ভোটের আবহে ফরাক্কায় কংগ্রেস ছাড়ার হিড়িক, তৃণমূলে শতাধিক যোগ
নতুন পয়গাম, জঙ্গিপুর: ভোটের আবহে মুর্শিদাবাদের ফারাক্কা বিধানসভায় রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। ফারাক্কার মহাদেবনগর অঞ্চলে কংগ্রেসে ভাঙন ধরে শতাধিক কর্মী-সমর্থক রবিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরুল ইসলাম। তিনি নবাগতদের হাতে দলের পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান।দলে যোগদানকারীদের বক্তব্য, রাজ্যের উন্নয়নমূলক কাজ ও জনমুখী প্রকল্পে অনুপ্রাণিত হয়েই তারা কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছেন। “দিদির উন্নয়নের শামিল হতেই এই সিদ্ধান্ত,” এমনটাই জানান তারা।রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের ঠিক মাঝপথে এই ভাঙন কংগ্রেসের জন্য বড় ধাক্কা। অন্যদিকে,তৃণমূল প্রার্থী আমিরুল ইসলামের লাগাতার জনসংযোগ ও সংগঠন শক্তিশালী করার প্রচেষ্টা তৃণমূলের পক্ষে বাড়তি সুবিধা এনে দিতে পারে বলে মনে করা হচ্ছে।








