পার্ট-টু উচ্চমাধ্যমিকের রেজাল্ট ৩১-শে
নতুন পয়গাম, কলকাতা:
রাজ্যে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টার তথা পার্ট-টু পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৩১ অক্টোবর। ওইদিনই দুপুর থেকে সংসদ এবং অন্যান্য বেসরকারি পোর্টালের মাধ্যমে রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা। শুক্রবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একথা জানিয়ে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, আগামী সপ্তাহেই এ ব্যাপারে নোটিশ জারি করবে। গত ২২ সেপ্টেম্বর পরীক্ষা শেষ হয়। ৩৯ দিনের মাথায় ফল প্রকাশিত হতে চলেছে। এবার এমসিকিউ মেথডে পরীক্ষা হয়েছিল ওএমআর শিটে। স্বভাবতই মূল্যায়ন প্রক্রিয়া হয়েছে যান্ত্রিক পদ্ধতিতে। তাই এত তাড়াতাড়ি ফল প্রকাশ করতে পারছে রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
আরও পড়ুন








