BREAKING:
বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা কুরবানির রাজনীতি: যখন গরুকেন্দ্রিক হয়ে ওঠে, আর আদর্শ হারিয়ে যায় বিদ্রোহী কবির ১২৭তম জন্মজয়ন্তী: নজরুল সাহিত্যে মৌলিকতা ও ধর্মীয় সাম্যতা কাজী নজরুল ইসলাম: শৃঙ্খলভাঙা মানবাত্মার ঘোষণা ডোমকলে স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে সিপিআইএম বিধায়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সাথে সাক্ষাৎ মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের বেহাল অবস্থা জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালের হকার উচ্ছেদের বিরুদ্ধে মগরাহাট স্টেশনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন ঈদুল আজহার দিনে পরীক্ষা, তারিখ পরিবর্তনের আহ্বান এসআইও’ র আল্লাহপ্রদত্ত ইলম (জ্ঞান) মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি আইনস্টাইন ও গ্যোডেল জুটি: গণিতের সংজ্ঞা বদলে গেল রাতারাতি হজ ২০২৬: সাফা ও মারওয়া পাহাড়ের ইতিহাস ও মর্যাদা ঋতু পরিবর্তন: আল্লাহর এক মহান নিয়ামত আমি ইলম (জ্ঞান) বলছি কুলতলীতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে অগ্নিসংযোগ সুন্দরবনের তুলো চাষ পরিদর্শন করেছেন কেন্দ্র ও রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা চাকবেড়িয়ায় বুদ্ধিজীবী সেমিনার: প্রান্তিক ও সংখ্যালঘুদের নানা সমস্যা নিয়ে আলোচনা আল্লাহর স্মরণেই হৃদয়ের স্থায়ী প্রশান্তি আকাশের রঙ কি নীল-ই থাকবে, নাকি বদলে যাবে? ফলতার পুনর্নির্বাচনে বেপাত্তা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নরেন্দ্রপুরে নাবালিকাকে যৌন হেনস্থায় অবশেষে ৬২ বছরের অভিযুক্ত গ্রেফতার জঙ্গলে মধু সংগ্রহকারী মৌলে বাঘের আক্রমণে যখম সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় উচ্চ মাধ্যমিক তো হল, এবার কোন পথে এগোবেন? একমেরু বিশ্বের অধ্যায় শেষ; শুরু বহুমেরু বিশ্বব্যবস্থা বিশ্বজয়ী মেধা ও সংকীর্ণ রাজনীতি: ‘সোনার বাংলা’-র আড়ালে কি হারিয়ে যাচ্ছে ‘সোনার ভারত’-এর স্বপ্ন? ইসরাইল-বান্ধব না হতে আরব আমিরাতকে সতর্ক করল ইরান ১৯ মে: ভাষা-সংস্কৃতি নিয়েও গণসংগ্রাম সম্ভব গোরু বিতর্ক: বহুত্ববাদী বাস্তবতাকে মানলেই সংঘাত কমবে সিএবি পরিচালিত জেলা ইন্টার স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন ধূপগুড়ি হাই স্কুল দিনরাত মানুষের সেবায় বনকর্মীরা, ক্ষুধা মেটাতে মুড়ি-চানা খেয়েই কর্তব্য পালন বিন্নাগুড়ির বনকর্মীদের.!” “ঈদকে সামনে রেখে বানারহাট থানায় গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত ইমাম ও ইসলামিক সম্প্রদায়ের মানুষজন..! বিজয়গঞ্জ বাজারে মহিলা সংগঠনের প্রতিবাদ মিছিল সরকারি ও বেসরকারি বাসে ছাত্র কনসেশনের দাবিতে মালদায় স্মারকলিপি হুগলিতে পেট্রোলের দর ১১০ টাকা ডিজেল ৯৬ টাকা, সমস্যায় ক্রেতারা হুগলি জেলায় আটদিনব্যাপী জনজাতীয় গরিমা উৎসবের সূচনা সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় হোমিয়োপ্যাথিক ওষুধ নাক্স ভোমিকা এবার হতে পারে দুরন্ত জৈব কীটনাশক এলিয়েনদের গোপন তথ্য কি ট্রাম্পের হাতে আছে? জল্পনা ইসরাইলী কারাগারে ফিলিস্তিনী নারীদের নগ্ন তল্লাশি, নীরব গণহত্যা বিধানসভা নির্বাচন ২০২৬: অহংকারের পতন, ঔদ্ধত্যের পরাজয় প্যারেন্টিং পয়গাম: বাচ্চা খুব বেশি খেলে বা খেতে না চাইলে করণীয় গোলমরিচের কারণেই পরাধীন হয়েছিল ভারত! বৃষ্টির জলে ভেজার উপকারিতা অনেক সবথেকে ধনী ভারতীয় চিকিৎসক কেরলের শামশির ভায়ালিল নিট-ইউজি বাতিল: মেধার নিলামে যখন নটে গাছটি মুড়োল ফের চীন সফরে ট্রাম্প, নেপথ্যে কোন উদ্দেশ্য? উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৬৪ জন, পাশের হার ৯১.২৩ শতাংশ, সেরা আদৃত পাল, মেয়েদের মধ্যে প্রথম হুগলীর মেঘা মজুমদার কুরবানী: মনের পশুকে বিসর্জন দেওয়ার উৎসব নির্বাচন কমিশনার বাছাই কমিটিতে প্রধান বিচারপতি না থাকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের, গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বুলডোজার অভিযান: তপসিয়ায় মিল্লী ইত্তেহাদ পরিষদের প্রতিনিধি দল ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পুষ্পা জাহাঙ্গির খান, কটাক্ষ বিজেপি, আইএসএফের স্বরশ্রুতি কালচারাল একাডেমির রবীন্দ্র নজরুল সন্ধ্যা নির্যাতিতার পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন অনুমোদন রাজ্যে অবৈধ মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি, কড়া মন্তব্য মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি চিতা বাঘ! চম্পাহাটি এলাকায় বড়সড়ো গ্যাসের কালোবাজারি

আল-আমীন মডেল মিশনে অনুষ্ঠিত চতুর্থ আল-আমীন সাংস্কৃতিক উৎসব ২০২৫

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, রাত ১০:২০ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫, রাত ১০:২৪
মালদা জেলার গাজোল থানার অন্তর্গত মহাকাল বোনা পোস্ট অফিসের দক্ষিণ রাজারাম চক গ্রামে অবস্থিত আল-আমীন মডেল মিশনে সম্প্রতি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো চতুর্থ আল-আমীন সাংস্কৃতিক উৎসব

এম নাজমুস সাহাদাত, নতুন পয়গাম, মালদহ: “হাত ধরাধরি করে এগিয়ে যায় সমাজ” এই বার্তায় শিক্ষা, সংস্কৃতি ও মানবসেবার মিলনমেলা মালদা জেলার গাজোল থানার অন্তর্গত মহাকাল বোনা পোস্ট অফিসের দক্ষিণ রাজারাম চক গ্রামে অবস্থিত আল-আমীন মডেল মিশনে সম্প্রতি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল চতুর্থ আল-আমীন সাংস্কৃতিক উৎসব ২০২৫। সমাজ গঠনে পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরতে এবছরের উৎসবের থিম নির্ধারণ করা হয় “হাত ধরাধরি করে এগিয়ে যায় সমাজ”। এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয় মিশনের সম্মানীয় শিক্ষক হাফিজ ও কারী মুনতাস আলী-র কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নৈতিকতার আবহে শুরু হওয়া এই অনুষ্ঠানে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সমাজসেবামূলক নানা কর্মসূচির সমন্বয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আল-আমীন মডেল মিশন। ক্রীড়া ও স্বাস্থ্যসেবার সমন্বয় উৎসবের প্রথম পর্বে ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতা ও দলগত চেতনার গুরুত্ব তুলে ধরা হয়।

আরও পড়ুন:

পাশাপাশি অনুষ্ঠিত হয় একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প, যা এলাকার সাধারণ মানুষের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়। এই মেডিক্যাল ক্যাম্পে উপস্থিত ছিলেন খ্যাতনামা চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সোনাউদ্দিন আহম্মেদ (MBBS, D.O, M.S – Kolkata), Gold Medalist, WBUHS, দন্ত বিশেষজ্ঞ ডাক্তার আল-মামুন বক্স, এবং আরও কয়েকজন অভিজ্ঞ জেনারেল ফিজিসিয়ান। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে উপকৃত হন বহু দরিদ্র ও অসহায় মানুষ। সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্প্রীতি ও শিক্ষার বার্তা সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় মনোমুগ্ধকর ইসলামিক সঙ্গীত ও নাশিদ, আবৃত্তি, বক্তব্য এবং মূকাভিনয়। বিশেষ আকর্ষণ ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির উপর ভিত্তি করে পরিবেশিত নাটিকা “ভারতবর্ষ”, যেখানে সমাজে শান্তি ও সহাবস্থানের বার্তা তুলে ধরা হয়। এছাড়াও শিক্ষামূলক নাটক “জীবনের লক্ষ্য” দর্শকদের মধ্যে গভীর প্রভাব ফেলে। নাটকগুলির মাধ্যমে ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষা, মানবিকতা ও জীবনের সঠিক দিকনির্দেশনার গুরুত্ব তুলে ধরা হয়। অতিথি ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় হুমায়ূন কবির মহাশয়, WBCS অফিসার। তিনি তাঁর বক্তব্যে শিক্ষাপ্রতিষ্ঠানের সামাজিক দায়িত্ব, মূল্যবোধভিত্তিক শিক্ষা এবং এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। 

আরও পড়ুন:

অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য অংশ ছিল দেয়াল পত্রিকা ‘মুন’-এর প্রকাশ। এই পত্রিকাটি যৌথভাবে প্রকাশ করেন মিশনের প্রধান শিক্ষক খালেদুর রহমান এবং চেয়ারম্যান রফিকুল ইসলাম। পুরস্কার ও সমাজসেবামূলক উদ্যোগ সমাজে মাতৃত্বের অবদানকে সম্মান জানিয়ে প্রদান করা হয় “আফরোজা বেস্ট মাদার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড”, যা সর্বোচ্চ উপস্থিতির ভিত্তিতে ছাত্রছাত্রীদের মায়েদের হাতে তুলে দেওয়া হয়।  কৃতি ছাত্রদের উৎসাহিত করতে প্রদান করা হয় “নুর-নওশাদ সাপিয়েন্স অ্যাওয়ার্ড”। পাশাপাশি আল-আমীন চ্যারিটেবল ফান্ডের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়, যা অনুষ্ঠানে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। সফল সঞ্চালনা সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সাবলীলভাবে সঞ্চালনা করেন মিশনের ডাইরেক্টর আব্দুল ওয়াদুদ, যার দক্ষ উপস্থাপনা অনুষ্ঠানের সৌন্দর্য আরও বৃদ্ধি করে। সব মিলিয়ে, চতুর্থ আল-আমীন সাংস্কৃতিক উৎসব ২০২৫ শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবার এক অনবদ্য মিলনমেলা হয়ে উঠেছিল, যা “হাত ধরাধরি করে এগিয়ে যায় সমাজ” এই ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder