BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

‘জেনারেশন গ্যাপ’ — সম্পর্কের বোঝাপড়ায় চ্যালেঞ্জিং

প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৬, সন্ধ্যা ৬:২০ | আপডেট: ১৫ জানুয়ারী ২০২৬, সন্ধ্যা ৬:২১
'জেনারেশন গ্যাপ' বা প্রজন্মের ব্যবধান বলতে দুটি ভিন্ন প্রজন্মের মানুষের মধ্যে চিন্তা, বিশ্বাস, মূল্যবোধ, আচরণ এবং জীবনযাপনের পদ্ধতিতে বিদ্যমান পার্থক্য বোঝায়, যা তাদের সামাজিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতার ভিন্নতার কারণে তৈরি হয়ে থাকে।

নতুন পয়গাম: ‘জেনারেশন গ্যাপ’ বা প্রজন্মের ব্যবধান বলতে দুটি ভিন্ন প্রজন্মের মানুষের মধ্যে চিন্তা, বিশ্বাস, মূল্যবোধ, আচরণ এবং জীবনযাপনের পদ্ধতিতে বিদ্যমান পার্থক্য বোঝায়, যা তাদের সামাজিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতার ভিন্নতার কারণে তৈরি হয়ে থাকে। প্রতিটি প্রজন্মেরই রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। যোগাযোগের ধরন, মূল্যবোধ এবং সমাজকে দেখার দৃষ্টিভঙ্গি প্রজন্মভেদে ভিন্ন হয়ে থাকে। আর এসব পার্থক্য প্রায়শই ভুল বোঝাবুঝি বা সংঘাতের সৃষ্টি করে। বিশেষ করে প্রেম এবং বিয়ের ক্ষেত্রে ‘জেনারেশন গ্যাপ’ চ্যালেঞ্জিং হয়ে আবির্ভূত হয়েছে।
১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে যাদের জন্ম, তাদেরকে জেন-জি বা জেনারেশন জেড বলা হয়। এরা জুমার, ডিজিটাল নেটিভ, আই জেনারেশন ইত্যাদি নামেও পরিচিত। এদের নিজস্ব ভাষা, শব্দভাণ্ডার এবং সামাজিক যোগাযোগের ধরণ রয়েছে, যা আগের প্রজন্মের কাছে অনেক সময় বোধগম্য হয় না। তারা সম্পর্কের মধ্যে অতিরিক্ত স্বাধীনতা এবং ব্যক্তিগত স্পেসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে। এই প্রত্যাশা পূরণ না হলে, তারা দ্রুত দূরে সরে যাওয়ার প্রবণতা দেখায়। এদের ধৈর্য বা আপস করার মানসিকতা কম। সেক্ষেত্রে ছোটখাট ভুল বোঝাবুঝি বা সমস্যা দেখা দিলে ‘ছেড়ে দাও’ মনোভাবও প্রকাশ পায়। সোশ্যাল মিডিয়া, পরিবারের প্রত্যাশা এবং পারিপার্শ্বিক চাপও তাদের সম্পর্ককে প্রভাবিত করে।
জেন-জি প্রজন্ম সাধারণত সবকিছু সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে পছন্দ করে এবং সম্পর্কের অনেক দিকেই বিভিন্ন বিকল্প বা অপশন রাখতে ইচ্ছুক থাকে। এই কারণে তাদের সম্পর্কের ধরন আগের প্রজন্মের তুলনায় অনেক বেশি প্রদর্শনীমূলক ও বহুমুখী।
অপরদিকে, জেন-এক্স বলতে সেই প্রজন্মকে বোঝায়, যাদের জন্ম ১৯৬৫ থেকে ১৯৮০ সালের মধ্যে। এরা স্বাধীনতা, আত্মনির্ভরশীলতা ও বাস্তববাদকে মূল্য দেয় এবং কর্মজীবনের ভারসাম্য ও প্রযুক্তির সাথে অভিযোজন ক্ষমতা রাখে। এরা সরাসরি যোগাযোগ, গোপনীয়তা এবং পারিবারিক মূল্যবোধকে বেশি গুরুত্ব দেয়। ছোটখাট সমস্যা নিয়ে সহজে বিরক্ত হয় না, বরং বোঝাপড়ার মাধ্যমে সমস্যার সমাধান করতে চান।
জেন-জি ওয়ার্ক-লাইফ ব্যালেন্স, ফ্রিল্যান্সিং এবং নতুন সুযোগের দিকে আগ্রহী। অপরদিকে, কাজের ধারণা ও ক্যারিয়ারের দিক থেকে জেন-এক্স স্থায়িত্ব পছন্দ করে। পপ কালচারে ভাষা, সংগীত এবং বিনোদনের পছন্দেও তাদের এই দুই জেনারেশনের মধ্যে যথেষ্ট ব্যবধান দেখা যায়। অর্থনৈতিক দিক থেকেও পার্থক্য আছে। জেন-এক্স ভবিষ্যতে সঞ্চয়ে বেশি গুরুত্ব দেয়, আর জেন-জি নিজের অভিজ্ঞতা এবং শখ পূরণে খরচ করতে পছন্দ করে। এই পার্থক্যগুলো সম্পর্ক এবং পারিবারিক জীবনেও প্রভাব ফেলে।
সম্পর্ক তৈরীতে যা হতে পারে:
এক্স-জেনারদের ধৈর্য এবং পরিকল্পিত দৃষ্টিভঙ্গি কখনো কখনো জেন-জির দ্রুত পরিবর্তনশীল মনোভাবের সঙ্গে খাপ খাওয়াতে পারে না। অপরদিকে, জেন-জি যারা নতুন প্রযুক্তি, ফ্রিল্যান্সিং বা স্টার্টআপ জীবনধারায় অভ্যস্ত, তারা এক্স-জেনারদের স্থিতিশীলতা ও প্রথাগত দৃষ্টিভঙ্গি সঠিকভাবে বুঝতে সময় নিতে পারে না।
বয়সের ব্যবধানের কারণে হরমোনাল পরিবর্তন এবং মনস্তাত্ত্বিক জটিলতা সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। ফলে অবিশ্বাস জন্ম নিতে পারে এবং সংসারে অশান্তি তৈরি হয়। যদিও বৈজ্ঞানিকভাবে বিষয়টি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তবে পূর্ববর্তী প্রজন্মের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া যায় এবং তা সম্পর্ককে স্থিতিশীল রাখতে সাহায্য করে। তাই আবেগ তাড়িত হয়ে দ্রুত সম্পর্ক শুরু করলে অনেক সময় সমস্যা দেখা দিতে পারে।
সম্পর্ক টিকিয়ে রাখতে করণীয়:
ভবিষ্যৎ পরিকল্পনা, জীবনের লক্ষ্য ও পারিবারিক দায়িত্ব নিয়ে দু’জনের মত জেনে নিতে হবে। বয়সে খুব বেশি পার্থক্য থাকলে একে অপরের মানসিক অবস্থান ও অগ্রাধিকার বুঝে নিতে হবে। সাধারণ সামাজিক ধ্যান-ধারণার চেয়ে উভয়ের মানসিক মিল ও প্রস্তুতির দিকে বেশি মনোযোগ দিতে হবে। সব শেষে সম্পর্কের স্থিতিশীলতা শুধু বয়সের ওপর না নির্ভর করে; বরং বোঝাপড়া, সম্মান, মূল্যবোধে মিল, জীবনের লক্ষ্যে মিল এবং যোগাযোগের উপর।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder