পেটিএম পেমেন্টস ব্যাংকের লাইসেন্স বাতিল
নতুন পয়গাম, মুম্বই, ২৪ এপ্রিল: আমানতকারীদের স্বার্থ ও নিরাপত্তার কথা মাথায় রেখে পেটিএম পেমেন্টস ব্যাংকের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাংক। শুক্রবার এক বিবৃতিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই ব্যাংকের কার্যক্রম আমানতকারী ও জনস্বার্থের পরিপন্থী হওয়ায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হল। এর ফলে এখন থেকে কোনো ধরণের ব্যাংকিং পরিষেবা দিতে পারবে না পেটিএম। রিজার্ভ ব্যাংক আরও জানিয়েছে, ব্যাংকটি গুটিয়ে নেওয়ার জন্য তারা উচ্চ আদালতে আবেদন করবে, তবে গ্রাহকদের পাওনা মেটানোর মতো পর্যাপ্ত অর্থ ব্যাংকের কাছে গচ্ছিত রয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের মার্চ মাস থেকেই এই ব্যাংকে নতুন গ্রাহক অন্তর্ভুক্তিতে নিষেধাজ্ঞা ছিল। তবে এই ঘটনার পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। বিরোধীরা মনে করিয়ে দিচ্ছেন, ২০১৬ সালে নোটবন্দির সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং পেটিএম-এর হয়ে প্রচার করেছিলেন এবং বিভিন্ন বিজ্ঞাপনে তাঁর ছবি ব্যবহার করা হয়েছিল। সেই সময় পেটিএম-কে ডিজিটাল ইন্ডিয়ার অন্যতম কাণ্ডারি হিসেবে তুলে ধরা হলেও, আজ সেই সংস্থার ব্যাংকিং লাইসেন্স বাতিল হওয়া নিয়ে সরকারের নীতি ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে।
হাইলাইট
বিরোধীরা মনে করিয়ে দিচ্ছেন, ২০১৬ সালে নোটবন্দির সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং পেটিএম-এর হয়ে প্রচার করেছিলেন এবং বিভিন্ন বিজ্ঞাপনে তাঁর ছবি ব্যবহার করা হয়েছিল। সেই সময় পেটিএম-কে ডিজিটাল ইন্ডিয়ার অন্যতম কাণ্ডারি হিসেবে তুলে ধরা হলেও, আজ সেই সংস্থার ব্যাংকিং লাইসেন্স বাতিল হওয়া নিয়ে সরকারের নীতি ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে।








