মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লক্ষ টাকার চেক প্রদান করলেন রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন
উমার ফারুক, নতুন পয়গাম, মালদা:
বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গের জনজীবন স্বাভাবিক করতে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। বিপর্যয় মোকাবেলার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঠন করেছেন ত্রাণ তহবিল। সেই ত্রাণ তহবিলে অর্থ জমা হচ্ছে। বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ালেন রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন। বুধবার তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লক্ষ টাকার চেক প্রদান করেন।
প্রতিমন্ত্রীর আপ্ত সহায়ক গোলাম মোর্তোজা কলকাতা থেকে জানিয়েছেন, এদিন রাজ্য সরকারের প্রতিমন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তজমুল হোসেন কলকাতায় তৃণমূল কংগ্রেস ভবনে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির হাতে উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত এলাকার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লক্ষ টাকার চেক তুলে দেন।
এই প্রসঙ্গে প্রতিমন্ত্রী তজমুল হোসেন বলেন, প্রাকৃতিক বিপর্যয় যেকোন সময় হতে পারে। সম্প্রতি উত্তরবঙ্গে বন্যায় বিপর্যস্ত জনজীবন। বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গের পাশে রয়েছে রাজ্য সরকার। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেছেন। সেইসঙ্গে তিনি বিপর্যয় মোকাবেলার জন্য একটি ত্রাণ তহবিল গঠন করেছেন। সেই ত্রাণ তহবিলে দলের জনপ্রতিনিধিগণ আর্থিক সহায়তা প্রদান করছেন। আমি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য এদিন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে এক লক্ষ টাকার চেক তুলে দিয়েছি।







