসর্জন দেওয়ার উৎসব নির্বাচন কমিশনার বাছাই কমিটিতে প্রধান বিচারপতি না থাকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের, গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বুলডোজার অভিযান: তপসিয়ায় মিল্লী ইত্তেহাদ পরিষদের প্রতিনিধি দল ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পুষ্পা জাহাঙ্গির খান, কটাক্ষ বিজেপি, আইএসএফের স্বরশ্রুতি কালচারাল একাডেমির রবীন্দ্র নজরুল সন্ধ্যা নির্যাতিতার পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন অনুমোদন রাজ্যে অবৈধ মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি, কড়া মন্তব্য মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি চিতা বাঘ! চম্পাহাটি এলাকায় বড়সড়ো গ্যাসের কালোবাজারি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অসামান্য কৃতিত্বের জন্যই “বিদ্যাসাগর” উপাধি নবনির্বাচিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগকে সংবর্ধনা দিল হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্স বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর মুর্শিদাবাদ জেলা শাখার সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা যাত্রীরা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কৃষ্ণনগরের প্রভাবশালী তৃণমূল নেতা সরজিৎ আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেফতার গাংনাপুর পুলিশের হাতে গড়িয়ায় বিজেপি কর্মীকে কাটারির কোপ, ধৃত এক তৃণমূল কর্মী জয়নগরে জুয়ার ঠেক চালানোর অভিযোগে গ্রেফতার ৪

কমিউনিস্ট পার্টির ১০৫ বছরের ইতিহাস

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, রাত ৮:১৮ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, রাত ৮:১৮

মহম্মদ সেলিম

আরও পড়ুন:

নতুন পয়গাম, কলকাতা: 

আরও পড়ুন:

(প্রথম  কিস্তি )

আরও পড়ুন:

ভারতের কমিউনিস্ট পার্টি তৈরি হয়ছিল ১৯২০ সালের ১৭ অক্টোবর তাসখন্দে। এবার পার্টির ১০৫ বছর পূর্তি। ভারত তথা আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা, অগ্রগতি, অভিজ্ঞতা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। এখনও তা করে চলেছে।
প্রেক্ষাপট: ১৯১৭ সালে সোভিয়েতে বিপ্লব হয়। ভি.আই লেনিন এবং বলশেভিক পার্টির পরিচালনায় সংগঠিত সেই বিপ্লবের প্রভাব পড়েছিল ভারত-সহ অনেক দেশে। দেশ তখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের অধীনে। মূলত কংগ্রেসের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছিল। ১৯১৫ সালে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে কিছুদিন পর থেকে কংগ্রেসের নেতৃত্ব দিতে শুরু করেন গান্ধীজি। ১৯১৯-এ জালিয়ানওয়ালাবাগে ব্রিটিশের বর্বরতার প্রতিবাদে গর্জে ওঠে গোটা দেশ। রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশের দেওয়া খেতাব পরিত্যাগ করেন। গান্ধীজি অসহযোগ আন্দোলনের ডাক দেন। সেই সময়েই খিলাফৎ আন্দোলন গড়ে ওঠে, যা হিন্দু-মুসলমান ঐক্যের বার্তা দিয়েছিল। চৌরিচৌরার ঘটনার পর গান্ধীজী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। এই সিদ্ধান্তে স্বাধীনতাকামী মানুষের মধ্যে তৈরি হয় নৈরাশ্য। হতাশা, নৈরাশ্য কাটিয়ে দেশের তরুণ প্রজন্মের একাংশ সশস্ত্র সংগ্রামের পথে দেশের স্বাধীনতার লক্ষ্যে সংগঠিত হতে থাকেন। সেই পথেই গড়ে ওঠে ‘নও-জওয়ান ভারত সভা’। ভগৎ সিং, রাজগুরু, আসফাকউল্লাহ খান, চন্দ্রশেখর আজাদ প্রমুখ ছিলেন তার সংগঠক। কমিউনিস্ট পার্টির কর্মীরা গান্ধীজীর নেতৃত্বাধীন অহিংস পথে আন্দোলনে অংশ নিয়েছেন। তাঁরা কংগ্রেসের মঞ্চে যুক্ত থেকেছেন। আবার সশস্ত্র সংগ্রামের পথে অগ্রণী স্বাধীনতা সংগ্রামীদের মধ্যেও সাম্যবাদের আদর্শ প্রচার করেছেন। হিন্দুস্তান সোশালিস্ট রিপাবলিকান আর্মির (পূর্বে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি) সদস্য বিপ্লবীদের মধ্যে সাম্যবাদী দর্শনের প্রভাব ছিল। পরবর্তীকালে সশস্ত্র বিপ্লবীদের অনেকেই আন্দামানের সেলুলার-সহ দেশের বিভিন্ন জেলে মার্কসবাদ অনুশীলনের মাধ্যমে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন।

আরও পড়ুন:

১৯২১-এ কংগ্রেসের আমেদাবাদ অধিবেশনেই প্রথম ‘পূর্ণ স্বরাজ’-এর দাবি ওঠে। মৌলানা হসরৎ মোহানি এবং স্বামী কুমারানন্দ, দুই কমিউনিস্ট সেই দাবি তুলেছিলেন। প্রতিষ্ঠার সময় থেকেই কমিউনিস্ট পার্টিকে দমনের চেষ্টা চালিয়েছে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা। ১৯২০ থেকে ১৯২৪ কমিউনিস্টদের বিরুদ্ধে চারটি ‘ষড়যন্ত্র’ মামলা করে ব্রিটিশ। তারপর মীরাট ষড়যন্ত্র মামলা। ১৯২৯-এর ১৯ মার্চ মাঝ রাতে জারি হল গ্রেপ্তারি পরোয়ানা। ২০ মার্চ ভোর থেকে শুরু হল দেশজুড়ে কমিউনিস্টদের গ্রেপ্তার। মীরাট ষড়যন্ত্র মামলা হয়ে উঠল ব্রিটিশ সাম্রাজ্যবাদের দমননীতি এবং কমিউনিস্টদের দেশপ্রেমিক চরিত্রের এক প্রমাণ। সম্প্রতি সীতারাম ইয়েচুরি স্মারক বক্তৃতায় প্রখ্যাত ইতিহাসবিদ ইরফান হাবিব তাঁর বাবার সূত্রে একটা কথা বলেছেন। ইরফান হাবিবের বাবার কাছে পরবর্তীকালে মীরাট ষড়যন্ত্র মামলার অন্যতম বিচারক বলেছিলেন তিনি সেই সময় রাতে ঘুমোতে পারেননি। এইভাবেই শাসকরা কমিউনিস্টদের বিরুদ্ধে বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে ব্যবহার করে। ভারতে ব্রিটিশের গোয়েন্দা প্রধান এইচ উইলিয়ামসনের লেখা ‘ইন্ডিয়া অ্যান্ড কমিউনিজম’ বইটি প্রকাশিত হয় ১৯৩৩ সালে। বইটির ভূমিকায় লেখা ছিল ‘হোয়াট ইজ কমিউনিজম?’’ উত্তরে লেখা ছিল, ‘গ্রেটেস্ট ডেঞ্জার টু দ্য সিভিলাইজেশন অব দ্য মর্ডার্ন ওয়ার্ল্ড’।

আরও পড়ুন:

একটি বিষয় এখানে তাৎপর্যপূর্ণ। ভারতে কমিউনিস্ট পার্টি গঠনের আগে থেকেই দেশে সাম্প্রদায়িকতা দেখা গেছে। হিন্দু মহাসভা তৈরি হয়েছে। তারপর ১৯২৫ সালে আরএসএস তৈরি হয়েছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদ কমিউনিস্টদের ‘গ্রেটেস্ট ডেঞ্জার’ মনে করেছে। অনেকগুলি মামলা করেছে। পার্টিকে নিষিদ্ধ করেছে একাধিকবার। কিন্তু কোনও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তারা কোনও ব্যবস্থা নেয়নি, নিষিদ্ধ ঘোষণা তো অনেক দূরের কথা।

আরও পড়ুন:

প্রস্তুতি পর্ব: ১৯২০-তে তাসখন্দে পার্টি গড়ে তোলার সময়েই কলকাতা, বম্বে, লাহোর এবং মাদ্রাজ – এই চার জায়গায় কমিউনিস্ট পার্টি গড়ে তোলার কাজ শুরু হয়। প্রথম থেকেই কমিউনিস্টরা শ্রমিক, কৃষক ও পিছিয়েপড়া, নিপীড়িত মানুষকে স্বাধীনতা সংগ্রামে সংগঠিত করার উদ্যোগ নিয়েছেন। ১৯২৮ সালে কলকাতার পার্ক সার্কাসে কংগ্রেসের অধিবেশন বসে। শহীদ মিনার, তৎকালীন মনুমেন্ট-এর সামনে থেকে হাজারো শ্রমিক মিছিল করে কংগ্রেসের অধিবেশনে পৌঁছান। তাঁদের মেজাজ দেখে অধিবেশনে তাঁদের প্রবেশের অনুমতি দিতে বাধ্য হন কংগ্রেস নেতৃত্ব। চটকল, সুতাকল-সহ বিভিন্ন কারখানার শ্রমিকদের মুখে সেদিন স্লোগান ছিল ‘দুনিয়ার মজদুর এক হও’,‘পূর্ণ স্বরাজ চাই’ ইত্যাদি। সেই বিরাট মিছিলের নেতৃত্বে ছিলেন মুজফ্‌ফর আহ্‌মদ, আবদুল হালিম, বঙ্কিম মুখার্জি, রাধারমণ মিত্র প্রমুখ কমিউনিস্ট নেতা। সেই সময়ের আগেই শ্রমিকরা ধর্মঘট করেছেন কারখানাগুলিতে। কলকাতায় গাড়োয়ান ধর্মঘটের সংগঠকও ছিলেন কমিউনিস্টরা। মীরাট ষড়যন্ত্র মামলার সময় বোঝা যায় কমিউনিস্টরা বন্দর এলাকাকে মতাদর্শ প্রচারের মাধ্যম হিসাবে ব্যবহার করেছে। বন্দরে নজরদারি এড়িয়ে নানা দেশ থেকে সংবাদপত্র ও বইপত্র আনা নেওয়ার সুযোগ ছিল। সাথে দেশ-বিদেশের বিভিন্ন ধরনের মানুষের মধ্যে মিশে থাকার সুবিধা। তাই বন্দর শ্রমিকদেরও বিশেষ গুরুত্ব দিয়ে সংগঠিত করেছিলেন কমিউনিস্টরা।

আরও পড়ুন:

কমিউনিস্ট পার্টি গোড়া থেকেই সাম্রাজ্যবাদ বিরোধী। শুধু তাই নয়, সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে সমাজের সব শোষিত মানুষকে যুক্ত করার লক্ষ্যেই কমিউনিস্ট পার্টি পরিচালিত হয়েছে। সেই সময়ে সীমিত রসদ নিয়েও কমিউনিস্ট পার্টি পত্রিকা, বই, পুস্তিকা প্রকাশ, ছাপাখানা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। প্রতিটি ঘটনায় পার্টি নিজস্ব অবস্থান নিয়েছে এবং তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে।

আরও পড়ুন:

সুমহান ঐতিহ্যের উত্তরাধিকার: এখনও পার্টি সেই ঐতিহ্য বহন করে চলেছে। ফিলিস্তিনে লাগাতার হামলা চালাচ্ছে ইসরাইলের যায়নবাদী, সাম্রাজ্যবাদী শাসকরা। তাদের মদত দিচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ এবং অন্যান্য পুঁজিবাদী রাষ্ট্রগুলি। সেখানে শিশু, নারী-সহ সব মানুষকে গণহত্যা করছে এই অশুভ শক্তি। এমনকি শিক্ষক, চিকিৎসক, সাংবাদিকরাও রেহাই পাচ্ছেন না। ফিলিস্তিনিদের নিজভূমে পরবাসী করছে এই সাম্রাজ্যবাদী যায়নবাদী শক্তি। কমিউনিস্ট পার্টি বরাবর ফিলিস্তিনের স্বাধীনতা, তাদের অধিকারের পক্ষে থেকেছে। তাঁদের পক্ষে লড়াই করেছে। সোভিয়েত রাশিয়া এবং পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের সাময়িক বিপর্যয়ের পর পৃথিবীতে দক্ষিণপন্থার আগ্রাসন বেড়েছে। এখনও তা জারি আছে। তবে এখন বিভিন্ন দেশে দক্ষিণপন্থী শাসকদের নীতির বিরুদ্ধে মানুষ আন্দোলনে সোচ্চার হচ্ছেন। কিন্তু সামগ্রিকভাবে দক্ষিণপন্থী আগ্রাসনের এই যুগেও পৃথিবীজুড়ে কমিউনিস্টরা ফিলিস্তিন-সহ বিভিন্ন দেশের মুক্তিকামী, গণতন্ত্রপ্রিয় মানুষের লড়াইয়ের পাশে থেকেছে। কিউবা, ভিয়েতনাম, দক্ষিণ আফ্রিকার মানুষের মুক্তি সংগ্রামের সংহতিতে ভারতের কমিউনিস্টরা স্মরণীয় ভূমিকা পালন করেছেন। দক্ষিণপন্থী শক্তিগুলি নানাভাবে এর বিরুদ্ধে মিডিয়া-সহ নানা ডিজিটাল ও অনলাইন মাধ্যমকে ব্যবহার করে আমাদের বিরুদ্ধে বিরূপ ধারণা গড়ে তোলার চক্রান্ত চলছে। কিন্তু আমাদের পার্টি সেই সব দেশের মানুষের পক্ষে জনমত গড়ে তোলার কাজে সক্রিয় ভূমিকা পালন করেছে এবং করছে। বিভিন্ন দেশে তা যতটা হচ্ছে, আমাদের দেশে হয়ত ততটা হয়নি। কারণ, সুপরিকল্পিতভাবে আমাদের দেশে কমিউনিস্ট-সহ বামপন্থীদের দুর্বল করা হয়েছে। তবু আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, সমাজতন্ত্রের পক্ষে আমাদের সংগ্রাম জারি রেখেছি।

আরও পড়ুন:

ক্রমশ ….

আরও পড়ুন:

( লেখক সিপিএম এর রাজ্য সম্পাদক )

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder