BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ও স্বাস্থ্য পরিষেবা

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, সকাল ১১:০০ | আপডেট: ১ অক্টোবর ২০২৫, সকাল ১১:০০

কলমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন:

নতুন পয়গাম, কলকাতা, ১ অক্টোবর:

আরও পড়ুন:

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের গর্বের আইপিজিএমইআর এবং এসএসকেএম হাসপাতালকে ব্রিকস নেটওয়ার্কে মাত্র দুটি স্বাস্থ্য প্রতিষ্ঠানের মধ্যে একটি হিসেবে নির্বাচন করা হয়েছে। এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলার মুকুটে আরও এক নতুন পালক যোগ করল। আমাদের মা-মাটি-মানুষ সরকার আগেই এই প্রতিষ্ঠানকে ‘সেন্টার অফ এক্সেলেন্স’ হিসেবে ঘোষণা করেছিল। এই গর্বের আন্তর্জাতিক সাফল্যের জন্য আমি বাংলার স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানাচ্ছি। এই স্বীকৃতির সম্মানস্বরূপ আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে ১০ লক্ষ টাকার অনুদানও আমরা এসএসকেএম হাসপাতালকে দিচ্ছি।

আরও পড়ুন:

বাংলার স্বাস্থ্য পরিষেবায় বিগত ১৪ বছর ধরে ধারাবাহিক উন্নয়নের যে জোয়ার এসেছে, তারই অঙ্গ হিসেবে আজ (১৬ সেপ্টেম্বর ২০২৫) আমি এসএসকেএম হাসপাতাল প্রাঙ্গনে ওই হাসপাতালের জন্য মোট ১৮টি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শুভ সূচনা করলাম, যেগুলির মোট প্রকল্প মূল্য ২৬১ কোটি ৪৮ লক্ষ টাকা। এর মধ্যে উদ্বোধন করা হল ১৫টি প্রকল্পের, যেগুলির জন্য আমাদের খরচ হয়েছে ১৬২ কোটি টাকারও বেশি। শুভ সূচনা করা হল ৩টি গুরুত্বপূর্ণ প্রকল্পের, যেগুলো করতে খরচ হবে প্রায় ১০০ কোটি টাকা।

আরও পড়ুন:

যে প্রকল্পগুলি আজ উদ্বোধন হল, সেগুলো প্রত্যেকটাই খুব দরকারি। তবে তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য একটি হল, নতুন অত্যাধুনিক প্রাইভেট কেবিন বিল্ডিং, যাকে উডবার্ন ওয়ার্ডেরই দ্বিতীয় আধুনিক সংস্করণ বলা যেতে পারে। ১০ তলা এই ভবনে ১৩১টি কেবিন আছে। এখানে তুলনায় অনেক কম খরচে বড় বড় কর্পোরেট হাসপাতালগুলোর স্তরের আধুনিক স্বাস্থ্য পরিষেবা মানুষ পাবেন। আমি এই ভবনের নাম রেখেছি ‘অনন্য’। এর জন্য খরচ হল প্রায় ৬৭ কোটি টাকা।

আরও পড়ুন:

এছাড়া আজ এখানে উদ্বোধন হল ক্রিটিকাল পেশেন্টদের জন্য ৫০টি বেডের অত্যাধুনিক ক্রিটিকাল কেয়ার ব্লক; সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় এই প্রথম নিখুঁত এবং অত্যাধুনিক পদ্ধতিতে জটিল অস্ত্রোপচারের জন্য রোবোটিক সার্জিকাল সিস্টেম; পূর্ব ভারতের সর্বপ্রথম অত্যাধুনিক ‘বোন ব্যাঙ্ক’; লি রোডে সাততলা ছাত্রাবাস; নিউ ওপিডি বিল্ডিং ও মেন ব্লকের সংযোগকারী দ্বিতীয় গ্যাংওয়ে ইত্যাদি।

আরও পড়ুন:

এছাড়া, এখানে আমরা যে অত্যাধুনিক ক্যান্সার হাব করেছি, সেখানে ক্যান্সার রোগীদের ট্রিটমেন্টে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করার জন্য তিন ধরনের আধুনিক যন্ত্র কেনার কথাও আজ ঘোষণা করা হল। এর জন্য খরচ হবে ৯৯ কোটি ৪৮ লক্ষ টাকা। আমি স্বাস্থ্য দপ্তর ও এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সকল ডাক্তার, নার্স, ছাত্র-ছাত্রী ও অন্যান্য সকলকে অভিনন্দন জানাই। আমি আশা করব, এই প্রকল্পগুলির সফল রূপায়নের ফলে আরও ভালভাবে রোগীদের পরিষেবা দেওয়া সম্ভব হবে। সাধারণ মানুষ এর ফলে উপকৃত হবেন।

আরও পড়ুন:

এছাড়া আরো ২টি বড় ভবনের উদ্বোধন আজ হল, যার মধ্যে আছে মৌলালিতে ডিরেক্টরেট অফ ড্রাগ কন্ট্রোলের নতুন সাততলা ভবন এবং স্বাস্থ্য ভবন-এর ৬ তলা অ্যানেক্স বিল্ডিং। এই ২টি করতে খরচ হয়েছে ৪৮ কোটি ৯২ লক্ষ টাকা। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আমূল পাল্টে দিয়েছি আমরা। বিগত ১৪ বছরে স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ প্রায় ৬ গুণ বৃদ্ধি পেয়েছে। ২০১০-১১ সালে বরাদ্দ ছিল ৩ হাজার ৫৮৪ কোটি টাকা। ২০২৫-২৬ সালে সেটা বেড়ে হয়েছে ২১ হাজার ৩৫৫ কোটি টাকা। বাংলার ২ কোটি ৪৫ লক্ষ পরিবারের ৮ কোটি ৭২ লক্ষেরও বেশি মানুষ ‘স্বাস্থ্যসাথী’র অধীনে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন। এর আওতায় রাজ্যের মানুষ প্রাইভেট নার্সিংহোমে সম্পূর্ণ বিনামূল্যে প্রায় ৯০ লক্ষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন। খরচ হয়েছে ১২ হাজার কোটি টাকা।

আরও পড়ুন:

‘স্বাস্থ্য ইঙ্গিত’ Telemedicine প্রকল্পে প্রায় ১০ হাজার কেন্দ্র থেকে প্রতিদিন গড়ে ৮০ হাজার মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে টেলি কনসাল্টেশন পরিষেবা পাচ্ছেন। ইতিমধ্যেই উপকৃত হয়েছেন ৫ কোটি ৪৫ লক্ষ মানুষ। ‘চোখের আলো’ প্রকল্পে বিনামূল্যে ২১ লক্ষ ৭৩ হাজার ছানি অপারেশন করা হয়েছে এবং বয়স্ক মানুষ ও ছাত্র-ছাত্রীদের মধ্যে ২৯ লক্ষ ২৫ হাজার চশমা বিতরণ করা হয়েছে। আমরা শিশুদের জন্য ‘শিশুসাথী’ প্রকল্পে বিনামূল্যে হার্টের অপারেশনও নিশ্চিত করেছি।

আরও পড়ুন:

দেশের সেরা সরকারি স্বাস্থ্য পরিকাঠামো এখন বাংলায়। স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে আমরা খরচ করেছি প্রায় ৭০ হাজার কোটি টাকা। ১৪টি সরকারি মেডিকেল কলেজ, ৪২টি সুপার স্পেশালিটি হাসপাতাল, ১৩ হাজার ৫০০টি সুস্বাস্থ্য কেন্দ্র, ৭৬টি সিসিইউ, ৩টি এইচডিইউ এবং ১৭টি মাদার অ্যান্ড চাইল্ড হাব স্থাপন করেছে।

আরও পড়ুন:

এমবিবিএস আসন ১৩৫৫ থেকে বেড়ে ৫৭০০ হয়েছে, এবং ১৪ হাজার ডাক্তার নিয়োগ করা হয়েছে। নার্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সংখ্যা ৫৭ থেকে বেড়ে ৪৫১ হয়েছে, যেখানে আসন সংখ্যা ২২৬৫ থেকে বেড়ে ২৮ হাজার ৫৪৭ হয়েছে। সরকারি হাসপাতালে নার্সিং স্টাফের সংখ্যা ৩৩,৮৩১ থেকে বেড়ে ৫৯ হাজার ১১৩ হয়েছে এবং প্যারামেডিক্যাল স্টাফের সংখ্যা ৩,৪৮৮ থেকে দ্বিগুণেরও বেশি বেড়ে ৮ হাজার ৩০০ হয়েছে।

আরও পড়ুন:

লেডি ডাক্তারদের জন্য ১৫০ কোটি টাকা দিয়ে ৭টি হস্টেলও করা হচ্ছে। ‘রাত্তিরের সাথী’ প্রকল্পে ১৩০ কোটিরও বেশি টাকা খরচ করা করেছে। ‘আশা’ এবং ‘আইসিডিএস’-এর মেয়েদের কাজে সুবিধার জন্য ১ লক্ষ অঙ্গনওয়াড়ি ও ৭০ হাজার আশাকর্মীকে স্মার্টফোন দেওয়া হচ্ছে। এর জন্য বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সর্ব স্তরে, Post Graduate Trainees, Interns, House Staff-দের স্টাইপেন্ড উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

(মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক ওয়াল থেকে নেওয়া লেখার অংশবিশেষ)

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder