সূর্যকান্ত হচ্ছেন সুপ্রিম বিচারপতি
নতুন পয়গাম, নয়াদিল্লি:
প্রথা ও পরম্পরা মেনেই সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন সূর্য কান্ত। নিজের উত্তরসূরি হিসেবে তাঁকেই বাছলেন দেশের বর্তমান প্রধান বিচারপতি বি আর গাভাই।
চলতি বছর ২৩ নভেম্বর মেয়াদ শেষ হবে গাভাইয়ের। তাই শুরু হয়ে গিয়েছে তাঁর উত্তরসূরি বাছাইয়ের প্রক্রিয়া। এখন শুধুমাত্র সরকারি ঘোষণার অপেক্ষা। ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন বিচারপতি সূর্য কান্ত।

সোমবার সুপ্রিম কোর্ট সূত্রে এ খবর জানা গিয়েছে। প্রথামতো বর্তমান প্রধান বিচারপতিকেই তাঁর উত্তরসূরির নাম জানানোর জন্য কেন্দ্রীয় সরকারের তরফে চিঠি পাঠানো হয়েছিল। তার জবাব মিলেছে। দেশের সর্বোচ্চ আদালতে এখন দ্বিতীয় প্রবীণ বিচারপতি হলেন সূর্য কান্ত। তাঁকেই উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছেন বিচারপতি বি আর গভাই। সেই চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রীয় আইনমন্ত্রকে।
এবার কেন্দ্রের তরফে তাতে সবুজ সংকেত মিললে আগামী ২৪ নভেম্বর প্রধান বিচারপতির দায়িত্বভার গ্রহণ করবেন বিচারপতি সূর্য কান্ত। প্রায় ১৫ মাস ওই পদে থাকার পর ২০২৭ সালে ৯ ফেব্রুয়ারি অবসর গ্রহণ করবেন তিনি।








