সাগরদিঘীতে থানাপাড়া কালী পূজা কমিটির উদ্যোগে দীপাবলি উৎসব
রহমতুল্লাহ, সাগরদিঘী:
আলো আর আনন্দে ভরে উঠল সাগরদিঘীর থানাপাড়া। সোমবার সাগরদিঘী থানার সহযোগিতায় ও সাগরদিঘী থানাপাড়া কালী পূজা কমিটির আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য দীপাবলি উৎসব। ফিতে কেটে উৎসবের উদ্বোধন করেন জঙ্গিপুর পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি মোঃ নাসিম এছাড়াও উপস্থিত ছিলেন সি আই স্বরূপ বিশ্বাস, সাগরদিঘী থানার ওসি অভিজিৎ সরকার সহ এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তি ও পুলিশ আধিকারিক।
উৎসবের সূচনা হয় প্রদীপ উজ্জ্বলন ও উদ্বোধনী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। এরপর এক উষ্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় সংবর্ধনা পর্ব যেখানে সাগরদিঘী ব্লকের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্র-ছাত্রীদের সম্মাননা প্রদান করা হয়।
উৎসবমুখর এই অনুষ্ঠানটির সুচারু সঞ্চালনা করেন প্রাক্তন শিক্ষক সচিন পাল। সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন থানাপাড়া কালী পূজা কমিটির সদস্যরা। দীপাবলির আলোয় আলোচিত এই আয়োজন স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।








