BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হিজাব বিতর্ক

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৩২ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৩৬
সাংস্কৃতিক অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ

এম রহমান

আরও পড়ুন:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হিজাব পরিহিতা দু’জন ছাত্রীকে ডেকে নিয়ে গিয়ে ইংরেজী বিভাগের প্রধান শাশ্বতী হালদার যেভাবে হেনস্থা করেছেন, তাতে রীতিমতো বিস্ময় জাগছে। এক ছাত্রীকে আদেশ করেন, কক্ষের মধ্যেই হিজাব খুলে ফেলতে। পরে ওই ছাত্রীকে একটি আলাদা কক্ষে নিয়ে যান। কঠোরভাবে তল্লাশি করেন। ছাত্রীটির কাছে কিন্তু আইন, নিয়ম-বিরুদ্ধ কোনো জিনিস পাওয়া যায়নি, যাকে পরীক্ষা হলে অসদুপায় বলা যাবে। অন্য এক ছাত্রীকে খুবই আপত্তিকর এবং রুচি বহির্ভূতভাবে হিজাব খুলে ফেলে হেডফোন ইত্যাদি কাছে ছিল কিনা, তা পরীক্ষা করা হয়। উভয় ছাত্রীর কাছে কোনকিছুই পাওয়া যায়নি।
টোকাটুকির অভিযোগে হিজাবকে নিশানা করা হল কেন? কেনই-বা শৌচাগারে নিয়ে গিয়ে দু’জনের মধ্যে অন্য এক ছাত্রীকে হিজাবের বিষয়ে নানা অস্বস্তিকর প্রশ্ন শাশ্বতী হালদার করলেন? প্রশ্ন হল, অনেকের উপরেই নজরদারি চালানো হয়েছে বলে কি হিজাব পরিহিতা ছাত্রীদ্বয়কে এভাবে হেনস্থা করা যায়?
নজরদারি চালানোর উপায় আছে। নজরদারি চালানোর নামে অন্য কামরায় নিয়ে গিয়ে হিজাব খুলে ফেলা, শৌচাগারে নিয়ে গিয়ে তল্লাশি করা ও হিজাবের বিরুদ্ধে অস্বস্তিকর প্রশ্নগুলো ছুঁড়ে ফেলার মধ্যে বাস্তববোধের যে অভাব আছে, তাতে কোন দ্বিমত থাকতে পারে না।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখন হিন্দুত্ববাদী রাজনীতির জোর অনেকটা বেড়েছে। অতীতে এমনটা ছিল না। ওই বিশ্ববিদ্যালয়ে হিন্দুত্ববাদী ছাত্র-রাজনীতির প্রভাব বাড়ার জন্যই হিজাবের বিরুদ্ধে উৎকট চিন্তাধারা কাজ করছে। আর এতে শিক্ষকদের মধ্যে কেউ কেউ যে প্রভাবিত হননি, তা হলফ করে বলা যায় না।
হিজাব পরে সারা দুনিয়ার বিভিন্ন দেশের মহিলারা শিক্ষায়তনে যান। তারা উচ্চশিক্ষা লাভ করছেন। যোগ্যতার সঙ্গে উত্তীর্ণ হচ্ছেন। অক্সফোর্ডে হিজাব অনুমতি প্রাপ্ত। শুধু তাই নয়, জীবনের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখে যাচ্ছেন মুসলিম নারী গণ।। হিজাব যদি অবরোধ প্রথার নাম হত, তাহলে নারী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা লাভ থেকে বঞ্চিত থেকে যেতেন। কিন্তু বাস্তব তা বলছে না।
প্রকৃতপক্ষে হিজাব কোথাও মুসলিম নারীদের সামাজিক ভূমিকা রাখার ক্ষেত্রে বাধাস্বরূপ নয়। যদি যুদ্ধক্ষেত্রে হযরত মুহাম্মাদ (সা.) এর সময়ে মহিলারা হিজাব পরিহিতা অবস্থায় তলোয়ার চালাতে পারেন, শত্রুর মোকাবিলা করতে পারেন, শত্রুকে নিহত পর্যন্ত করতে পারেন এবং আহত পুরুষদের সেবা দিতে পারেন, তাহলে এত শোরগোল কেন? ৮৫৯ সালে মরক্কোর ফেজ শহরের কারউইনে প্রথম বিশ্ববিদ্যালয় কায়েম করেছিলেন ফাতেমা আল ফিহরি নাম্নী এক হিজাবে অভ্যস্ত নারী। তারপরও কি বলা যাবে যে, হিজাব নারীদের পশ্চাদপদতার চিহ্নস্বরূপ। আজো সেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত রয়েছে।
হিজাবের বিরুদ্ধে যারা আক্রমণাত্মক, তারা আসলে ‘সাংস্কৃতিক আগ্রাসন’-কে প্রতিপন্ন করে। এই সাংস্কৃতিক আগ্রাসন অবস্থান্তরে সাংস্কৃতিক ফ্যাসিবাদকেই প্রতিপন্ন করে। সাংস্কৃতিক আগ্রাসন সাংস্কৃতিক ফ্যাসিবাদ — আসলে সাংস্কৃতিক অসহিষ্ণুতা থেকে আসে। পাশ্চাত্য ভূমিতে হিজাবের বিরুদ্ধে পাশ্চাত্য নারীবাদী আন্দোলনের প্রবক্তারা মূল ভূমিকায় শুধু ছিল না, আসলে আদর্শিক দ্বন্দ্ব এর পিছনে কাজ করছে। এক্ষেত্রে কি বামপন্থীরা, আর কি-ই বা পুঁজিবাদী ও পুঁজিবাদী দক্ষিণপন্থীরা সমানতালে এগিয়ে এসেছে।
ইসলামের সাংস্কৃতিক চেতনার বিপ্রতীপে কমিউনিস্টরা এবং পুঁজিবাদীরা একই জায়গায় অবস্থান করছে। আর ভারতের হিন্দুত্ববাদীরা পাশ্চাত্যের মানসিক দাসত্বের উপরে উঠতে পারেনি। তাছাড়া তাদের ইসলাম-বিদ্বেষ কতটা ভয়াবহ, তা ভারতের জনগণ প্রত্যক্ষ করছে।
মনে রাখতে হবে, ভারতে বিভিন্ন প্রদেশ আছে। বিশেষ করে হিন্দি বলয়ে এখনো হিন্দু রমণীরা পোশাকের ক্ষেত্রে প্রাচীন ঐতিহ্যকে ধরে আছে। তাদের দিকে কিন্তু আঙুল তোলা হয় না। এক অদ্ভূত মানসিকতা এদের মধ্যে বিরাজ করছে। হিন্দুত্ববাদীদের কাছে দ্বান্দ্বিক চরিত্র প্রায়ই পাবেন। নিজের সাংস্কৃতিক চেতনা, তা যতই পশ্চাদপদ, প্রাচীন, যুক্তি ও বিবেকহীন হোক না কেন, তাকে ধারণ করে রাখা, তা নিয়ে আত্মশ্লাঘা বোধ করতে কোন অসুবিধা নেই। কিন্তু ইসলামের সাংস্কৃতিক ব্যবস্থা, তা যতই যৌক্তিক, বিবেকসম্মত ও মূল্যবোধসম্পন্ন হোক না কেন, তার বিরুদ্ধে অবস্থান নিতেই হবে।
নারীর শালীন ,আভিজাত্যময় ও সম্ভ্রমবোধসম্পন্ন পোশাক পাশ্চাত্য প্রেমীদের কাছে যতই আপত্তিকর হোক না কেন, তার বিরোধিতার মূল রহস্যটা লুকিয়ে রয়েছে ইংল্যান্ডের পুঁজিবাদী শিল্প বিপ্লবের পর থেকে। পশ্চিমী দুনিয়ায় সামন্ত প্রভুদের শোষণে গ্রামীণ অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে মধ্যযুগের কয়েক শতাব্দীকালীন সময় ধরে। শিল্প বিপ্লব ও পুনর্জাগরণের হিন্দোল বয়ে যায় প্রথমে ইংল্যান্ডে, তারপর পুরো ইউরোপময়। এরপর ছড়িয়ে পড়ে উপনিবেশিত দেশসমূহে। ইউরোপের গ্ৰামীণ এলাকার
গরীব মানুষেরা ভিড় করে শহরে। নারী ও পুরুষ রুটি-রুজির টানে শ্রম দিতে বাধ্য হয়ে পড়ে। সস্তা শ্রমিক, উদ্বৃত্ত মূল্যের টানে নারীদের টেনে আনা হয় তার সুখী গৃহকোণ থেকে। নারীমুক্তি, নারীবাদী আন্দোলন — এই রেশ ধরে গড়ে ওঠে বিংশ শতাব্দীতে এই আন্দোলনের প্রাধান্য বাড়ে।
দ্বিতীয়ত পুরো মধ্যযুগে খ্রীষ্ট্রীয় দুনিয়ায় নারীদের প্রাপ্য অধিকারকে পদদলিত করে রাখা হয়েছে। ”নারীর আত্মা নেই” — এই ধারণাও ছিল। নারী সব পাপের মূল। আদমকে পথভ্রষ্ট করেছে নারী, তার স্ত্রী ইভ। নারীদের মর্যাদা, অধিকারের বিষয়টি যখন একটা আন্দোলনের রূপ নেয় ইউরোপে, তখন তারা খ্রীষ্ট্রীয় সমাজের লালিত প্রান্তিকধর্মী ধারণা থেকে বেরিয়ে এসে আরেক প্রান্তিকধর্মী ধারণায় পদক্ষেপ গ্রহণ করে। এতে ভারসাম্য ছিল না। শালীনতার সীমা ছাড়িয়ে যেতে উৎসাহিত করা হল নারীকে। সম্ভ্রমের পোশাককে সেকেলে বলা হতে লাগল। এই দৃষ্টিকোণ থেকে হিজাব তাদের টার্গেটে এসে গেল। বর্তমানে ইসলামাতঙ্ক ছড়ানোর জন্য হিজাব একটা অবলম্বন হয়ে উঠেছে। সন্ন্যাসীনীরা লক্ষ্যবস্তু হচ্ছে না, হচ্ছে হিজাব পরিহিতা নারীগণ। সাংস্কৃতিক আগ্রাসন বা সাংস্কৃতিক ফ্যাসিবাদ, আর ইসলামাতঙ্ক — সব এখন একাকার হয়ে উঠেছে।
যাদবপুরে হিজাব পরিহিতা ছাত্রী দুটি যে সাংস্কৃতিক আগ্রাসনের শিকার, তাতে কোন সন্দেহ নেই। কেননা, ঘটনার অভিসন্ধি তাই বলে দিচ্ছে। এখানে ছাত্রীরা অসদুপায় অবলম্বন করেছে কি না, তার জন্য জিজ্ঞাসাবাদের ধরন এমন আদৌ হতে পারে না।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder