ভাঙড়ে নজিরবিহীন রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্ত দিলেন ৭৫৩ জন
নতুন পয়গাম: রক্তদান মহৎ দান, রক্তদান জীবন দান। রবিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের চালতাবেড়িয়া কৃষ্ণমাটি স্কুল মাঠে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এতে নারী-পুরুষ মিলিয়ে মোট ৭৫৩ জন রক্ত দান করেন। উল্লেখ্য, এতবড় কলেবরের রক্তদান শিবির রাজ্যে নজিরবিহীন। একসঙ্গে এক দিনে এত সংখ্যক মানুষের রক্তদান নিঃসন্দেহে ভাঙড়ে বিশেষ রেকর্ড করল। এদিনের এই মহতী রক্তদান শিবিরে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দীকি।

এই রাজনৈতিক দলের অভিযোগ, বছর দুয়েক আগে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিদের দ্বারা নিহত হন মহিউদ্দিন মোল্লা, হাসান মোল্লা, মোহাম্মদ রেজাউল গাজী। তাদের স্মরণে এই স্বেচ্ছা রক্তার্পণ শিবিরের আয়োজন।
আরও পড়ুন








