৪৬শে-ই মৃত্যুর কাছে হার মানলেন মৃত্যুঞ্জয়
সঞ্জয় মণ্ডল, নতুন পয়গাম বাঁকুড়া:
নামটি মৃত্যুঞ্জয় হলেও, মাত্র ৪৬ বছর বয়সেই জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি। সোমবার সকালে মাছ কিনতে বাজারে বেরিয়ে ফেরার পথে বড়জোড়া থানার দেজুড়ি এলাকায় ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুরুণিয়া গ্রামের বাসিন্দা মৃত্যুঞ্জয় আখুলি মোটরবাইক চালিয়ে ৯নং রাজ্য সড়ক ধরে বড়জোড়ায় মাছ কিনতে যাচ্ছিলেন। সেই সময় বাঁকুড়া থেকে আসা দুর্গাপুরগামী একটি বেসরকারি বাস তাকে ধাক্কা মারে। আহত মৃত্যুঞ্জয়কে দ্রুত স্থানীয়রা বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এ দুর্ঘটনায় এলাকার মানুষ গভীর শোকাহত। পুলিশ ইতিমধ্যেই ঘাতক বাসটি আটক করেছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
স্থানীয়রা দুর্ঘটনার কারণ জানতে এবং ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।








