দোমোহানা জি.ডি. মিশনের ১৫ বছর: প্রাক্তনীদের মিলনমেলায় স্মৃতিভরা দিন
মোহাম্মদ জাকারিয়া, নতুন পয়গাম, রায়গঞ্জ:
উত্তর দিনাজপুরের করণদিঘী ব্লকের দোমোহানা জি.ডি. মিশনে রবিবার পালিত হল প্রতিষ্ঠানের ১৫ বছর পূর্তি। প্রাক্তন ছাত্রছাত্রীদের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণ ভরে উঠল আবেগ আর স্মৃতিচারণে।
অনুষ্ঠানের সূচনা হয় প্রার্থনা ও পতাকা উত্তোলনের মাধ্যমে। প্রাক্তনীরা শেয়ার করেন তাঁদের ছাত্রজীবনের মধুর স্মৃতি ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা। বিদ্যালয়ের সম্পাদক জানে আলাম বলেন, “এই ১৫ বছরের যাত্রা এক পরিবারের সাফল্যের গল্প।”
সাংস্কৃতিক পর্বে কবিতা, নৃত্য, নাটক ও বিজ্ঞান প্রদর্শনীতে মুগ্ধ দর্শকরা। পুরো প্রাঙ্গণ জুড়ে হাসি-আনন্দে মেতে ওঠেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
১৫ বছরের এই যাত্রা প্রমাণ করে—দোমোহানা জি.ডি. মিশন শুধু একটি বিদ্যালয় নয়, এটি এক আলোকিত পরিবারের নাম, যার লক্ষ্য শিক্ষার আলো পৌঁছে দেওয়া সমাজের প্রতিটি কোণে।







