প্রত্যাশার ভাঙা কলসি
Broken ceramic jug on a white background.
আবদুস সালাম
নিষিদ্ধ প্রবেশের সারিতে শুকোয় বাল্য- প্রেমের সরস অভিসার মনে পড়ে ;
দু- দণ্ড হাতল ভাঙা চেয়ারে মুখোমুখি বসে
স্মৃতির পাতা উল্টায় ।
কোমরের বেদনার মত নিত্য নতুন সংস্করণ
প্রত্যাশার ভাঙ্গা কলসিতে ভরা উজ্জ্বল রঙের সংখ্যালঘু প্রেম
মৃত্যু আর অভিসার একসাথে মেলে ডানা
পথের ধারে পড়ে থাকে আজন্ম ভ্রমের কুন্ডলী
স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা লিখি বিকেলে রোদে।
———– —– —— —–
আরও পড়ুন








