BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

শান্তি, সংহতি ও সুবিচার, ফারাক্কায় জামাআতে ইসলামী হিন্দের প্রকাশ্য সমাবেশ 

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, রাত ৯:২৫ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫, রাত ৯:২৫

নতুন পয়গাম, ফারাক্কা, মুর্শিদাবাদ:

আরও পড়ুন:

দেশের আর্থ-সামাজিক অবস্থা, রাজনীতি তথা সামগ্রিক পরিবেশ পরিস্থিতিকে সামনে রেখে মুর্শিদাবাদের ফারাক্কায় জামাআতে ইসলামী হিন্দের তরফে এক বিশাল প্রকাশ্য সমাবেশ হয়ে গেল শনিবার। এদিন বিকেলে সৈয়দ নুরুল হাসান কলেজ সংলগ্ন ময়দানে নারী-পুরুষ মিলিয়ে বিপুল সংখ্যক মানুষের জমায়েত হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাআতে ইসলামীর সর্বভারতীয় সভাপতি সাইয়েদ সাদাতুল্লাহ হোসাইনী, নায়েবে আমির অধ্যাপক সেলিম ইঞ্জিনিয়ার, কাইয়েমে জামাআত টি আরিফ আলী, কেন্দ্রীয় সেক্রেটারি আব্দুর রফিক, রাজ্য সভাপতি ডা: মসিহুর রহমান, প্রাক্তন রাজ্য সভাপতি ডা‌: রইস উদ্দিন, রাজ্য সাধারণ সম্পাদক অধ্যাপক মশিউর রহমান, বিভাগীয় রাজ্য সেক্রেটারি শাদাব মাসুম প্রমুখ বিশিষ্টজন।

আরও পড়ুন:

প্রধান বক্তা সাইয়েদ সাদাতুল্লাহ হোসাইনী বলেন, দেশে আজ সবথেকে বেশি প্রয়োজন শান্তি, সংহতি ও সুবিচার। সব দিক থেকে রাজনৈতিক পরিবেশ ভীষণভাবে কলুষিত হয়ে গেছে। ডজন খানেক আন্তর্জাতিক সূচকে বর্তমান ভারতের অবস্থান নিম্নমুখী। বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে গত এক দশকে একেবারেই তলানিতে ঠেকেছে আমাদের দেশের অবস্থান। রাজনীতির সঙ্গে নীতির কোনো সম্পর্ক ইদানিংকালে দেখা যাচ্ছে না। অথচ নীতির রাজা ছিল রাজনীতি। সেই রাজনীতির পরিবেশ পরিমন্ডলকে বিষাক্ত ও দূষিত করে দেওয়া হয়েছে। ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসেছিল আচ্ছে দিনের প্রতিশ্রুতি নিয়ে। কিন্তু ১১ বছরে কোথায় গেল সেই অচ্ছে দিন? শান্তি কই, সম্প্রীতি, সদ্ভাব, সংহতি কোথায় যেন উবে গেল। অশান্তির আগুনে পুড়ছে একের পর এক রাজ্য মণিপুর থেকে অসম, দিল্লি, উত্তরপ্রদেশ। মিথ্যা অজুহাত দেখিয়ে নিরপরাধ মানুষকে প্রকাশ্যে গণপিটুনি দিয়ে হত্যা করা হচ্ছে। একটা বিশেষ শ্রেণীকে টার্গেট করে ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক নিদর্শন থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা ইত্যাদি ধ্বংস করে দেয়া হচ্ছে। আর গর্বের সঙ্গে বলা হচ্ছে, এসব নাকি বুলডোজার জাস্টিস। সুপ্রিম কোর্টের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে এসব করা হচ্ছে। বাংলা ভাষায় কথা বলার অপরাধে বিভিন্ন রাজ্যে বিশেষ করে বাঙালি মুসলিমদের ওপর নির্যাতন, হেনস্থা, ধরপাকড় এমনকি পুশব্যাক করা হচ্ছে। অথচ তাদের কাছে আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি যাবতীয় নাগরিকত্বের প্রমাণ বা নথিপত্র রয়েছে। কিন্তু সেসবকে কোনো গুরুত্ব বা মান্যতা দেওয়া হয়নি।

আরও পড়ুন:

এভাবে দেশের সংবিধানের মূল স্পিরিট, গণতন্ত্র, সর্বোচ্চ আদালতকে পর্যন্ত পদে পদে অমান্য ও অবমাননা করা হচ্ছে এবং এগুলোকে তাদের রাজনতিক সাফল্য বলে দাবি করছে। প্রশ্ন হল, এসব করে কি দেশের মানুষ শান্তি পাচ্ছে, নাকি অশান্তির আগুনে ঘি ঢালা হচ্ছে? সাইয়েদ হুসায়নি আরো বলেন, শান্তি, সম্প্রীতি, সংহতির জন্য এদেশ অনেক আন্দোলন সংগ্রাম করেছে ব্রিটিশ আমল থেকে। কিন্তু দুঃখের কথা, স্বাধীনতার বয়স ৮০ বছর হতে চলল। অথচ এখনো মানুষ শান্তি পায়নি, সুবিচার পায়নি। এই স্বাধীনতার জন্য কি কাশ্মীর থেকে কন্যাকুমারী জাতি, ধর্ম নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছিল? জীবন দিয়েছিলেন আমাদের বীর দেশপ্রেমী স্বাধীনতা সংগ্রামীরা? আজ দেশের কোনো রাজ্যের মানুষ শান্তিতে নেই, স্বস্তিতে নেই, ১৪০ কোটি মানুষের দেশের কোথাও এক সম্প্রীতি নেই। সর্বত্র অশান্তি, ঘৃণা, বিদ্বেষ, অসহিষ্ণুতার দাপট ক্রমেই প্রকট হয়ে দেখা দিয়েছে। এমতাবস্থায় সব থেকে বেশি সময়ের দাবি হল শান্তি, সংহতি ও সুবিচার।

আরও পড়ুন:

প্রোগ্রামে জামাআতের কর্ম পদ্ধতি ও বিস্তারিত পরিচিতি তুলে ধরেন সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক টি আরিফ আলী সাহেব এবং শান্তি, সংহতি ও সুবিচারের উপর বক্তব্য পেশ করেন সহ সভাপতি সেলিম ইঞ্জিনিয়ার সাহেব এবং কেন্দ্রীয় সম্পাদক আব্দুর রফিক সাহেব।

আরও পড়ুন:

রাজ্য সভাপতি ডা. মসিহুর রহমান বলেন, আজ দেশের অন্যতম সমস্যা হল কর্মসংস্থান, বেকারত্ব, কৃষকের আত্মহত্যা, সরকারের কর্পোরেট-বান্ধব নীতি, কৃষকের ঋণ মুকুব, পরিযায়ী শ্রমিকদের দুরবস্থা, রুটি-রুজি কেড়ে নেওয়া। হাজার হাজার একর জমি মাত্র এক টাকায় দীর্ঘমেয়াদে লিজ দেওয়া হচ্ছে, কয়েক হাজার কৃষক পরিবারকে পথে বসিয়ে তাদের জমি তুলে দেওয়া হচ্ছে বড় কর্পোরেটদের হাতে—আম্বানি, আদানি প্রমুখদের কাছে। আর সাধারণ মানুষের নজর ঘুরিয়ে দেওয়া হচ্ছে এনআরসি, সিএএ, এসআইআর ইত্যাদি ইস্যুর দিকে, যাতে সরকারের ব্যর্থতা ও দেশ বিক্রির চক্রান্ত আড়াল করা যায়। এজন্য সমাজে ঘৃণা, বিদ্বেষ, অসহিষ্ণুতা, বিভাজন ও মেরুকরণের রাজনীতি চালানো হচ্ছে।

আরও পড়ুন:

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে সম্প্রতি OBC সংরক্ষণ ইস্যুতে মুসলিম সম্প্রদায়ের প্রতি যে অবিচার করা হয়েছে, তা গভীর উদ্বেগের বিষয়। মুসলিমদের ন্যায্য অধিকার ও সংরক্ষণ নিয়ে রাজনৈতিকভাবে খেলা হচ্ছে। সংবিধান-স্বীকৃত অধিকার থেকেও তাদের বঞ্চিত করা হচ্ছে, যা সম্পূর্ণ অন্যায়। তিনি বলেন, সমাজে সুবিচার ও সাম্য প্রতিষ্ঠা না হলে দেশে কখনোই শান্তি, সম্প্রীতি ও সংহতি বজায় রাখা সম্ভব নয়।

আরও পড়ুন:

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder