দুর্ঘটনাগ্রস্ত পরিবারের পাশে মানবিক উদ্যোগে সাগরদিঘীর বিধায়ক বাইরন বিশ্বাস
রহমতুল্লাহ, নতুন পয়গাম, সাগরদিঘী
অসহায় এক দুর্ঘটনাগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়লেন সাগরদিঘীর বিধায়ক বাইরন বিশ্বাস। পোপাড়া–হাটপাড়া এলাকার বাসিন্দা মুরসালিম সেখ পেশায় ছিলেন গাড়িচালক। কয়েক মাস আগে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি। পরিবারের দায়িত্ব নিতে এগিয়ে আসেন তাঁর পুত্র সফিকুল ইসলাম, কিন্তু দুর্ভাগ্যবশত অল্পদিনের মধ্যেই সেও দুর্ঘটনায় আহত হয়। ফলে পরিবারটি চরম আর্থিক ও মানসিক সংকটে পড়ে।
পরিবারটির এই দুঃখজনক অবস্থার খবর পেয়ে বিধায়ক বাইরন বিশ্বাস নিজে এগিয়ে আসেন। তিনি মুরসালিম সেখ ও সফিকুল ইসলামের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন এবং পরিবারের হাতে তিন মাসের খাদ্যসামগ্রী ও আর্থিক সাহায্য তুলে দেন।
বিধায়ক বলেন, “মানুষের পাশে থাকা আমার কর্তব্য। এই পরিবারটি যেন আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেই চেষ্টা আমি চালিয়ে যাব।”








