মুখ্যমন্ত্রীর নির্দেশে নিহত ও আহতদের পরিবার পেল আর্থিক সহায়তা
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম ধূপগুড়ি:
দশমীর রাতের ভয়াবহ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবার পেল সরকারি ক্ষতিপূরণ। মুখ্যমন্ত্রীর নির্দেশে নিহতদের পরিবারের হাতে শনিবার তুলে দেওয়া হলো দু’লক্ষ টাকার চেক এবং আহতদের হাতে দেওয়া হলো পঞ্চাশ হাজার টাকার চেক।
এই ক্ষতিপূরণের চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ি বিধায়ক নির্মল চন্দ্র রায়, মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা, মহকুমা পুলিশ আধিকারিক গেইলসন লেপচা এবং পুরসভা প্রশাসক বোর্ডের সদস্য রাজেশ কুমার সিং। প্রশাসনের তরফে নিহতদের পরিবার ও আহতদের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়ার মুহূর্তে চোখ ভিজে ওঠে অনেকেরই। পরিবারের প্রধান উপার্জনকারী হারানো স্বজনদের স্মৃতিতে ভারাক্রান্ত হলেও, হাতে পাওয়া সামান্য ক্ষতিপূরণ কিছুটা হলেও স্বস্তি এনে দিল দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলিতে।
আরও পড়ুন







