BREAKING:
খারেজী মাদ্রাসার বর্তমান অবস্থা, সমস্যা ও প্রয়োজনীয় সংস্কার বারুইপুরের সূর্যপুরের স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিল জয়নগরে জন্ম শতবর্ষের আলোয় মহানায়ক উত্তমকুমার  সৃজন সাথী শিল্পী চর্চা কেন্দ্রের চিকিৎসক দিবস ও উত্তমকুমার স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী অ্যাথলিট তাহুরা খাতুনকে মানবতা-র সংবর্ধনা নবাব সিরাজউদ্দৌলা ও পলাশির বিপর্যয় (৩ জুলাই শাহাদত বার্ষিকী) জঙ্গিপুর সাহিত্য উৎসবে ‘সুভদ্রা দেবী স্মৃতি পুরস্কার’ পেল বিস্ময়-বালক আনান বিশ্বাস অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ-বান্ধব, রয়েছে কর্মসংস্থানের সুযোগও     নোনা জলের প্রতিকূলতা জয় করে বিশ্বমানের শিক্ষার আঙিনায় সাগরদ্বীপ   বাগুইআটি কৃষ্টি সংসদের মাসিক সাহিত্য সভায় প্রতিষ্ঠাতা সম্পাদক রমেণ আচার্যের প্রয়াণ দিবস স্মরণ বানারহাটে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক পুনা ভেংরা গয়েরকাটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ..! বজ্রাঘাতে হাতির মৃত্যুর আশঙ্কা, চাঞ্চল্য নাগরাকাটার ম্যাচপাড়ায় নোনাই নদীর অস্থায়ী ডাইভার্সন সেতুতে ভাঙন, দুর্ভোগ নেশামুক্ত ভারত মিশনের আওতায় বানারহাটে পুলিশের সচেতনতা র‍্যালি অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা, নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের নজরদারি জোরদার ২১ দফা দাবিতে ধূপগুড়ি এসডিও অফিসে ডেপুটেশন যুব কংগ্রেসের টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি, বাড়িতে জল শঙ্খমালার উদ্যোগে সোনামুখিতে ‘সুরের রবি – দ্রোহের নজরুল’ সাংস্কৃতিক সন্ধ্যা ধুলিয়ানে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলা কবিতা কার্নিভাল, আয়োজনে ‘কবিতা কার্নিভাল’ ও ‘স্বপ্নের ভেলা’ সাহিত্য পত্রিকা বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট-এর সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ নিজে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন রক্তদানের মধ্যদিয়ে বিজয় উৎসব পালন করলো বিজেপি ধূপগুড়ি মহকুমা ডেকোরেশন লাইট ওনার্স অ্যাসোসিয়েশনের ২৩তম বার্ষিক সম্মেলন বারুইপুরে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সাংগঠনিক সভা ও কৃতি সংবর্ধনা সুরাবর্দী এভিনিউ-এর নাম পরিবর্তনের পিছনে ভাবনা সীমান্তের ঊর্ধ্বে মানব-মর্যাদা: জাতীয়তাবাদ ও বিশ্বব্যবস্থাকে নতুন করে ভাবার প্রয়োজন তৃণমূল কংগ্রেসের ভাঙনে কোন দল সবথেকে বেশি লাভবান হতে পারে? ডিজিটাল অবসেশন, পর্নোগ্রাফি ও মাদকাসক্তি প্রতিরোধে কলকাতায় এসআইও-র গোলটেবিল বৈঠক আবাস যোজনার টাকা ও কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ, উত্তেজনা কুলতলিতে থাইকা খ্যস্তা গেনু: মৃত্যু, স্মৃতি ও সময়ের গল্প সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে পটাশপুরে “বাঙালির মাংস-ভাত উৎসব” রাজনীতির অঙ্গনে ‘ডিম থেরাপি’; গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী আইন কি সবার জন্য সমান, নাকি সংখ্যাগরিষ্ঠের আধিপত্যই শেষ কথা? জহর সরকার, নজরুল ইসলাম, অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা বার্নি স্যান্ডার্স হওয়ার চেষ্টা করতে পারতেন প্রসঙ্গ: বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ দিবস কুলতলিতে বোমাবাজির ঘটনায় আটক ২ ২০২৫ সালের সাইন্যাপস্ পত্রিকা সম্মাননা পেলেন কবি বোধিসত্ত্ব মুখোপাধ্যায় স্বচ্ছ ভারত অভিযানে নজির বানারহাট থানার পুলিশের সরকারি উদ্যোগে প্রাকৃতিক কৃষি কর্মশালা জয়নগরে মারামারির ঘটনায় জয়নগরে গ্রেফতার এক যুবক ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ আলিপুরদুয়ারে নকল মদের কারখানায় পুলিশের হানা মমতা বন্দ্যোপাধ্যায় যদি জাতীয় কংগ্রেসে ফিরতে চান… ইসলাম ও শিশু-শ্রম: এক মানবিক দৃষ্টিভঙ্গি বাঙালি পরিচয়ের ইতিহাস: ভাষা, ধর্ম ও জাতিসত্তার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ বৈচিত্র্য ভারতের শক্তি হতে পারে, যদি সহাবস্থান বজায় রাখতে পারে শ্রমিক কর্মচারীর বেতন: ইসলামের দৃষ্টিতে এক অবিচ্ছেদ্য হক বিশ্ব সাইকেল দিবস পালনে স্কুল পড়ুয়ারা নানাই নদীর সেতু ভেঙে পড়াই জঙ্গল পথেই যাতায়াত বন্দীদশা কাটিয়ে বাংলাদেশে ফিরে গেল ৯১ জন মৎস্যজীবি তৃণমূল নেত্রীর বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীর কৃষি সরঞ্জাম উদ্ধার এবার থেকে সরাসরি রেলপথে গঙ্গাসাগর? অবশেষে দিল্লির জন্তর মন্তর এ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে উচ্ছেদ বই-ভব পাবলিশার্সের আয়োজনে বহু গ্রন্থের মোড়ক উম্মোচন বিশ্ব পরিবেশ দিবসে জয়নগর থেকে সুন্দরবন, বৃক্ষরোপণ ও সচেতনতায় ব্যাপক উদ্যোগ ভাঙড় বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড শওকত মোল্লার খোঁজে এনআইএ গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ে ভূতের আতঙ্কে চাঞ্চল্য! বিশ্ব পরিবেশ দিবসের রাতেই, গয়েরকাটায় রাতারাতি উধাও সেগুন গাছ ডোমকলে তৃণমূল নেতা বাসীর মোল্লা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, ভোগান্তিতে রাজার চা বাগানের কেশর লাইনের বাসিন্দারা কাকদ্বীপ মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান ইউনিটের উদ্বোধন মন্ত্রী দীপঙ্কর জানার বহরমপুরে আরএসপির মিছিল ও বিক্ষোভ বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা

বন্যা কলকাতায়, হত ৯

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:২১ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:২১

চার দশক পর হাবুডুবু মহানগর, দিনভর নামেনি জল, ট্রেন-বাস বন্ধ, নিত্যযাত্রীদের হয়রানি, মার খেল পুজোর মুখে শেষ মঙ্গলহাট, জলমগ্ন হাসপাতাল, ভাসছে বইপাড়া

নতুন পয়গাম,

আরও পড়ুন:

কলকাতা, ২৩ সেপ্টেম্বর: এক রাতের মেঘভাঙা বৃষ্টিতে বন্যা হয়ে গেল কলকাতায়। স্মরণাতীত কালে যা দেখা যায়নি। ১৯৭৮ সালের পর ১৯৮৬ সালে শেষবার এমন পরিস্থিতি হয়েছিল কলকাতায়। অতিবৃষ্টির কারণে কারশেড ডুবে গেলে মঙ্গলবার ট্রেন চলাচলে দিনভর বিঘ্ন ঘটে। বহু মানুষকে দেখা যায় লিলুয়া থেকে হেঁটে রেললাইন ধরে হাওড়া যাচ্ছেন। হাওড়া গিয়েও তারা বিপাকে পড়েন। কারণ, বাস খুবই কম ছিল। মঙ্গলবার শিয়ালদহ ডিভিশনেও একই অবস্থা দেখা যায়। এমনকি স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের চাকা অর্ধেকেরও বেশি ডুবে যায়। পাম্প চালিয়ে জমা জল নামিয়ে ট্রেন পরিষেবা স্বাভাবিক করতে সন্ধ্যা গড়িয়ে যায়। ফলে এদিনের মতো ট্রেন চলাচল শেষমেষ স্বাভাবিক ছন্দে ফেরেনি। তবে মাঝেমধ্যে কিছু স্পেশাল ট্রেন চালানো হয়। যে কারণে, কাজে যেতে না পেরে কাকভেজা হয়ে বাড়ি ফেরেন নিত্যযাত্রীদের একাংশ।

আরও পড়ুন:

সড়কপথের ধারে দাঁড়িয়ে থাকা বাইক, ট্যাক্সি, বাস সবই একবুক জলে দাঁড়িয়েছিল। বাইকের কেবল লুকিং গ্লাস জলের ওপরে ছিল। ট্যাক্সির ভিতরে জল ঢুকে যায়। পথচারীরা এক কোমর, কোথাও বা এক বুক জলের ওপর দিয়ে হেঁটে গন্তব্যের দিকে যাত্রা করেন। কলেজ স্ট্রিটের বইপাড়াও এদিন জলে হাবুডুবু খায়। বহু দোকান ও প্রকাশনা সংস্থার অসংখ্য বই নষ্ট হয়ে গেছে। এমনকি হাসপাতাল, নার্সিংহোমের জরুরি স্বাস্থ্য পরিষেবার কাজও বিঘ্নিত হয়। কারণ, সব জায়গাতেই জল ঢুকে গিয়েছে। রিসেপশন থেকে ওটি, ওপিডি, আইসিইউ, ল্যাব সবকিছুই জলে ভাসতে থাকে। কোথাও একহাঁটু, কোথাও এক কোমর। মঙ্গলবার রাত পর্যন্ত পাওয়া খবরে জানা যায়, অন্তত ৯ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:

বিশেষজ্ঞরা বলছেন, একরাতের বৃষ্টি ছাপিয়ে গেছে আমফানকেও। সোমবার মধ্যরাত থেকে আচমকা হুড়মুড় করে বৃষ্টি রাতভর চলে। মুষল ধারার বৃষ্টি চলে ৬ ঘণ্টা ধরে। মঙ্গলবারও দুপুর পর্যন্ত কমবেশি বৃষ্টি হয়। ফলে ভোররাতেই কলকাতা শহর ডুবে যায়। গত ৪০ বছরে যা হয়নি। কলকাতায় বন্যা বা বানভাসি কলকাতার ছবি এই প্রথম দেখল মাঝবয়সিরা। ৫ বছর আগে আমফানে বিপর্যস্ত হয়েছিল রাজ্যের একাংশ। সেদিন ২৩৬.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছিল কলকাতায়। আর সোমবার বৃষ্টি হয় ২৫১.৪ মিমি.। মুখ্যমন্ত্রী বলেছেন, এই প্রবল বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস ছিল না। তাই আচমকা অতিবর্ষণে ডুবে গিয়েছে কলকাতা। মেয়র ফিরহাদ হাকিমকেও দেখা গেছে এক বুক জলে নেমে তদারক করছেন।

আরও পড়ুন:

আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য মতে, কলকাতা মহানগরে ১৯৭৮ সালের সেপ্টেম্বরে এমন বৃষ্টি হয়েছিল। বরং এর থেকেও বেশি বৃষ্টি হয়েছিল ৪৭ বছর আগের ২৮ সেপ্টেম্বর। সেদিন বৃষ্টির পরিমাণ ছিল ৩৬৯.৬ মিমি.। এরপর ১৯৮৬ সালের ২৬ সেপ্টেম্বর হয়েছিল ২৫৯.৫ মিমি. বৃষ্টি। সেই তুলনায় এদিনের বৃষ্টির পরিমাণ একটু কম ছিল।

আরও পড়ুন:

বৃহত্তর কলকাতা শহর এদিন জলবন্দি থাকার কারণ সময়মতো জল নামানো যায়নি। তাছাড়া এদিন অতিবৃষ্টির দরুণ গঙ্গায় ভরা জোয়ার ছিল। অগত্যা শ্যামবাজার থেকে উল্টোডাঙা, পার্ক সার্কাস থেকে বালিগঞ্জ, রাসবিহারী থেকে নিউ আলিপুর, পাটুলি থেকে বেহালা — সর্বত্র একই জল-ছবি। বাদ যায়নি শহরের সরকারি-বেসরকারি হাসপাতালগুলিও। শিল্পতালুক সেক্টর ফাইভের অবস্থাও ছিল একই। নিত্যযাত্রী বা অফিসযাত্রীরা চূড়ান্ত দুর্ভোগের শিকার হয়েছেন। সকালের দিকে কিছু বাস, ট্যাক্সি বেরলেও মাঝপথেই সেগুলি থেমে যেতে বাধ্য হয়। বহু জায়গায় দেখা যায় বিকল হয়ে দাঁড়িয়ে আছে বাস, ট্যাক্সি, অ্যাপ ক্যাব, বাইক। ট্রেন-মেট্রো পরিষেবাও ব্যাহত হয়। হাওড়া-শিয়ালদহ শাখায় বহু লোকাল ট্রেন এবং প্রায় ৪০টি এক্সপ্রেস ট্রেন বাতিল করতে হয়।
একেবারে পুজোর মুখে এসে এই দুর্যোগ নিয়ে রাজনীতিও শুরু হয়েছে। একইসঙ্গে ব্যবসায়ীদের মাথায় হাত। এবার পুজোর শেষলগ্নের বিকিকিনি বড় রকমের মার খেল। জলের কারণে এদিন হাওড়া মঙ্গলহাটও কার্যত বন্ধ ছিল। দোকানদাররা বেশিরভাগই আসতেই পারেনি। রাজ্যের অন্যতম বড় জামা-কাপড়ের এই হোলসেল মার্কেটের এদিন ছিল পুজোর আগে শেষ হাট। সব মিলিয়ে পুজোর বাজার পণ্ড করতে এবার অসুরের তকমা পেল বৃষ্টি।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder