ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে মানবিক উদ্যোগে সাগরদিঘীর বিধায়ক
রহমতুল্লাহ, নতুন পয়গাম, সাগরদিঘী:
সাগরদিঘীর কাবিলপুর অঞ্চলের বাঁধালপাড়া গ্রামের বাসিন্দা ও পেশায় কাপড় বিক্রেতা আলিউজ্জামান ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ। চিকিৎসার ভারে ন্যুব্জ তাঁর পরিবার। খবর পেয়ে সাগরদিঘীর বিধায়ক বাইরণ বিশ্বাসের নির্দেশে প্রতিনিধি দল পৌঁছে যায় আলিউজ্জামানের বাড়িতে।
অসুস্থ ব্যক্তির পরিবারের হাতে তারা আর্থিক সাহায্য তুলে দেন এবং বিধায়কের পক্ষ থেকে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস প্রদান করেন। উপস্থিত ছিলেন সইবুর রহমান, তাইদুল ইসলাম, মাসুদ শেখ ও মইদুল সেখ।
বিধায়কের এই মানবিক উদ্যোগে এলাকায় প্রশংসার ঢেউ উঠেছে। সাধারণ মানুষের পাশে থেকে আবারও সহমর্মিতার নজির গড়লেন সাগরদিঘীর বিধায়ক বাইরণ বিশ্বাস।
আরও পড়ুন








