সময়ের নিরিখে বিধান রায়কে ছাপিয়ে গেলেন মমতা
নতুন পয়গাম, কলকাতা:
কার্যকালের মেয়াদের নিরিখে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়কেও ছাপিয়ে গেলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে গোহারা করে রেকর্ড ভোটে জিতে ২০১১ সালে পশ্চিমবঙ্গে প্রথমবার মুখ্যমন্ত্রী হন মমতা। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। দেড় দশক পরেও বঙ্গবাসী তাঁর দিক থেকে মুখ ফেরায়নি। সেই থেকে পরপর টানা তিন মেয়াদে ১৫ বছর মুখ্যমন্ত্রী রয়েছেন তৃণমূল নেত্রী মমতা।
অর্থাৎ এই মুহূর্তে রাজ্যের তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দেড় দশকে বাংলার জেলায় জেলায় প্রত্যন্ত গ্রামাঞ্চলে সিপিএম তথা বামেদের সব দুর্গ তছনছ করে দিয়েছেন মমতা ব্যানার্জী। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলীয় মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, বাংলার নব রূপকার, বাংলার উন্নয়নের কাণ্ডারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান রায়কেও ছাপিয়ে গিয়েছেন।
এবার মমতার সামনে রয়েছে একমাত্র জ্যোতি বসুর রেকর্ড। সেটাও অবলীয়ায় টপকে যাবেন মা মাটি মানুষের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, বিধান রায়ের মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ ছিল ১৪ বছর ১৬১ দিন। সময়ের নিরিখে সেটা অতিক্রম করে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।








