BREAKING:
বড়ঞা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনলো জাতীয় কংগ্রেস ঘাস কাটতে গিয়ে চিতাবাঘের হামলায় জখম অন্নপূর্ণা যোজনার প্রায় ২৮ লক্ষ উপভোক্তার হাতে সার্টিফিকেট প্রদান কুলতলিতে পঞ্চায়েত সমিতি সভাপতির আত্মীয়ের বাড়ি থেকে ত্রাণ ও অস্ত্র উদ্ধার নরেন্দ্রপুরের গড়িয়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ কুলতলিতে ১৮ জন বাংলাদেশি নাগরিক আটক, এলাকায় চাঞ্চল্য সুন্দরবনে তিন দিনে তিন জন বাঘে আক্রান্ত, দ্রুত ক্ষতিপূরণের দাবি এপিডিআরের বারুইপুর পৌরসভার সামনে জলকষ্ট ও নিকাশি সমস্যা নিয়ে বিজেপির বিক্ষোভ রবীন্দ্রনাথ ঠাকুরের সোভিয়েত রাশিয়া ভ্রমণ শপথ নিলেন আরো ৩৫ মন্ত্রী, রাজ্য ক্যাবিনেট বেড়ে হল ৪১ চাইলেই কি হকার উচ্ছেদ করা যায়? হুগলীর হরিপালে আট দলীয় নকআউট জুনিয়র ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ইমামের সর্বোচ্চ বেতনে নজির, পশ্চিম মেদিনীপুরে সম্মানিত আঁকাড়িয়া মসজিদ কমিটি গণতন্ত্রের মঞ্চে সাধারণ মানুষের নীরব কান্না সংবাদমাধ্যম কি সত্যিই নিরপেক্ষ, নাকি পক্ষপাতদুষ্ট? ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে গ্রেপ্তার সোনারপুরের তৃণমূল কাউন্সিলর সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে গ্রেফতার জয়নগরের তৃনমূল নেতা ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জালালপুরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ধূপগুড়িতে প্রস্তাবিত ডাম্পিং গ্রাউন্ড ঘিরে উত্তেজনা, আবর্জনা বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ স্কুলে ঢুকে পড়ল শাবক সহ হাতির দল, চা বাগানের আতঙ্কে গ্রামবাসীরা নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ সহ অনেকেই বানারহাটে বিশ্ব ঋতুস্রাব পরিচ্ছন্নতা দিবস পালন ককরোচ জনতা পার্টি কোন রাজনৈতিক দল নয়, সর্বজনীন সামাজিক প্রতিবাদের প্রতীক দিলীপ ঘোষ উবাচ চালতাবেড়িয়া ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ পড়লেন ঈদের নামাজ আবাস যোজনার কাটমানির টাকা ফেরতের দাবিতে প্রধানের স্বামীকে আটকে রেখে বিক্ষোভ রায়দীঘিতে নদীর চর ভরাট করে বেআইনি ক্যাফে তৈরির অভিযোগ তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে তরুণীকে প্রেমের সম্পর্কে ফাঁসিয়ে ব্ল্যাকমেল, গ্রেফতার যুবক বাঁশদ্রোণীতে এক নাবালক স্কুল পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তেজনা বঞ্চিত কৃষকদের পাশে সনৎ সর্দার, মানবিক উদ্যোগ সন্দেশখালির বিজেপি বিধায়কের ৯ জিলহজ পবিত্র আরাফা দিবস: আরাফার ইতিহাস ও গুরুত্ব ‘বিদ্রোহী’ নজরুল, ভাগ হয়ে গেছেন বিলকুল বর্ধমান সিএমএস উচ্চ বিদ্যালয়-এর সামনে নজরুল জন্ম দিবস পালিত বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুলের অবদান বন্দে মাতরম বিতর্ক: সাংস্কৃতিক আধিপত্য, বহুত্ববাদ ও জাতীয়তাবাদের জটিলতা ভারতীয় মুসলিম রাজনীতির প্রেক্ষাপট: ইতিহাস, সংকট ও রূপান্তর ঈদের আনন্দ ভাগ করে নিতে অসহায়দের পাশে ‘মানবতা’ কৃতজ্ঞতাবোধ মানুষকে সমৃদ্ধ করে ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা গ্রহণ কি ইসলামে বৈধ? নজরুলের জন্মদিন: আর কতকাল সিদ্ধান্তহীনতায় ভুগবে বাঙালি? ভারতীয় মুসলিম সমাজে মোল্লাতন্ত্রের উত্থান; এক ঐতিহাসিক বিশ্লেষণ ‘মোল্লাতন্ত্র’ শব্দের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা কুরবানির রাজনীতি: যখন গরুকেন্দ্রিক হয়ে ওঠে, আর আদর্শ হারিয়ে যায় বিদ্রোহী কবির ১২৭তম জন্মজয়ন্তী: নজরুল সাহিত্যে মৌলিকতা ও ধর্মীয় সাম্যতা কাজী নজরুল ইসলাম: শৃঙ্খলভাঙা মানবাত্মার ঘোষণা ডোমকলে স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শনে সিপিআইএম বিধায়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সাথে সাক্ষাৎ মাদ্রাসা টিচার্স এসোসিয়েশনের বেহাল অবস্থা জয়নগর কুলতলি গ্রামীন হাসপাতালের হকার উচ্ছেদের বিরুদ্ধে মগরাহাট স্টেশনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন ঈদুল আজহার দিনে পরীক্ষা, তারিখ পরিবর্তনের আহ্বান এসআইও’ র আল্লাহপ্রদত্ত ইলম (জ্ঞান) মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি আইনস্টাইন ও গ্যোডেল জুটি: গণিতের সংজ্ঞা বদলে গেল রাতারাতি হজ ২০২৬: সাফা ও মারওয়া পাহাড়ের ইতিহাস ও মর্যাদা ঋতু পরিবর্তন: আল্লাহর এক মহান নিয়ামত আমি ইলম (জ্ঞান) বলছি কুলতলীতে রাজনৈতিক প্রতিহিংসার জেরে অগ্নিসংযোগ সুন্দরবনের তুলো চাষ পরিদর্শন করেছেন কেন্দ্র ও রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা চাকবেড়িয়ায় বুদ্ধিজীবী সেমিনার: প্রান্তিক ও সংখ্যালঘুদের নানা সমস্যা নিয়ে আলোচনা আল্লাহর স্মরণেই হৃদয়ের স্থায়ী প্রশান্তি আকাশের রঙ কি নীল-ই থাকবে, নাকি বদলে যাবে? ফলতার পুনর্নির্বাচনে বেপাত্তা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নরেন্দ্রপুরে নাবালিকাকে যৌন হেনস্থায় অবশেষে ৬২ বছরের অভিযুক্ত গ্রেফতার জঙ্গলে মধু সংগ্রহকারী মৌলে বাঘের আক্রমণে যখম সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় উচ্চ মাধ্যমিক তো হল, এবার কোন পথে এগোবেন? একমেরু বিশ্বের অধ্যায় শেষ; শুরু বহুমেরু বিশ্বব্যবস্থা বিশ্বজয়ী মেধা ও সংকীর্ণ রাজনীতি: ‘সোনার বাংলা’-র আড়ালে কি হারিয়ে যাচ্ছে ‘সোনার ভারত’-এর স্বপ্ন? ইসরাইল-বান্ধব না হতে আরব আমিরাতকে সতর্ক করল ইরান ১৯ মে: ভাষা-সংস্কৃতি নিয়েও গণসংগ্রাম সম্ভব গোরু বিতর্ক: বহুত্ববাদী বাস্তবতাকে মানলেই সংঘাত কমবে সিএবি পরিচালিত জেলা ইন্টার স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন ধূপগুড়ি হাই স্কুল দিনরাত মানুষের সেবায় বনকর্মীরা, ক্ষুধা মেটাতে মুড়ি-চানা খেয়েই কর্তব্য পালন বিন্নাগুড়ির বনকর্মীদের.!” “ঈদকে সামনে রেখে বানারহাট থানায় গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত ইমাম ও ইসলামিক সম্প্রদায়ের মানুষজন..! বিজয়গঞ্জ বাজারে মহিলা সংগঠনের প্রতিবাদ মিছিল সরকারি ও বেসরকারি বাসে ছাত্র কনসেশনের দাবিতে মালদায় স্মারকলিপি হুগলিতে পেট্রোলের দর ১১০ টাকা ডিজেল ৯৬ টাকা, সমস্যায় ক্রেতারা হুগলি জেলায় আটদিনব্যাপী জনজাতীয় গরিমা উৎসবের সূচনা সেনা কর্মীর বাড়িতে চুরি, প্রায় ১০ লক্ষ টাকার গহনা ও নগদ চুরির অভিযোগ চুঁচুড়ায় হোমিয়োপ্যাথিক ওষুধ নাক্স ভোমিকা এবার হতে পারে দুরন্ত জৈব কীটনাশক এলিয়েনদের গোপন তথ্য কি ট্রাম্পের হাতে আছে? জল্পনা ইসরাইলী কারাগারে ফিলিস্তিনী নারীদের নগ্ন তল্লাশি, নীরব গণহত্যা বিধানসভা নির্বাচন ২০২৬: অহংকারের পতন, ঔদ্ধত্যের পরাজয় প্যারেন্টিং পয়গাম: বাচ্চা খুব বেশি খেলে বা খেতে না চাইলে করণীয় গোলমরিচের কারণেই পরাধীন হয়েছিল ভারত! বৃষ্টির জলে ভেজার উপকারিতা অনেক সবথেকে ধনী ভারতীয় চিকিৎসক কেরলের শামশির ভায়ালিল নিট-ইউজি বাতিল: মেধার নিলামে যখন নটে গাছটি মুড়োল ফের চীন সফরে ট্রাম্প, নেপথ্যে কোন উদ্দেশ্য? উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৬৪ জন, পাশের হার ৯১.২৩ শতাংশ, সেরা আদৃত পাল, মেয়েদের মধ্যে প্রথম হুগলীর মেঘা মজুমদার কুরবানী: মনের পশুকে বিসর্জন দেওয়ার উৎসব নির্বাচন কমিশনার বাছাই কমিটিতে প্রধান বিচারপতি না থাকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের, গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বুলডোজার অভিযান: তপসিয়ায় মিল্লী ইত্তেহাদ পরিষদের প্রতিনিধি দল ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পুষ্পা জাহাঙ্গির খান, কটাক্ষ বিজেপি, আইএসএফের স্বরশ্রুতি কালচারাল একাডেমির রবীন্দ্র নজরুল সন্ধ্যা নির্যাতিতার পরিবারের পাশে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন অনুমোদন রাজ্যে অবৈধ মাদ্রাসা বন্ধের হুঁশিয়ারি, কড়া মন্তব্য মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সোনারপুরে বিজেপি কর্মীর বাড়িতে আগুন ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় বন্দি চিতা বাঘ! চম্পাহাটি এলাকায় বড়সড়ো গ্যাসের কালোবাজারি

মাহাদুল উলুম আল-ইসলামিয়া মাকাইয়া মাদ্রাসায় দাওয়াতি ও ইসলাহী সম্মেলন

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৪৩ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫, সকাল ১১:৪৮

এম নাজমুস সাহাদাত, নতুন পয়গাম, মালদহ: এম নাজমুস সাহাদাত, মালদহ: মালদহ জেলার মাকাইয়া-বালুপুর এলাকায় মাহাদুল উলুম আল-ইসলামিয়া মাকাইয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত একদিনের বৃহৎ দাওয়াতি ও ইসলাহী সম্মেলন ও জলসা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ধর্মীয় শিক্ষা প্রসার, সামাজিক সংস্কার এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্য নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে মালদহ সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। দিনের শুরুতে সম্মেলন পর্বে ইসলামের মৌলিক আদর্শ, বর্তমান সমাজে মুসলিম সমাজের দায়িত্ব এবং দ্বীনি শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা জিল্লুর। তিনি তাঁর বক্তব্যে বলেন, নৈতিকতা ও আধ্যাত্মিকতা ছাড়া সমাজ কখনও সুস্থ হতে পারে না। দ্বীনি শিক্ষাকে দৈনন্দিন জীবনে বাস্তবায়নের মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন:

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তে আহলে হাদিসের সভাপতি হযরত আসগর আলী ইমাম মেহেদী মাদানী। তিনি বলেন, আধুনিক জীবনের ব্যস্ততার মধ্যেও ইসলামের মূল শিক্ষা ভুলে গেলে চলবে না। মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ থেকে কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু খ্যাতনামা আলেম-ওলামা, মুহাদ্দিস ও দাঈগণ বক্তব্য রাখেন। তাঁদের আলোচনায় ইসলামের সামাজিক দৃষ্টিভঙ্গি, পারিবারিক জীবনে শুদ্ধতা, মানবিক মূল্যবোধ রক্ষা এবং যুবসমাজকে নৈতিক পথে পরিচালনার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বক্তারা বলেন, যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করা গেলে সমাজ ও রাষ্ট্র উভয়ই উপকৃত হবে। বাদ মাগরিব থেকে অনুষ্ঠিত জলসায় বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতি লক্ষ্য করা যায়। জলসা পর্বের সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেম হযরত মাওলানা জিল্লুর রহমান মাদানী সাহেব। জলসায় বক্তারা ধর্মীয় বয়ানের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতার বার্তা প্রদান করেন। বিশেষভাবে বর্তমান সময়ে সামাজিক বিভেদ, নৈতিক অবক্ষয় ও ভোগবাদী মানসিকতার বিরুদ্ধে ইসলামের স্পষ্ট অবস্থান তুলে ধরা হয়।

আরও পড়ুন:

জলসা মঞ্চ থেকে যুবসমাজকে মাদক, অনৈতিকতা ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি শিক্ষা, চরিত্র ও আদর্শের মাধ্যমে নিজেদের গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়। বক্তারা বলেন, ইসলামী আদর্শে জীবন গড়ে তুললে ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন, এই সম্মেলন ও জলসার মূল উদ্দেশ্য ছিল দ্বীনি সচেতনতা বৃদ্ধি, ইসলামী শিক্ষার প্রসার এবং মানুষের চরিত্র গঠনে নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরা। তাঁরা মনে করেন, আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষাই একটি সুষ্ঠু সমাজ গঠনের মূল ভিত্তি। অনুষ্ঠানে আগত মুসল্লি ও অতিথিদের জন্য নারী ও পুরুষদের পৃথক বসার ব্যবস্থা রাখা হয়। শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক দল সক্রিয় ভূমিকা পালন করে। দূর-দূরান্ত থেকে আগতদের জন্য পানীয় জল, চিকিৎসা সহায়তা ও প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থাও করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, যার ফলে কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় এই বৃহৎ ধর্মীয় সমাবেশ সার্থক হয়েছে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে সম্মেলন ও জলসায় অংশগ্রহণকারী সকল আলেম-ওলামা, অতিথি, স্বেচ্ছাসেবক ও ধর্মপ্রাণ মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের দ্বীনি কর্মসূচিতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়।

আরও পড়ুন
Copyright © Notun Poigam
Developed by eTech Builder